ই-পেপার শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

থানায় নির্যাতনের অভিযোগ করতে এসে উল্টো আটক হলেন গৃহবধু

শাহজাহান আলম নিশাত(মাল্টিমিডিয়া প্রতিনিধি) বোদা:
২৪ মে ২০২৫, ২০:২৯
ছবি : প্রতিনিধি

পঞ্চগড়ে স্বামীর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ করতে থানায় এসে পুলিশ কর্তৃক এক গৃহবধুকে উল্টো আটকের ঘটনা ঘটেছে। শুক্রবার(২৩ মে) রাতে জেলার বোদা থানায় ঘটনাটি ঘটে। আটক গৃহবধুর নাম শিউলি বেগম(৩২)। তিনি জেলার বোদা উপজেলার নয়াদিঘি এলাকার আবু বক্কর সিদ্দিকের মেয়ে ও পার্শ্ববর্তী বামনহাট এলাকার রফিক মন্ডলের স্ত্রী।

আটক গৃহবধুর অভিযোগ ও স্বজনদের কাছ থেকে জানা যায়, রফিক মন্ডলের সাথে ২০১২ সালে বিয়ে হয় শিউলি বেগমের। তাদের এক মেয়ে ও ২ ছেলে সন্তানও রয়েছে। শুরুর দিকে সব ঠিকঠাক মতো চললেও সময় গড়ানোর সাথে সাথে বেরিয়ে আসে রফিকের আসল চেহারা। বাবার বাড়ি থেকে স্ত্রীকে দফায় দফায় যৌতুকের টাকা আনতে পাঠাতো রফিক। রাজি না হলে শিউলি বেগমের ওপর নেমে আসতো বিভিন্নভাবে নির্যাতন। তবে, দিন দিন রফিকের চাহিদা, সেই সাথে নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ায় অতিষ্ঠ হয়ে থানায় মামলা করতে আসেন বলে জানান শিউলি বেগম। কিন্তু, কি কারনে তার অভিযোগ গ্রহন না করে উল্টো তাকেই আটক করলো পুলিশ সেটা বুঝতে পারেননি বলে জানান তিনি।

মেয়ের সুখের কথা চিন্তা করে ইতিপূর্বে কয়েক দফায় জামাইকে টাকা দেওয়া হয়েছে বলে জানান শিউলির বাবা আবু বক্কর সিদ্দিক। গত ৭ বছর আগে শিউলির কাছ থেকে চালাকি করে সই নিয়ে তার নামে ইএসডিও (ESDO) নামক এনজিও থেকে ৩ লক্ষ টাকা ঋন গ্রহণ করেন রফিক। সেই ঋণের টাকা খেলাপি আছে কিনা বা এ ব্যাপারে কোন মামলা রয়েছে কিনা সে সম্পর্কে তিনি বা তার মেয়ে কিছুই জানতেন না। আর একারনেই স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে থানায় অভিযোগ করতে এসে উল্টো আটক হতে হলো তার মেয়েকে।

এ ঘটনার খবর পেয়ে থানায় খোঁজ নিতে গেলে আটক নারীর শারীরিক নির্যাতনের বিষয়টি খতিয়ে দেখতে তাকে স্বাস্থ্য পরিক্ষার জন্য বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক জানান, প্রাথমিকভাবে শারীরিকভাবে নির্যাতনের কিছু চিহ্ন পেয়েছেন তারা।

তবে, ফোন কলে কথোপকথনের সময় স্ত্রী নির্যাতন বা কোন মামলার বিষয়ে কিছুই জানেননা বলে দাবী করেছেন শিউলি বেগমের স্বামী রফিক মন্ডল।

এদিকে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিন জানান, শিউলির নামে ইতোপূর্বেই মামলার ওয়ারেন্ট থাকায় আটক করা হয়েছে তাকে। যার পরবর্তী আইনি প্রক্রিয়া হিসেবে আদালতে সোপর্দ করা হবে তাকে।

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ড্রেজারের মাধ্যমে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ১ লাখ

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ভেজাল গুড় তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে মোট ৪ লাখ

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

বাগেরহাটের রামপালে ইফতারের আগে এক সড়ক দুর্ঘটনায় ১৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

সাভারের আশুলিয়ায় রাস্তার উন্নয়নকাজে অনিয়ম ও দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে একদল সংবাদকর্মী হামলার শিকার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

প্রথম অধিবেশনেই বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

ডিএমপির ফেব্রুয়ারি মাস সেরা বিভাগ তেজগাঁও, থানা মোহাম্মদপুর

প্রধান নির্বাচক হচ্ছেন বাশার, সহকারী পদে এগিয়ে তুষার-নাইম

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

রেলসেতুতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বেবিচক ও ফায়ার সার্ভিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

রামপালে নৌবাহিনীর বাস-মাইক্রোর সংঘর্ষে শিশুসহ নিহত ১২

বিএনপির থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আ.লীগ: রাষ্ট্রপতি

রাশিয়ান মডেল মনিকা কবিরের বিরুদ্ধে আদালতে মামলা

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা

চব্বিশে সম্মিলিত আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে: রাষ্ট্রপতি

সংসদে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে বিরোধী দলের অধিবেশন ত্যাগ

স্বৈরাচারের কেউ এ সংসদে নেই: আন্দালিব রহমান পার্থ