ই-পেপার শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

বোদায় ভিডব্লিউবি'র চাল বিতরনে অবৈধভাবে অর্থ আদায়, ১১ ইউপি সদস্য আটক

শাহজাহান আলম(মাল্টিমিডিয়া প্রতিনিধি) বোদা:
২৭ মে ২০২৫, ২১:৫০
ছবি : প্রতিনিধি

পঞ্চগড়ে সরকার কর্তৃক ভিডব্লিউবি কার্ডের আওতায় চাল বিতরনের বিনিময়ে উপকারভোগীদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগে এক ইউনিয়নের ১১জন ইউপি সদস্যকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনাটি ঘটেছে জেলার বোদা উপজেলার ঝলইশালশিড়ি ইউনিয়ন পরিষদে।

সোমবার(২৬ মে) রাতে তাদের ঝলইশালশিড়ি ইউনিয়ন পরিষদ চত্বর থেকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এর আগে ভিডব্লিউবি কার্ডের আওতায় চাল বিতরনের সময় সুবিধাভোগীদের কাছ থেকে জনপ্রতি ৫০০-৬০০ টাকা পর্যন্ত আদায়ের অভিযোগে পরিষদ চত্বরে তাদের অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ মানুষ।

পরে খবর পেয়ে প্রথমে সেনাবাহিনীর সদস্যরা ও পরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ মেজিষ্ট্রেট সহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে, স্থানীয় মানুষের অভিযোগের প্রেক্ষিতে ঘটনার সত্যতা পেয়ে অভিযুক্তদের আটক করে থানায় সোপর্দ করেন। জিজ্ঞাসাবাদে সুবিধাভোগীদের কাছ থেকে অবৈধভাবে টাকা নেওয়ার কথা স্বীকার করেন অভিযুক্ত ইউপি সদস্যরা।

ঘটনাস্থলে উপস্থিত বোদা উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্তদের স্বীকারোক্তি ও ঘটনাস্থলে পাওয়া আলামতের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

বিডব্লিউবি কার্ড এর আওতায় আজ ঝলইশালশিড়ি ইউনিয়নের ২৫৮টি পরিবারকে মাথাপিছু মাসে ৩০ কেজি হারে জানুয়ারী থেকে মে মাস পর্যন্ত ৫ মাসের মোট ১৫০ কেজি করে চাল বিতরন কার্যক্রম পরিচালিত হয়।

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ড্রেজারের মাধ্যমে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ১ লাখ

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ভেজাল গুড় তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে মোট ৪ লাখ

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

বাগেরহাটের রামপালে ইফতারের আগে এক সড়ক দুর্ঘটনায় ১৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

সাভারের আশুলিয়ায় রাস্তার উন্নয়নকাজে অনিয়ম ও দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে একদল সংবাদকর্মী হামলার শিকার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

প্রথম অধিবেশনেই বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

ডিএমপির ফেব্রুয়ারি মাস সেরা বিভাগ তেজগাঁও, থানা মোহাম্মদপুর

প্রধান নির্বাচক হচ্ছেন বাশার, সহকারী পদে এগিয়ে তুষার-নাইম

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

রেলসেতুতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বেবিচক ও ফায়ার সার্ভিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

রামপালে নৌবাহিনীর বাস-মাইক্রোর সংঘর্ষে শিশুসহ নিহত ১২

বিএনপির থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আ.লীগ: রাষ্ট্রপতি

রাশিয়ান মডেল মনিকা কবিরের বিরুদ্ধে আদালতে মামলা

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা

চব্বিশে সম্মিলিত আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে: রাষ্ট্রপতি

সংসদে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে বিরোধী দলের অধিবেশন ত্যাগ

স্বৈরাচারের কেউ এ সংসদে নেই: আন্দালিব রহমান পার্থ