ই-পেপার রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩৩

সিলেটে বাড়ছে নদ-নদীর পানি, প্রস্তুত রয়েছে ৩৫টি আশ্রয়কেন্দ্র

আমার বার্তা অনলাইন:
৩১ মে ২০২৫, ১৭:০৯

সিলেটে নদ-নদীর পানি বেড়েই চলেছে। ভারতের মেঘালয় রাজ্যে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে পানি বাড়ছে জেলার সুরমা, কুশিয়ারা, সারি-গোয়াইন ও ধলাইসহ সব নদ-নদীতে। তবে এখনও কোনো নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেনি বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।

শনিবার (৩১ মে) সকালে সিলেটের গোয়াইনঘাট উপজেলার গোয়াইনঘাট-রাধানগর সড়কের একটি নিচু অংশ পানিতে তলিয়ে গেছে। এতে সড়কটিতে ঝুঁকি নিয়ে যান চলাচল করছে।

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহার বলেন, গতকালের তুলনায় আজ কিছুটা পানি কমেছে। তবে নিম্নাঞ্চলে পানি রয়েছে। উপজেলায় ৩৫টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, তবে এখনো কারও সেখানে আশ্রয় নেওয়ার প্রয়োজন হয়নি।

আবহাওয়া অধিদপ্তর সিলেটের সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত) সিলেটে ১৩২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এরপর সকাল ৬টা থেকে ১২টা পর্যন্ত আরও ৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। বৃষ্টি এখনো অব্যাহত রয়েছে।

অন্যদিকে অতিবৃষ্টির কারণে সিলেট নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় জরুরি যোগাযোগের জন্য কন্ট্রোল রুম চালু করেছে সিলেট সিটি করপোরেশন।

এক অফিস আদেশে সিটি করপোরেশনের সচিব আশিক নূর জানিয়েছেন, দ্বিতীয় তলার ২০৫ নম্বর কক্ষে চালু হওয়া কন্ট্রোল রুমের দায়িত্বে আছেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর (মুঠোফোন- ০১৭১১৯০৬৬৪৭)। জলাবদ্ধতা নিরসনে সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান এবং প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন। ওয়ার্ডভিত্তিক কর্মকর্তাদের নিজ নিজ এলাকায় থেকে জলাবদ্ধতা নিরসনে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ গণমাধ্যমকে বলেন, আমি পরিস্থিতি পর্যবেক্ষণে গোয়াইনঘাটে যাচ্ছি। স্থানীয় প্রশাসন সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে।

আমার বার্তা/এল/এমই

নবীনগরে পুকুর থেকে ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রসুল্লাবাদ দক্ষিণপাড়া এলাকায় একটি পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার

শেবাচিম হাসপাতালে নার্সের ভুলে ২ রোগীর মৃত্যু

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে অপারেশন থিয়েটারে (ওটি) না নিয়ে ওয়ার্ডে বসে ইনজেকশন পুশ

মির্জাপুরে গোড়াই ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে বিজিএফের চাল বিতরণ

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ১০ নং গোড়াই ইউনিয়ন পরিষদের উদ্যোগে পবিত্র ঈদ উপলক্ষে হতদরিদ্র ও অসহায়

নবনিযুক্ত কুসিক প্রশাসক টিপুর প্রশংসা করে যা বললেন কৃষিমন্ত্রী

নবনিযুক্ত কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর প্রশংসা করেছেন কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা

তেলের জন্য আইএমএফ-বিশ্বব্যাংক থেকে অর্থ জোগানের চেষ্টা করবো

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

একুশে বইমেলায় ‘সেরা রাধুনীদের সেরা রেসিপি’ গ্রন্থের মোড়ক উন্মোচন

নবীনগরে পুকুর থেকে ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বিতর্ক

কেন্দ্রীয় ব্যাংকের সরবরাহ করা নতুন নোট ব্যাংকে লাপাত্তা, ফুটপাতে চড়াদাম

দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিলো সরকার

নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান

ঢাকা দক্ষিণে ডিজিটালাইজেশন: অটোরিকশা, হকার ও বাজার ব্যবস্থায় প্রযুক্তির ছোঁয়া

পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

শাহজালালের ভিভিআইপি ও অভ্যন্তরীণ টার্মিনাল ঘুরে দেখলেন বিমানমন্ত্রী

১২ সিটির পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী

শেবাচিম হাসপাতালে নার্সের ভুলে ২ রোগীর মৃত্যু

পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবন কঠিন করে তুলেছে

আন্তর্জাতিক ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয়: চিফ প্রসিকিউটর

জাতিসংঘ অধিবেশনের সভাপতি প্রার্থীতায় রা‌শিয়ার সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী

মির্জাপুরে গোড়াই ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে বিজিএফের চাল বিতরণ

৬ লাশ পোড়ানোর মামলা: আসামিদের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ