ই-পেপার শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

বোদায় পশুর হাটে অতিরিক্ত ফি আদায়; ৫০ হাজার টাকা জরিমানা

মাল্টিমিডিয়া প্রতিনিধি, বোদা :
৩১ মে ২০২৫, ২২:০৪
ছবি : প্রতিনিধি

পঞ্চগড়ের বোদা উপজেলায় পশুর হাটে পশু ক্রয়-বিক্রয়ে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে ইজারাদারকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেলে বোদা পৌরসভার নগর কুমারী পশুর হাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই অর্থদণ্ড করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বোদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসএম ফূয়াদ।

এসময় বাংলাদেশ সেনাবাহিনীর বোদা ক্যাম্পের কমান্ডার লে. জাহিদ আল মাসুদ, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন সহ বোদা থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বোদা পৌরসভার নগরকুমারী পশুর হাটে পশু ক্রয় বিক্রয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ হতে সরকারি ফি দিয়ে পশু বিক্রির অনুমতি নেয়ার নিয়ম। তবে তা কোন পশু বিক্রেতারই নেই। যে কারণে সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে। এ সুযোগে পশু ক্রয় বিক্রয়ে ইজারাদার নিজেই বাড়তি ২০০ টাকা আদায় করছেন।

এমন কিছু অভিযোগের ভিত্তিতে বোদা সেনা ক্যাম্পের কমান্ডার লে. জাহিদ আল মাসুদের নেতৃত্বে পশুর হাটে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। পরে তালিকা করে প্রায় ৫০ জনের অভিযোগ শোনা হয়। এতে ইজারাদারের বিরুদ্ধে বাড়তি ফি আদায়ের অভিযোগের সত্যতা মেলে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বোদা নগরকুমারী পশুর হাট ইজারাদার শাহানারা বেগমকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বোদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসএম ফূয়াদ। এসময় হাট ইজারাদারের পক্ষে ভ্রাম্যমাণ আদালতে নগদ অর্থ প্রদান করেন ইজারাদারের কর্মীরা। একই সাথে ইজারাদারকে বাড়তি ফি আদায়ের ব্যাপারে সর্তক করা হয়। পরে ক্রেতাদের অতিরিক্ত ফি ফেরত দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বোদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসএম ফূয়াদ বলেন, বোদা পৌরসভার নগরকুমারী পশুর হাটে অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও থানা পুলিশ সহ অভিযান পরিচালনা করা হয়। পরে অভিযোগের সত্যতা মেলায় হাট ইজারাদারকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। একই সাথে ইজারাদারকে সতর্ক করা হয়েছে বাড়তি ফি আদায়ের বিষয়ে। আগামীতেও আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ড্রেজারের মাধ্যমে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ১ লাখ

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ভেজাল গুড় তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে মোট ৪ লাখ

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

বাগেরহাটের রামপালে ইফতারের আগে এক সড়ক দুর্ঘটনায় ১৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

সাভারের আশুলিয়ায় রাস্তার উন্নয়নকাজে অনিয়ম ও দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে একদল সংবাদকর্মী হামলার শিকার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

প্রথম অধিবেশনেই বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

ডিএমপির ফেব্রুয়ারি মাস সেরা বিভাগ তেজগাঁও, থানা মোহাম্মদপুর

প্রধান নির্বাচক হচ্ছেন বাশার, সহকারী পদে এগিয়ে তুষার-নাইম

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

রেলসেতুতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বেবিচক ও ফায়ার সার্ভিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

রামপালে নৌবাহিনীর বাস-মাইক্রোর সংঘর্ষে শিশুসহ নিহত ১২

বিএনপির থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আ.লীগ: রাষ্ট্রপতি

রাশিয়ান মডেল মনিকা কবিরের বিরুদ্ধে আদালতে মামলা

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা

চব্বিশে সম্মিলিত আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে: রাষ্ট্রপতি

সংসদে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে বিরোধী দলের অধিবেশন ত্যাগ

স্বৈরাচারের কেউ এ সংসদে নেই: আন্দালিব রহমান পার্থ