ই-পেপার রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩৩

কুলাউড়া সীমান্তে নিহত বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ

আমার বার্তা অনলাইন:
০২ জুন ২০২৫, ১৯:০৬

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি যুবক প্রদীপ বৈদ্যের মরদেহ ফেরত দিয়েছে ভারত।

সোমবার (২ জুন) সকালে কুলাউড়া উপজেলার শরিফপুর ইউনিয়নের চাতলাপুর চেকপোস্টে বিজিবি-বিএসএফের উপস্থিতিতে ভারতীয় পুলিশ বাংলাদেশি পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করে। এ সময় নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। হস্তান্তর কার্যক্রমে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন ৪৬ বিজিবি আমতলী বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার মো. আবুল কালাম ও কুলাউড়া থানার ওসি (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য।

এর আগে গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরা রাজ্যের উনকোটি জেলার ইরানী থানার রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের দেবীপুর এলাকায় ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের ১৮৫২ নম্বর পিলারের কাছে বিএসএফের গুলিতে প্রদীপ বৈদ্য নিহত হন।

পরে বিএসএফ মরদেহ নিয়ে ভারতের ঊনুকুটি (কৈলাশহর) হাসপাতালে রাখে। নিহত প্রদীপ দত্তগ্রাম এলাকার শৈলেন্দ্র বৈদ্যের ছেলে।

কুলাউড়া থানার ওসি (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, চাতলাপুর স্থলবন্দর সীমান্ত দিয়ে ভারতীর পুলিশ সোমবার সকালে কুলাউড়া থানা পুলিশের কাছে প্রদীপ বৈদ্যের মরদেহ হস্তান্তর করে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে নিহতের মরদেহ হস্থান্তর করা হবে।

এ ব্যাপারে বিজিবি ৪৬ শ্রীমঙ্গল ব্যাটালিয়নের সিও লেফট্যানেন্ট কর্নেল জাকারিয়া বলেন, এ ঘটনায় ভারতের বিএসএফের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিয়ে প্রতিবাদ জানানো হয়েছে। দুই এক দিনের মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে ফ্ল্যাগ মিটিং হবে।

আমার বার্তা/এমই

নবীনগরে পুকুর থেকে ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রসুল্লাবাদ দক্ষিণপাড়া এলাকায় একটি পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার

শেবাচিম হাসপাতালে নার্সের ভুলে ২ রোগীর মৃত্যু

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে অপারেশন থিয়েটারে (ওটি) না নিয়ে ওয়ার্ডে বসে ইনজেকশন পুশ

মির্জাপুরে গোড়াই ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে বিজিএফের চাল বিতরণ

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ১০ নং গোড়াই ইউনিয়ন পরিষদের উদ্যোগে পবিত্র ঈদ উপলক্ষে হতদরিদ্র ও অসহায়

নবনিযুক্ত কুসিক প্রশাসক টিপুর প্রশংসা করে যা বললেন কৃষিমন্ত্রী

নবনিযুক্ত কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর প্রশংসা করেছেন কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা

তেলের জন্য আইএমএফ-বিশ্বব্যাংক থেকে অর্থ জোগানের চেষ্টা করবো

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

একুশে বইমেলায় ‘সেরা রাধুনীদের সেরা রেসিপি’ গ্রন্থের মোড়ক উন্মোচন

নবীনগরে পুকুর থেকে ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বিতর্ক

কেন্দ্রীয় ব্যাংকের সরবরাহ করা নতুন নোট ব্যাংকে লাপাত্তা, ফুটপাতে চড়াদাম

দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিলো সরকার

নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান

ঢাকা দক্ষিণে ডিজিটালাইজেশন: অটোরিকশা, হকার ও বাজার ব্যবস্থায় প্রযুক্তির ছোঁয়া

পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

শাহজালালের ভিভিআইপি ও অভ্যন্তরীণ টার্মিনাল ঘুরে দেখলেন বিমানমন্ত্রী

১২ সিটির পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী

শেবাচিম হাসপাতালে নার্সের ভুলে ২ রোগীর মৃত্যু

পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবন কঠিন করে তুলেছে

আন্তর্জাতিক ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয়: চিফ প্রসিকিউটর

জাতিসংঘ অধিবেশনের সভাপতি প্রার্থীতায় রা‌শিয়ার সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী

মির্জাপুরে গোড়াই ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে বিজিএফের চাল বিতরণ

৬ লাশ পোড়ানোর মামলা: আসামিদের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ