ই-পেপার শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

তিস্তার পানিতে আবারও তলিয়ে গেছে বাদামসহ রবিশস্য

রেজাউল করিম রেজা, রাজারহাট প্রতিনিধি (মাল্টিমিডিয়া):
০২ জুন ২০২৫, ২১:০৩
ছবি : প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় আবারও হঠাৎ করে তিস্তা নদীর পানি বেড়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন চরাঞ্চলের কৃষকরা। তিস্তা ব্যারেজের ডোমার পয়েন্ট থেকে আকস্মিকভাবে পানি ছেড়ে দেয়ায় বিদ্যানন্দ ও ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চরাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। এতে চিনা বাদাম, পাট, মরিচসহ বিভিন্ন রবিশস্য পানির নিচে তলিয়ে গেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সোমবার (২ জুন) দুপুরে পানি হঠাৎ বেড়ে গিয়ে নিম্নাঞ্চল প্লাবিত হলে বহু কৃষকের ক্ষেতের ফসল ভেসে যায়। রবিবার (১ জুন) দুপুর থেকেই পানি বৃদ্ধি শুরু হয়, যা সোমবার পর্যন্ত অব্যাহত ছিল। বিশেষ করে বিদ্যানন্দ ইউনিয়নের চর বিদ্যানন্দ, তৈয়বখাঁ, চর রামহরি এবং ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চর খিতাবখাঁ ও গতিয়াসামের বিস্তীর্ণ নিম্নাঞ্চল পানির নিচে চলে গেছে।

চর বিদ্যানন্দ গ্রামের কৃষক কামাল হোসেন জানান, “২ একর জমিতে চিনা বাদাম করেছি ধার করে। কিন্তু সব পানির নিচে। কিছুই তুলতে পারবো না।” একই অভিযোগ কৃষক ফয়জার উদ্দিন, মানিক মিয়া, রফিকুল ইসলাম, ময়নাল ও আব্দুল কাদেরের। তাদের প্রত্যেকের ২ থেকে ৪.৫ একর জমির বাদাম ডুবে গেছে কিংবা ভেসে গেছে। মানিক মিয়া বলেন, “রাতে দেখি প্রায় সব বাদাম ক্ষেত থেকে ভেসে গেছে। এবারে অনেক ক্ষতিতে পড়েছি।”

রাজারহাট উপজেলা কৃষি অফিসের তথ্য মতে, চলতি মৌসুমে তিস্তা নদীর জেগে ওঠা চরাঞ্চলে ১৭৫ হেক্টর জমিতে চিনা বাদাম, ২০ হেক্টর জমিতে পাট, ৩ হেক্টরে মরিচ এবং ৫ হেক্টরে শাকসবজি চাষ হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাদাম ও মরিচের ক্ষেত।

উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুরন্নাহার সাথী বলেন, “হঠাৎ করে পানি বাড়ায় চরের কিছু অংশ ডুবে গেছে। আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠে অবস্থান করছেন। কৃষকদের চিনা বাদাম দ্রুত তুলে ফেলার পরামর্শ দেয়া হচ্ছে।”

উল্লেখ্য, চলতি মৌসুমেই এটি দ্বিতীয়বারের মতো বন্যার পানি চরাঞ্চলে প্রবেশ করলো। এর আগেও একইভাবে পানিতে তলিয়ে গিয়েছিল বিস্তীর্ণ রবিশস্যের জমি, যা কৃষকদের জন্য ছিল এক বড় ধাক্কা। কৃষকরা বলছেন, বারবার ফসলহানির ফলে তারা ঋণে জর্জরিত হয়ে পড়েছেন এবং এখন প্রয়োজন সরকারের জরুরি সহায়তা ও ক্ষতিপূরণ।

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ড্রেজারের মাধ্যমে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ১ লাখ

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ভেজাল গুড় তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে মোট ৪ লাখ

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

বাগেরহাটের রামপালে ইফতারের আগে এক সড়ক দুর্ঘটনায় ১৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

সাভারের আশুলিয়ায় রাস্তার উন্নয়নকাজে অনিয়ম ও দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে একদল সংবাদকর্মী হামলার শিকার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

প্রথম অধিবেশনেই বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

ডিএমপির ফেব্রুয়ারি মাস সেরা বিভাগ তেজগাঁও, থানা মোহাম্মদপুর

প্রধান নির্বাচক হচ্ছেন বাশার, সহকারী পদে এগিয়ে তুষার-নাইম

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

রেলসেতুতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বেবিচক ও ফায়ার সার্ভিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

রামপালে নৌবাহিনীর বাস-মাইক্রোর সংঘর্ষে শিশুসহ নিহত ১২

বিএনপির থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আ.লীগ: রাষ্ট্রপতি

রাশিয়ান মডেল মনিকা কবিরের বিরুদ্ধে আদালতে মামলা

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা

চব্বিশে সম্মিলিত আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে: রাষ্ট্রপতি

সংসদে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে বিরোধী দলের অধিবেশন ত্যাগ

স্বৈরাচারের কেউ এ সংসদে নেই: আন্দালিব রহমান পার্থ