ই-পেপার শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

রাজারহাটে বিশ্ব পরিবেশ দিবসে কিশোরীদের মাঝে গাছের চারা বিতরণ

রেজাউল করিম রেজা,রাজারহাট প্রতিনিধি(মাল্টিমিডিয়া):
০৩ জুন ২০২৫, ২১:২২

"প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়"—এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাটে নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫। দিবসটি উপলক্ষে রাজারহাট উপজেলা প্ল্যাটফর্ম ও ইউনিয়ন যুব সংগঠনের উদ্যোগে মঙ্গলবার (৩ জুন) সকালে মানববন্ধন, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

রাজারহাট উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল ইমরান। কর্মসূচির অংশ হিসেবে বাল্যবিয়ের ঝুঁকিতে থাকা কিশোরীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

এ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করে চাইল্ড নট ব্রাইড প্রজেক্ট, আরডিআরএস বাংলাদেশ এবং আর্থিক সহায়তা প্রদান করে এনআরকে-টেলিথন ও প্ল্যান ইন্টারন্যাশনাল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরডিআরএস বাংলাদেশ-এর টেকনিক্যাল অফিসার ফারজানা ফৌজিয়া, ফিল্ড ফ্যাসিলিটেটর নজরুল ইসলাম, রেজাউল করিম ও নাসরিন পারভীন।

অনুষ্ঠানে অংশ নেওয়া কিশোরী লতা রানী বলেন, “পরিবেশ রক্ষায় জনসচেতনতার বিকল্প নেই। আসুন, আমরা সবাই গাছ লাগাই, পরিবেশ বাঁচাই।”আরডিআরএস-এর টেকনিক্যাল অফিসার ফারজানা ফৌজিয়া বলেন, “বিশ্ব পরিবেশ দিবসে আমরা প্রতিজ্ঞা করছি—প্লাস্টিক বর্জন থেকে বিরত থাকব এবং পরিবেশবিরোধী কর্মকাণ্ডে আর অংশ নেব না।”

অনুষ্ঠানের আয়োজকরা জানান, পরিবেশ রক্ষায় তরুণ সমাজকে সম্পৃক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ড্রেজারের মাধ্যমে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ১ লাখ

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ভেজাল গুড় তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে মোট ৪ লাখ

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

বাগেরহাটের রামপালে ইফতারের আগে এক সড়ক দুর্ঘটনায় ১৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

সাভারের আশুলিয়ায় রাস্তার উন্নয়নকাজে অনিয়ম ও দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে একদল সংবাদকর্মী হামলার শিকার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

প্রথম অধিবেশনেই বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

ডিএমপির ফেব্রুয়ারি মাস সেরা বিভাগ তেজগাঁও, থানা মোহাম্মদপুর

প্রধান নির্বাচক হচ্ছেন বাশার, সহকারী পদে এগিয়ে তুষার-নাইম

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

রেলসেতুতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বেবিচক ও ফায়ার সার্ভিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

রামপালে নৌবাহিনীর বাস-মাইক্রোর সংঘর্ষে শিশুসহ নিহত ১২

বিএনপির থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আ.লীগ: রাষ্ট্রপতি

রাশিয়ান মডেল মনিকা কবিরের বিরুদ্ধে আদালতে মামলা

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা

চব্বিশে সম্মিলিত আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে: রাষ্ট্রপতি

সংসদে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে বিরোধী দলের অধিবেশন ত্যাগ

স্বৈরাচারের কেউ এ সংসদে নেই: আন্দালিব রহমান পার্থ