ই-পেপার রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩৩

হবিগঞ্জে চা শ্রমিকদের গাড়িতে না তোলায় চালককে পিটিয়ে হত্যা

আমার বার্তা অনলাইন:
০৫ জুন ২০২৫, ১২:১১
আপডেট  : ০৫ জুন ২০২৫, ১২:১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সিএনজিচালিত অটোরিকশায় তুলতে অসম্মতি জানানোর জেরে মরতুজ আলী (৫৫) নামে এক চালককে পিটিয়ে হত্যা করেছে কয়েকজন চা শ্রমিক।

বুধবার (৪ জুন) রাত ১০টায় চুনারুঘাট উপজেলার চানপুর চা বাগানের বাস স্টপেজে এ ঘটনা ঘটে। নিহত চালক একই উপজেলার নয়ানী গ্রামের বাসিন্দা।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, সন্ধ্যায় কয়েকজন চা শ্রমিক উপজেলা সদর থেকে চানপুর চা বাগানে যাওয়ার জন্য মরতুজ আলীর সিএনজিচালিত অটোরিকশায় উঠতে চান। এ সময় মরতুজ আলী জানান, তিনি শ্রমিকদের নিতে পারবেন না, কারণ- অন্য দুজন যাত্রীর জন্য তিনি অপেক্ষা করছেন। এনিয়ে দুইপক্ষে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে চা শ্রমিকরা অন্য আরেকটি গাড়িতে করে চলে যান।

এদিকে রাত ১০টায় মরতুজ আলী তার সিএনজি অটোরিকশা নিয়ে চানপুর চা বাগানে গেলে কয়েকজন চা শ্রমিক তার ওপর অতর্কিত হামলা চালায় এবং বেধড়ক মারধর করে। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে দ্রুত উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, হামলাকারী চা শ্রমিকদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য কাজ শুরু হয়েছে। মরদেহ রাতেই উদ্ধার করে থানায় নেওয়া হয়।

আমার বার্তা/এল/এমই

নবীনগরে পুকুর থেকে ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রসুল্লাবাদ দক্ষিণপাড়া এলাকায় একটি পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার

শেবাচিম হাসপাতালে নার্সের ভুলে ২ রোগীর মৃত্যু

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে অপারেশন থিয়েটারে (ওটি) না নিয়ে ওয়ার্ডে বসে ইনজেকশন পুশ

মির্জাপুরে গোড়াই ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে বিজিএফের চাল বিতরণ

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ১০ নং গোড়াই ইউনিয়ন পরিষদের উদ্যোগে পবিত্র ঈদ উপলক্ষে হতদরিদ্র ও অসহায়

নবনিযুক্ত কুসিক প্রশাসক টিপুর প্রশংসা করে যা বললেন কৃষিমন্ত্রী

নবনিযুক্ত কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর প্রশংসা করেছেন কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা

তেলের জন্য আইএমএফ-বিশ্বব্যাংক থেকে অর্থ জোগানের চেষ্টা করবো

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

একুশে বইমেলায় ‘সেরা রাধুনীদের সেরা রেসিপি’ গ্রন্থের মোড়ক উন্মোচন

নবীনগরে পুকুর থেকে ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বিতর্ক

কেন্দ্রীয় ব্যাংকের সরবরাহ করা নতুন নোট ব্যাংকে লাপাত্তা, ফুটপাতে চড়াদাম

দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিলো সরকার

নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান

ঢাকা দক্ষিণে ডিজিটালাইজেশন: অটোরিকশা, হকার ও বাজার ব্যবস্থায় প্রযুক্তির ছোঁয়া

পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

শাহজালালের ভিভিআইপি ও অভ্যন্তরীণ টার্মিনাল ঘুরে দেখলেন বিমানমন্ত্রী

১২ সিটির পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী

শেবাচিম হাসপাতালে নার্সের ভুলে ২ রোগীর মৃত্যু

পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবন কঠিন করে তুলেছে

আন্তর্জাতিক ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয়: চিফ প্রসিকিউটর

জাতিসংঘ অধিবেশনের সভাপতি প্রার্থীতায় রা‌শিয়ার সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী

মির্জাপুরে গোড়াই ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে বিজিএফের চাল বিতরণ

৬ লাশ পোড়ানোর মামলা: আসামিদের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ