ই-পেপার শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

বীরগঞ্জে ভুল সিজারিয়ানের পর প্রসূতির মৃত্যু

আমার বার্তা অনলাইন:
২১ জুন ২০২৫, ১৬:২৪
আপডেট  : ২১ জুন ২০২৫, ১৬:৩১

দিনাজপুরের বীরগঞ্জের ভুল সিজারিয়ান অপারেশনের কারণে আশা রানী রায় (১৯) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। তবে নবজাতক কন্যা সন্তানটি সুস্থ রয়েছে। এ ঘটনায় চিকিৎসকসহ ক্লিনিক স্টাফ পলাতক রয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (২০ জুন) বিকেলে উপজেলার ‘একতা ক্লিনিক’ কে এই ঘটনা ঘটে। মৃত আশা রানী রায় সুজালপুর ইউনিয়নের জগদল গ্রামের হৃদয় চন্দ্র রায় এর স্ত্রী।

পরিবার সূত্রে জানা যায়, প্রসববেদনা নিয়ে আশা রানী রায়কে একতা ক্লিনিকে ভর্তি করানো হয়। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. ইয়াসমিন পরীক্ষা-নিরীক্ষার পর দ্রুত সিজারিয়ান অপারেশন করার কথা জানান। বিকেল ৫টায় সিজারের মাধ্যমে একটি কন্যা সন্তানের জন্ম হয়।

পরিবারের দাবি, অপারেশনের পর প্রসূতির অতিরিক্ত রক্তক্ষরণ হলেও, কোনো কার্যকর চিকিৎসা ব্যবস্থা নেওয়া হয়নি। পরে ক্লিনিকেই তার মৃত্যু হয়। পরবর্তীতে বিষয়টি ধামাচাপা দিতে মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী ক্লিনিক ঘেরাও করে চিকিৎসকদের শাস্তির দাবি জানান। পরিস্থিতির অবনতি ঘটলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার পর থেকে ডা. ইয়াসমিনসহ ক্লিনিকের সকল কর্মচারী গা-ঢাকা দিয়েছেন। তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া মেলেনি।

এ বিষয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গফুর বলেন, ‘বিষয়টি শুনেছি। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি, তাই কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আহমেদ বলেন, ‘ঘটনার বিষয়ে তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।’

আমার বার্তা/এল/এমই

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ড্রেজারের মাধ্যমে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ১ লাখ

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ভেজাল গুড় তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে মোট ৪ লাখ

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

বাগেরহাটের রামপালে ইফতারের আগে এক সড়ক দুর্ঘটনায় ১৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

সাভারের আশুলিয়ায় রাস্তার উন্নয়নকাজে অনিয়ম ও দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে একদল সংবাদকর্মী হামলার শিকার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

প্রথম অধিবেশনেই বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

ডিএমপির ফেব্রুয়ারি মাস সেরা বিভাগ তেজগাঁও, থানা মোহাম্মদপুর

প্রধান নির্বাচক হচ্ছেন বাশার, সহকারী পদে এগিয়ে তুষার-নাইম

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

রেলসেতুতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বেবিচক ও ফায়ার সার্ভিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

রামপালে নৌবাহিনীর বাস-মাইক্রোর সংঘর্ষে শিশুসহ নিহত ১২

বিএনপির থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আ.লীগ: রাষ্ট্রপতি

রাশিয়ান মডেল মনিকা কবিরের বিরুদ্ধে আদালতে মামলা

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা

চব্বিশে সম্মিলিত আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে: রাষ্ট্রপতি

সংসদে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে বিরোধী দলের অধিবেশন ত্যাগ

স্বৈরাচারের কেউ এ সংসদে নেই: আন্দালিব রহমান পার্থ