ই-পেপার রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩৩

সুনামগঞ্জে সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলিতে যুবক নিহত

আমার বার্তা অনলাইন:
২৩ জুন ২০২৫, ১৬:৩৯
আপডেট  : ২৩ জুন ২০২৫, ১৬:৪৩

সুনামগঞ্জের জগন্নাথপুরে সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে আবু সাইদ (৩১) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (২২ জুন) রাতে উপজেলার হাওরের দুর্গম গাদালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবু সাইদ দিরাই উপজেলার তারপাশা গ্রামের তাজ মিয়ার ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন।

এ তথ্য নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে এ ব্যাপারে কোনো তথ্য জানানো হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া গ্রামের বর্তমান চেয়ারম্যান যুবলীগের নেতা একরার হোসেন ও একই গ্রামের বাসিন্দা ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমানের মধ্যে গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। এর জেরে গত দুদিন ধরে গ্রামে উত্তেজনা চলছিল। উভয় পক্ষের মধ্যে গত শুক্রবার পাল্টপাল্টি ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করা হয়।

এই ঘটনায় অস্ত্র উদ্ধার করতে রোববার সন্ধ্যায় সেনাবাহিনীর একটি দল দিরাইয়ের হাতিয়া গ্রামে অভিযান চালায়। এ সময় সেনাবাহিনীর হাত থেকে বাঁচতে অস্ত্রধারী সন্ত্রাসীরা নৌকায় করে পালিয়ে পার্শ্ববর্তী জগন্নাথপুর উপজেলার গাদালিয়া গ্রামে গিয়ে আশ্রয় নেয়। পরে সেনাবাহিনীর অভিযানিক দল ওই গ্রাম ঘেরাও করে। এ সময় সেখানে আশ্রয় নেয়া সন্ত্রাসীরা সেনাবাহিনীদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় সেনাবাহিনী আত্মরক্ষায় গুলি চালায়।

পরে ওই এলাকায় রাজমিস্ত্রী আবু সাঈদের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। অভিযানে তাজ উদ্দিন, জামির উদ্দিন, হিরণ মিয়া, আমির উদ্দিনসহ চারজনকে একনালা বন্দুক, চারটি দেশীয় পাইপগান, ছয়টি বুলেটপ্রুফ জ্যাকেট, বন্দুক,পাইপ গানের গুলি, দেশীয় টেঁটা রামদা, ছুরি ও বিপুল পরিমাণ ধারালো অস্ত্রসহ আটক করা হয়।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভুঞা বলেন, ‘সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে একজন মারা গেছেন। তবে তিনি কার গুলিতে নিহত হয়েছেন সেটা বলা সম্ভব হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

এ দিকে সোমবার (২৩ জুন) দুপুরে ছাতক সেনাবাহিনীর ক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, দিরাই উপজেলার হাতিয়া গ্রামে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও বিপুল দেশীয় অস্ত্রসহ ৪ সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

আমার বার্তা/এল/এমই

নবীনগরে পুকুর থেকে ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রসুল্লাবাদ দক্ষিণপাড়া এলাকায় একটি পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার

শেবাচিম হাসপাতালে নার্সের ভুলে ২ রোগীর মৃত্যু

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে অপারেশন থিয়েটারে (ওটি) না নিয়ে ওয়ার্ডে বসে ইনজেকশন পুশ

মির্জাপুরে গোড়াই ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে বিজিএফের চাল বিতরণ

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ১০ নং গোড়াই ইউনিয়ন পরিষদের উদ্যোগে পবিত্র ঈদ উপলক্ষে হতদরিদ্র ও অসহায়

নবনিযুক্ত কুসিক প্রশাসক টিপুর প্রশংসা করে যা বললেন কৃষিমন্ত্রী

নবনিযুক্ত কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর প্রশংসা করেছেন কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা

তেলের জন্য আইএমএফ-বিশ্বব্যাংক থেকে অর্থ জোগানের চেষ্টা করবো

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

একুশে বইমেলায় ‘সেরা রাধুনীদের সেরা রেসিপি’ গ্রন্থের মোড়ক উন্মোচন

নবীনগরে পুকুর থেকে ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বিতর্ক

কেন্দ্রীয় ব্যাংকের সরবরাহ করা নতুন নোট ব্যাংকে লাপাত্তা, ফুটপাতে চড়াদাম

দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিলো সরকার

নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান

ঢাকা দক্ষিণে ডিজিটালাইজেশন: অটোরিকশা, হকার ও বাজার ব্যবস্থায় প্রযুক্তির ছোঁয়া

পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

শাহজালালের ভিভিআইপি ও অভ্যন্তরীণ টার্মিনাল ঘুরে দেখলেন বিমানমন্ত্রী

১২ সিটির পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী

শেবাচিম হাসপাতালে নার্সের ভুলে ২ রোগীর মৃত্যু

পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবন কঠিন করে তুলেছে

আন্তর্জাতিক ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয়: চিফ প্রসিকিউটর

জাতিসংঘ অধিবেশনের সভাপতি প্রার্থীতায় রা‌শিয়ার সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী

মির্জাপুরে গোড়াই ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে বিজিএফের চাল বিতরণ

৬ লাশ পোড়ানোর মামলা: আসামিদের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ