ই-পেপার শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

ডিমলায় “বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প” অনুষ্ঠিত

হাবিবুল হাসান হাবিব, ডিমলা প্রতিনিধি (মাল্টিমিডিয়া):
২৮ জুন ২০২৫, ২১:০৮
ছবি : আমার বার্তা

ডিসিআই ও আরএসসি’র উদ্যোগে ডিমলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ডিসট্রেসড চিলড্রেন এন্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই) এবং রাইটস এন্ড সাইট ফর চিলড্রেন (আরএসসি) ২০০৭ সাল থেকে সমগ্র বাংলাদেশ ব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে আসছে।

এরই ধারাবাহিকতায় ২৮ জুন (শনিবার) সকাল ১০ টায় ডিমলা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট (বিএমআই) কলেজে বিনামূল্যে একটি চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেন।

সুবিধাবঞ্চিত মানুষ যাদের চোখের ছানি অপারেশন এবং ঔষধ বা চশমা ক্রয় করার সামর্থ্য নেই তাদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করাই উক্ত ক্যাম্পের উদ্দেশ্য। চক্ষু ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন মরিয়ম চক্ষু হাসপাতাল, সৈয়দপুরের চিকিৎসকবৃন্দ।

জানা যায়, চক্ষু ক্যাম্পে ১৩০০ এর অধিক দরিদ্র মানুষ চক্ষু সেবা গ্রহণ করেন। তাদের মধ্যে ১৮০ জন ছানি রোগী, ৬৬০ জন রোগীকে চশমার জন্য সনাক্ত করা হয়। এর মধ্যে ৫০০ জন রোগীকে তৎক্ষণাৎ চশমা প্রদান করা হয় এবং বাকী রোগীদের আগামী ৫ জুলাই এই কেন্দ্র হতে চশমা প্রদান করা হবে। এছাড়াও ৬৩০ জন রোগীকে ঔষুধ প্রদান করা হয়। ছানি রোগীদের আগামী ২৮ ও ২৯ জুন মরিয়ম চক্ষু হাসপাতাল, সৈয়দপুরে অপারেশন করানো হবে।

চক্ষু ক্যাম্পটিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার- ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। উদ্ধোধনী বক্তব্যে তিনি বলেন, চোখ মানব দেহের একটি গুরুত্বপুর্ন অঙ্গ প্রত্যঙ্গ গুলোর মধ্যে অন্যতম। অত্র এলাকার সুবিধা-বঞ্চিত প্রতিটি মানুষের চোখের সুচিকিৎসায় লক্ষ্যে এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। প্রতিটি মানুষই যেন চোখের যথাযথ চিকিৎসা সেবা পায় সে লক্ষ্যে আমি কাজ করে যাবো এটাই আমার দৃঢ় অঙ্গীকার। উক্ত ক্যাম্প হতে আপনারা বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা নিতে পারবেন। এছাড়াও কারো কোন ধরনের চোখের চিকিৎসার প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তৎক্ষণাৎ সুচিকিৎসা প্রদান করার যাবতীয় ব্যবস্থা গ্রহন করবো।

তিনি আরো বলেন, নীলফামারী জেলা সহ ডোমার-ডিমলা অঞ্চলের সুবিধা-বঞ্চিত অধিবাসীরা চোখের সুচিকিৎসার অভাবে কষ্ট পাবে না । একটি মানুষও বিনা চিকিৎসায় অন্ধ হবে না। খুব শিঘ্রই অত্র অঞ্চলকে আমি অন্ধত্ব মুক্ত এলাকা হিসাবে ঘোষণা দিতে চাই । এজন্য আপনাদের সবার দোয়া ও সহযোগিতা একান্ত কাম্য।

চক্ষু ক্যাম্পে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, উপজেলা বিএনপির সদর ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম ডিআর,উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আব্দুল জব্বার,বালাপাড়া ইউনিয়নের বিএনপির সভাপতি হামদুল ইসলাম,উপজেলা জিয়া পরিষদের আহ্বায়ক অধ্যক্ষ মোঃ আব্দুল কাদের,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মিজানুর রহমান,স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক জাফর সহ বিভিন্ন পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠন প্রমুখ

এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত ক্যাম্পে উপস্থিত ছিলেন এবং ক্যাম্পের শুভকামনা করে সুবিধাবঞ্চিত মানুষের জন্য আরএসসি-ডিসিআই- এর এই মহৎ উদ্যোগের প্রশংসা করেন।

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ড্রেজারের মাধ্যমে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ১ লাখ

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ভেজাল গুড় তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে মোট ৪ লাখ

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

বাগেরহাটের রামপালে ইফতারের আগে এক সড়ক দুর্ঘটনায় ১৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

সাভারের আশুলিয়ায় রাস্তার উন্নয়নকাজে অনিয়ম ও দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে একদল সংবাদকর্মী হামলার শিকার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

প্রথম অধিবেশনেই বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

ডিএমপির ফেব্রুয়ারি মাস সেরা বিভাগ তেজগাঁও, থানা মোহাম্মদপুর

প্রধান নির্বাচক হচ্ছেন বাশার, সহকারী পদে এগিয়ে তুষার-নাইম

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

রেলসেতুতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বেবিচক ও ফায়ার সার্ভিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

রামপালে নৌবাহিনীর বাস-মাইক্রোর সংঘর্ষে শিশুসহ নিহত ১২

বিএনপির থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আ.লীগ: রাষ্ট্রপতি

রাশিয়ান মডেল মনিকা কবিরের বিরুদ্ধে আদালতে মামলা

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা

চব্বিশে সম্মিলিত আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে: রাষ্ট্রপতি

সংসদে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে বিরোধী দলের অধিবেশন ত্যাগ

স্বৈরাচারের কেউ এ সংসদে নেই: আন্দালিব রহমান পার্থ