ই-পেপার শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

সখিপুরে ভণ্ডপীর মিনজু শাহ’র পানি থেরাপিতে প্রাণ গেলো এক ব্যাক্তির

মনির হোসেন(মাল্টিমিডিয়া প্রতিনিধি)সখিপুর:
০২ জুলাই ২০২৫, ২১:৩৯
ছবি : প্রতিনিধি

টাঙ্গাইলের সখিপুর উপজেলার কুতুবপুর গ্রামে তথাকথিত ‘ভণ্ডপীর’ মিনজু শাহ’র ভূয়া পানি থেরাপি চিকিৎসায় এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যুর অভিযোগ উঠেছে । মৃত ব্যক্তির নাম হাবিবুর রহমান (হবুল মিয়া) ওই এলাকার পরিচিত নার্সারির ব্যবসায়ী ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হবুল মিয়া। তাকে দ্রুত ময়মনসিংহ ও পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে না পেরে পরিবারের লোকজন তাকে বাড়িতে ফিরিয়ে আনেন।

বাড়িতে ফেরার পর পরিবারের একজন সদস্য স্থানীয়ভাবে পরিচিত পীর মিনজু শাহ’র এক অনুসারীর সঙ্গে যোগাযোগ করেন। এরপর সেই অনুসারীর পরামর্শে হবুল মিয়াকে মিনজু শাহ’র দরবারে নিয়ে যাওয়া হয়, যেখানে শুরু হয় তথাকথিত ‘পানি থেরাপি’ নামক একটি অবৈজ্ঞানিক চিকিৎসা।

পরিবারের দাবি অনুযায়ী, চিকিৎসার প্রথম দিন হবুল মিয়াকে হাত-পা বেঁধে একটি পানির মটরের নিচে ২ থেকে ৩ ঘণ্টা ধরে বসিয়ে মাথায় অনবরত পানি ঢালা হয়। দ্বিতীয় দিন তাকে পাশের একটি পুকুরে নিয়ে ১০০১ বার ডুব দেওয়ার জন্য বাধ্য করা হয়। ছেলের বাধা সত্ত্বেও পীরের লোকজন জোরপূর্বক এই ‘ডুব থেরাপি’ চালিয়ে যান।

চিকিৎসার নামে এই কার্যক্রমের জন্য পরিবার থেকে দাবি করা হয় ১৩,০০০ টাকা। পরে ৮,০০০ টাকা দেওয়ার পর পীরের লোকজন তাকে বাড়িতে ফিরিয়ে আনতে বলেন। বাড়ি ফেরার পর হবুল মিয়ার শরীর বরফের মতো ঠান্ডা হয়ে যায় এবং শারীরিক অবস্থার অবনতি ঘটে।

আবারও যোগাযোগ করা হলে মিনজু শাহ পীর বলেন, "এখন ভালো ডাক্তার দেখাও।" এরপর হবুল মিয়াকে পুনরায় ঢাকায় নিয়ে যাওয়া হলেও চিকিৎসকদের চেষ্টার পরও তার মৃত্যু হয়।

হবুল মিয়ার ছোট ছেলে জানান, “আমার বাবার মতো ভাগ্য যেন আর কারও না হয়। এই আধুনিক যুগে এসে কেউ যেন এমন ভণ্ড, অবৈজ্ঞানিক চিকিৎসা কিংবা ভণ্ডপীরের ফাঁদে না পড়েন।”

হাবিবুর রহমানের মৃত্যুর পর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এলাকার সচেতন মহল এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেছেন।

আশুলিয়ায় যুবদল নেতা ও বৈষম্যবিরোধী মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

ঢাকার আশুলিয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ককটেলসহ ঢাকা জেলা যুবদলের

রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু, আহত ১২

রংপুরের পীরগঞ্জে ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন। শুক্রবার

মুন্সিগঞ্জ ৩ আসনে ধানের শীষ ও স্বতন্ত্র প্রার্থীর হাড্ডাহাড্ডি ভোট যুদ্ধ

জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে মুন্সিগঞ্জ ৩ আসনে জাতীয়তাবাদী দল বিএনপি'র মনোনীত ধানের শীষ প্রতীক

হাতপাখায় ভোট দিতে দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে: রেজাউল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, ইসলামের পক্ষে ঝুঁকি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তত্ত্বাবধায়ক সরকার, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদসহ ৩৫ প্রস্তাবনা বিএনপির

ফ্যামিলি কার্ড চালুসহ বিএনপির ইশতেহারে প্রধান ৯ প্রতিশ্রুতি

আশুলিয়ায় যুবদল নেতা ও বৈষম্যবিরোধী মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

তারেক রহমানের পক্ষে গুলশান থানায় গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশের প্রচার-প্রচারণা

সিকিমে সাড়ে ৪ ঘণ্টায় ১৩টি ভূমিকম্প, আতঙ্ক বাংলাদেশেও

ঢাকার সমাবেশ বাতিল, বিকল্প কর্মসূচিতে বক্তব্য দেবেন তারেক রহমান

মড়ার উপর খাঁড়ার ঘা, বড় শাস্তি পেল হামজা চৌধুরীর লেস্টার

ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু

ভোট চুরি ও কেন্দ্র দখলের চেষ্টা করলে আরেকটি ৫ আগস্ট ঘটে যাবে

রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু, আহত ১২

সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি আনোয়ারুল

সোনার দাম ভরিতে কমলো ৭ হাজার ৬৪০ টাকা

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জবিতে শিবিরের ইয়ুথ আইডিয়া কনটেস্ট

পুরান ঢাকার ব্যস্ত গলিপথ ঘুরে চা-বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত

প্রাথমিক শিক্ষক নিয়োগ ভাইভায় ডিজিটাল জালিয়াতি প্রমাণিত

রাজধানীতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন সড়কে বসেছে ইনকিলাব মঞ্চ, অবস্থান যমুনার সামনেও

আন্দোলনকারীদের যমুনার সামনে থেকে সরিয়ে দিয়েছে পুলিশ

পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ২১৬ সন্ত্রাসী নিহত

পে স্কেল দাবিতে যমুনার সামনে সংঘর্ষে আহত ১৪