ই-পেপার রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

দৃষ্টিশক্তি ফিরে পাচ্ছে বাগেরহাটের ৭শ’ অসহায় মানুষ

আমার বার্তা অনলাইন:
০৪ জুলাই ২০২৫, ১৯:৩১

বাগেরহাটের রামপালে পাঁচ হাজার রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দিয়েছে ঢাকা মেগা সিটি লায়ন্স ক্লাব। এ ক্লাবের উদ্যোগে ও দৃষ্টি উন্নয়ন সংস্থা এবং লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের ব্যবস্থাপনা ও পরিচালনায় শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ চিকিৎসা সেবা দেওয়া হয়।

শুক্রবার (৪ জুলাই) সকাল ১০টা থেকে চলছে বিকেল ৪টা পর্যন্ত। চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. বেলায়েত হোসেন। লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত চক্ষু ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার শেখ জাকির হোসেন।

এখানে প্রথমে বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে ছানী অপারেশনের রোগী বাছাই করা হয়। বাছাইকৃত ছানী রোগীদের ঢাকায় লেন্স সংযোজনের মাধ্যমে অপারেশন করা হবে। চোখের অল্প সমস্যাজনিত রোগীদের প্রাথমিক চিকিৎসাসহ ফ্রি ওষুধ দেয়া হয়। বয়স্কজনিত কারণে চোখে কম দেখা রোগীদের জন্য ফ্রি চশমা দেয়া হয়েছে।

এসময় ঢাকা মেগাসিটি লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, ‘মানুষের সমস্ত সরিরের মধ্যে চোখ একটি অমূল্য সম্পদ। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য আমরা ২০০৯ সাল থেকে দীর্ঘ ১৭ বছর ধরে চক্ষু চিকিৎসা শিবির পরিচালনা করে আসছি। নির্মোহভাবে ও সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা মহৎ এ কাজটি করে আসছি। সুন্দরবন সংলগ্ন উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনজনিত কারণে দক্ষিঞ্চান-পশ্চিমাঞ্চলের এ জনপদ চোখের সমস্যাজনিত রোগ বৃদ্ধি পেয়েছে। অপারেশনের ফলে শিশু, বৃদ্ধ-বৃদ্ধাসহ সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ কর্ম করতে পারছে, লেখাপড়া শিখতে পারছে, যে যে ধর্মের অনুসারী সবাই নিজ নিজ ধর্ম পালন করতে পারছে।

প্রতিবছর ৬ শত থেকে ৮ শত রোগীর ছানি পড়া, চোখের নেত্রনালী ও মাংশ বৃদ্ধিজনিত রোগীদের অপারেশন করা হয় এ সংগঠনের মাধ্যমে। এখানে ছানি পড়া রোগীদের লেন্স সংযোজন ও চশমা দেয়া হয়। সংগঠনের মাধ্যমে এ পর্যন্ত ৭ হাজার রোগীকে অপারেশন সহ লেন্স সংযোজন করা হয়েছে। এ ছাড়াও লক্ষাধিক চোখের রোগীকে প্রাথমিক চিকিৎসা সেবা, ওষুধ প্রদান এবং চশমা প্রদান করা হয়েছে। এই বৃহৎ চক্ষু শিবিরে বাগেরহাট, খুলনা, পিরোজপুর ও বরিশালসহ দেশের প্রত্যন্ত অঞ্চলের রোগীরা চিকিৎসা নিতে আসেন।

তিনি আরও বলেন, ‘সমাজের বিত্তবানেরা এগিয়ে এলে আমাদের সুবিধা বঞ্চিত মানুষেরা আরও ভালো থাকবে। তাই এ মহতী কাজে সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়ে সবার দোয়া ও আশীর্বাদ কামনা করে বাগেরহাটের রামপালে দেশের সর্ববৃহৎ চক্ষু চিকিৎসা শিবিরের উদ্বোধন কালে তিনি সকলের সহযোগিতা চান।’

শুক্রবার দিনব্যাপী শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত চক্ষু শিবিরের উদ্বোধন কালে প্রধান অথিতির বক্তব্য রাখেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ বেলায়েত হোসেন।

এসময় তিনি তার অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘আমি অনেক ব্যস্ততার মধ্যেও এখানে এসেছি। এমন মহৎ কর্মযজ্ঞ দেখে আমি অভিভূত। এমন মহৎ কাজে যারা সচেতন মানুষ আছি, এ কাজে সবাইকে এগিয়ে আসা উচিৎ। সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য সবাই এভাবে এগিয়ে এলে আমাদের বাংলাদেশের মানুষের শান্তি ও সমৃদ্ধ হবে।’

আরও পড়ুন: মোংলা বন্দরে তিন দিনে দুই জাহাজের ৩৩১৯ টন পণ্য খালাস

চক্ষু চিকিৎসা শিবিরে এ সময় উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার মো. জাকির হোসেন, রামপাল উপজেলা বিএনপির আহ্বান শেখ হাফিজুর রহমান তুহিন, খুলনা জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক খান মোতাহার হোসেন, উপজেলা বিএনপি সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, সাংবাদিক আবু হোসেন সুমন, মাহমুদ হাসান, আবুল হাসান, এনামুল হক, এম, এ সবুর রানা, মোতাহার মল্লিক, সুজন মজুমদার প্রমুখ।

চক্ষু চিকিৎসা সেবার মাধ্যমে প্রায় ৬ সহস্রাধিক রোগীকে প্রাথমিক চিকিৎসা প্রদান, ৬ শতাধিক রোগীকে চশমা প্রদান, ৫ শতাধিক রোগীকে ছানি, নেত্রনালী ও মাংশ বৃদ্ধি রোগীকে বাছাই সম্পন্ন হয়েছে। এছাড়া ৭শ রুগীকে অপারেশনে ঢাকায় নেয়ার জন্য প্রস্তুত করা হয়েছে।

চক্ষু শিবিরের সমন্বয়কারী খান আলী আজম বলেন, ‘যতক্ষণ রোগী থাকবে ততক্ষণ অপারেশনের জন্য রোগী বাছাই করা ও চিকিৎসা সেবা দেয়া হবে। আর অপারেশনের রোগীদের আমদের নিজেদের খরচে ঢাকায় নিয়ে সম্পুর্ন ফ্রি চিকিৎসা সেবা প্রদান ও সুস্থ করে বাড়িতে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়াই আমাদের দায়িত্ব।’

আমার বার্তা/এল/এমই

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য থেকে

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

চট্টগ্রামে জব্বারের বলীখেলার ১১৭তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। উত্তেজনাপূর্ণ ফাইনালে রানারআপ হয়েছে একই

৩৪ হাজার টনের বেশি জেট ফুয়েল নিয়ে বন্দরে এলো চীনের জাহাজ

৩৪ হাজার ৬৬৭ টনের বেশি জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে চীনের পতাকাবাহী ‘শিং তং

আদালতে দেননি জবানবন্দি, রিমান্ড শেষে কারাগারে হাফিজুর

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দূরপাল্লার বাসযাত্রায় নতুন ভাড়ার তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

ডুজার সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ইবিতে সাংবাদিক সংগঠনগুলোর মানববন্ধন

দেশে নির্যাতনের সংস্কৃতি বন্ধে সমাজ-প্রতিষ্ঠানে পরিবর্তন প্রয়োজন: আইনমন্ত্রী

পর্যায়ক্রমে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী

২-৩ বছরের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়ন করতে পারবো: শিক্ষা প্রতিমন্ত্রী

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

৩৪ হাজার টনের বেশি জেট ফুয়েল নিয়ে বন্দরে এলো চীনের জাহাজ

টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী

আদালতে দেননি জবানবন্দি, রিমান্ড শেষে কারাগারে হাফিজুর

ইসরাইলের কারাগারে কুকুর লেলিয়ে দিয়ে ফিলিস্তিনি বন্দিদের ধর্ষণ!

ইসলামাবাদে আরাঘচি, তবু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় গভীর অবিশ্বাস ইরানের

ফ্লোরিডা পুলিশ ফোন করে জানিয়েছে, বৃষ্টিও বেঁচে নেই: নিহতের ভাই

তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা

তরুণ কলাম লেখক ফোরাম জবি শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি: তথ্যমন্ত্রী

প্রতি নাগরিকের বিপরীতে এক আইডি ও ডিজিটাল ওয়ালেট চালুর চিন্তা সরকারের

ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি