ই-পেপার রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩৩

শ্রীমঙ্গলে কলার আড়ত থেকে ‘সবুজ ফণিমনসা’ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি:
০৯ জুলাই ২০২৫, ১৫:৫৫

শ্রীমঙ্গল পৌরসভার আওতাধীন কলার বাজার থেকে একটি সবুজ ফণিমনসা সাপ উদ্ধার করেছে শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

মঙ্গলবার (০৮ জুলাই) রাতে শ্রীমঙ্গল শহরের নতুনবাজারে সুশেন্দ্র দেবের কলার আড়তে হঠাৎ একটি সাপ দেখা যায়। এতে দোকানের মালিক, কর্মচারী ও ক্রেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাপের খবর দ্রুত জানানো হয় বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে। পরে ফাউন্ডেশনের সঞ্জিত দেব ও রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাপটিকে উদ্ধার করেন।

সঞ্জিত দেব জানান, এটি সবুজ ফণিমনসা সাপ, যা ইংরেজিতে গ্রিন ক্যাট-আইড স্নেক নামে পরিচিত। কলার ছড়ির মাধ্যমে পাহাড়ি এলাকা থেকে এটি আড়তে চলে এসেছে। এর আগেও আমরা কলার ছড়ি থেকে বিভিন্ন প্রজাতির সাপ উদ্ধার করে স্থানীয় বন বিভাগের বন্যপ্রাণী রেঞ্জের কাছে হস্তান্তর করেছি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান বলেন, গ্রিন ক্যাট-আইড স্নেক স্বল্প বিষধর হলেও খুবই শান্ত স্বভাবের। এরা সহজে কামড়ায় না। এরা নিশাচর ও মাংসাশী। গিরগিটি, গেছো ইঁদুর, ব্যাঙ এবং কখনো কখনো অন্যান্য সাপও এদের খাদ্য তালিকায় থাকে। এরা সাধারণত ১১৫ থেকে ১৯০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। গায়ের রং গাঢ় সবুজ হলেও বয়সের সঙ্গে রঙে কিছুটা পরিবর্তন আসে।

তিনি আরও বলেন, গ্রিন ক্যাট-আইড স্নেক মূলত গাছে বসবাস করে, তবে শিকার ধরতে মাটিতেও নামে। গ্রীষ্মের শুরু ও শীতের শেষে এরা প্রজনন করে। প্রজননের ৪২-৫০ দিনের মধ্যে স্ত্রী সাপ ৭ থেকে ১৪টি ডিম পাড়ে এবং ৮৫-৯০ দিন পর ডিম ফুটে বাচ্চা বের হয়।

আমার বার্তা/পিন্টু দেবনাথ/এমই

নবীনগরে পুকুর থেকে ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রসুল্লাবাদ দক্ষিণপাড়া এলাকায় একটি পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার

শেবাচিম হাসপাতালে নার্সের ভুলে ২ রোগীর মৃত্যু

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে অপারেশন থিয়েটারে (ওটি) না নিয়ে ওয়ার্ডে বসে ইনজেকশন পুশ

মির্জাপুরে গোড়াই ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে বিজিএফের চাল বিতরণ

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ১০ নং গোড়াই ইউনিয়ন পরিষদের উদ্যোগে পবিত্র ঈদ উপলক্ষে হতদরিদ্র ও অসহায়

নবনিযুক্ত কুসিক প্রশাসক টিপুর প্রশংসা করে যা বললেন কৃষিমন্ত্রী

নবনিযুক্ত কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর প্রশংসা করেছেন কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা

তেলের জন্য আইএমএফ-বিশ্বব্যাংক থেকে অর্থ জোগানের চেষ্টা করবো

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

একুশে বইমেলায় ‘সেরা রাধুনীদের সেরা রেসিপি’ গ্রন্থের মোড়ক উন্মোচন

নবীনগরে পুকুর থেকে ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বিতর্ক

কেন্দ্রীয় ব্যাংকের সরবরাহ করা নতুন নোট ব্যাংকে লাপাত্তা, ফুটপাতে চড়াদাম

দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিলো সরকার

নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান

ঢাকা দক্ষিণে ডিজিটালাইজেশন: অটোরিকশা, হকার ও বাজার ব্যবস্থায় প্রযুক্তির ছোঁয়া

পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

শাহজালালের ভিভিআইপি ও অভ্যন্তরীণ টার্মিনাল ঘুরে দেখলেন বিমানমন্ত্রী

১২ সিটির পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী

শেবাচিম হাসপাতালে নার্সের ভুলে ২ রোগীর মৃত্যু

পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবন কঠিন করে তুলেছে

আন্তর্জাতিক ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয়: চিফ প্রসিকিউটর

জাতিসংঘ অধিবেশনের সভাপতি প্রার্থীতায় রা‌শিয়ার সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী

মির্জাপুরে গোড়াই ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে বিজিএফের চাল বিতরণ

৬ লাশ পোড়ানোর মামলা: আসামিদের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ