ই-পেপার শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

সাঘাটায় বিএনপি'র দ্বি-বার্ষিক সম্মেলন বানচাল চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ

তৌহিদুর রহমান তুহিন,গাইবান্ধা প্রতিনিধি(মাল্টিমিডিয়া):
১৪ জুলাই ২০২৫, ১৮:৪০
ছবি : প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটা উপজেলার ৩ নং সাঘাটা ইউনিয়ন বিএনপি'র দ্বি-বার্ষিক সম্মেলন বানচাল চেষ্টার প্রতিবাদে সাঘাটা বাজারের সোনালী ব্যাংকের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার ১৩ (জুলাই) বিকালে ৩ নং সাঘাটা ইউনিয়ন বিএনপি'র আয়োজনে এ বিক্ষোভ মিছিল,মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়।

সোমবার (১৪ জুলাই) ৩ নং সাঘাটা ইউনিয়ন বিএনপি'র দ্বি-বার্ষিক সম্মেলন বানচালের প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে বক্তব্য রাখেন,যুবদলের সাবেক সাধারণ সম্পাদক,শহীদুল ইসলাম রিমেন্ট,ফ্যাসিস্ট সরকারের আমলে কারানির্যাতিত সাবেক ছাত্রনেতা রেজাউল করিম রনি,সাঘাটা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শ্রমিক দলের সভাপতি,

মোঃ সফের আলী,সাঘাটা ইউনিয়ন বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক,নজরুল ইসলাম বাবু।

এসময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এ সময় বক্তারা বলেন,“দ্বি-বার্ষিক সম্মেলন দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ ধাপ। নতুন নেতৃত্ব নির্বাচনের মধ্য দিয়ে দল আরও সক্রিয় ও গতিশীল হবে। সম্মেলনকে ঘিরে যেকোনো বাধা চক্রান্ত মোকাবিলায় নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে।”

বিক্ষোভ মিছিল উপজেলার সাঘাটা বাজারের প্রধান প্রধান সড়ক শান্তিপূর্ণ ভাবে প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শেষে মলবির বাজারে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে বক্তরা আরো বলেন,সব নিয়ম কানুন মেনে যাচাই-বাচাই শেষে,সোমবার ১৪(জুলাই) ইউনিয়ন বিএনপির কাউন্সিলের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।কিন্তু বিএনপির একটি অংশ এই দ্বি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের ভোটে জয়ী হতে পারবেনা জেনে ইউনিয়ন বিএনপির এ দ্বি-বার্ষিক সম্মেলন বানচালের চেষ্টা করছে।

রবিার দুপুরে যে অভিযোগ তুলে ধরে বিএনপির যে অংশ বিক্ষোভ মিছিল,মানববন্ধান ও সংবাদ সম্মেলন করেছে তা সম্পূর্ণ মিথ্যা,বানোয়াট,ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোণীত।আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে নির্বাচন কমিশন যে দিন যে সময় ত্রি-বার্ষিক সম্মেলনের ঘোষণা দিয়েছেন তার আমারা বাস্তবায়ন চাই।কুচক্রী মহলের যে কনো বাধা,চক্রান্ত উপেক্ষা করে নির্বাচন কমিশনের ঘোষিত দ্বি-বার্ষিক সম্মেলন সফল করতে তৃণমূলের নেতা-কর্মীদের সজাগ থাকার আহবান জানান।

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ড্রেজারের মাধ্যমে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ১ লাখ

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ভেজাল গুড় তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে মোট ৪ লাখ

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

বাগেরহাটের রামপালে ইফতারের আগে এক সড়ক দুর্ঘটনায় ১৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

সাভারের আশুলিয়ায় রাস্তার উন্নয়নকাজে অনিয়ম ও দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে একদল সংবাদকর্মী হামলার শিকার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

প্রথম অধিবেশনেই বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

ডিএমপির ফেব্রুয়ারি মাস সেরা বিভাগ তেজগাঁও, থানা মোহাম্মদপুর

প্রধান নির্বাচক হচ্ছেন বাশার, সহকারী পদে এগিয়ে তুষার-নাইম

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

রেলসেতুতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বেবিচক ও ফায়ার সার্ভিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

রামপালে নৌবাহিনীর বাস-মাইক্রোর সংঘর্ষে শিশুসহ নিহত ১২

বিএনপির থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আ.লীগ: রাষ্ট্রপতি

রাশিয়ান মডেল মনিকা কবিরের বিরুদ্ধে আদালতে মামলা

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা

চব্বিশে সম্মিলিত আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে: রাষ্ট্রপতি

সংসদে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে বিরোধী দলের অধিবেশন ত্যাগ

স্বৈরাচারের কেউ এ সংসদে নেই: আন্দালিব রহমান পার্থ