ই-পেপার শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

লালমনিরহাটে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বুড়িমারি রুটে রেল যোগাযোগ বন্ধ

লালমনিরহাট প্রতিনিধি:
২৮ জুলাই ২০২৫, ১৭:১৪

লালমনিরহাট জেলা শহরের বিডিআর গেট এলাকায় দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে লালমনিরহাট-বুড়িমারী রেলপথে সকল ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

সোমবার (২৮ জুলাই) দুপুর ২টার দিকে বুড়িমারী থেকে ছেড়ে আসা ৬৬ নাম্বার কমিউটার ট্রেনটি লালমনিরহাট ঢোকার পথে বিডিআর গেট এলাকায় আসলে ৩০১১ সিরিজের লালমনি এক্সপ্রেসের ট্রেনটির সাথে সংঘর্ষ হয়। এতে লালমনি এক্সপ্রেসের দুইটি বগি লাইনচ্যুত হয়।

স্থানীয় ও রেল বিভাগ জানান, রাজধানী ঢাকা থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস ট্রেনটি বিলম্বে লালমনিরহাট স্টেশনে পৌছে যাত্রীদের নামিয়ে দেয়। এরপর আন্তঃনগর এ ট্রেনটি সাল্টিংয়ের জন্য মোগলহাট রেল লাইনের দিকে যাচ্ছিল। এ সময় একই লাইনে বুড়িমারী থেকে ছেড়ে আসা পার্বতীপুর গামী ৬৬ নম্বর বুড়িমারী কমিউটার ট্রেনটি লালমনিরহাট ঢোকার পথে বিডিআর গেট এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে যাত্রীহীন ‘লালমনি এক্সপ্রেস’ ট্রেনের দুই রেক লাইন চ্যুত হয় এবং রেল লাইন সামান্য ক্ষতিগ্রস্থ হয়। তবে বুড়িমারী কমিউটারে যাত্রী থাকলেও হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

এ ঘটনার পর থেকে লালমনিরহাট বুড়িমারী রেলরুটে সকল ধরনের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। অপর দিকে পার্বতীপুর গামী বুড়িমারী কমিউটার ট্রেনটিও ঘটনাস্থলে আটকা পড়ে চরম দুর্ভোগে পড়েছে কমিউটারের যাত্রীরা। লাইন মেরামতসহ রেক উদ্ধার কাজ শুরু করেছে রেলওয়ের সংশ্লিষ্ট দপ্তর।

ঘটনাস্থলে উপস্থিত লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের নিরাপত্তা বিভাগের কর্মকর্তা বেনজির আহমেদ বলেন, যাত্রীদের হতাহতের কোন ঘটনা ঘটেনি। যাত্রীদের নিরাপত্তা দিচ্ছে নিরাপত্তাকর্মীরা। উদ্ধার কাজও শুরু করা হয়েছে।

লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার আবু হেনা মোস্তফা আলম জানান, ভুল সিগন্যালের কারনে এ দুর্ঘটনা ঘটতে পারে। তবে তদন্তে মূল রহস্য জানা যাবে।

আমার বার্তা/এমই

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ড্রেজারের মাধ্যমে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ১ লাখ

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ভেজাল গুড় তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে মোট ৪ লাখ

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

বাগেরহাটের রামপালে ইফতারের আগে এক সড়ক দুর্ঘটনায় ১৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

সাভারের আশুলিয়ায় রাস্তার উন্নয়নকাজে অনিয়ম ও দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে একদল সংবাদকর্মী হামলার শিকার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

প্রথম অধিবেশনেই বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

ডিএমপির ফেব্রুয়ারি মাস সেরা বিভাগ তেজগাঁও, থানা মোহাম্মদপুর

প্রধান নির্বাচক হচ্ছেন বাশার, সহকারী পদে এগিয়ে তুষার-নাইম

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

রেলসেতুতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বেবিচক ও ফায়ার সার্ভিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

রামপালে নৌবাহিনীর বাস-মাইক্রোর সংঘর্ষে শিশুসহ নিহত ১২

বিএনপির থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আ.লীগ: রাষ্ট্রপতি

রাশিয়ান মডেল মনিকা কবিরের বিরুদ্ধে আদালতে মামলা

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা

চব্বিশে সম্মিলিত আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে: রাষ্ট্রপতি

সংসদে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে বিরোধী দলের অধিবেশন ত্যাগ

স্বৈরাচারের কেউ এ সংসদে নেই: আন্দালিব রহমান পার্থ