ই-পেপার রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩৩

ধর্মপাশায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে জনসভা

শাহ মনির হোসেন, ধর্মপাশা প্রতিনিধি(মাল্টিমিডিয়া):
৩১ জুলাই ২০২৫, ০১:০৩
ছবিঃপ্রতিনিধি

সুনামগঞ্জ জেলা ধর্মপাশা উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে জননেতা আনিসুল হকের ৩০ জুলাই (বুধবার) ধর্মপাশা উপজেলার মধ্যবাজার খোলা মাঠে উক্ত জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা সাবেক চেয়ারম্যান, সাবেক সহ সভাপতি সুনামগঞ্জ জেলা বিএনপি,সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব আনিসুল হক ।

ধর্মপাশা উপজেলা আহবায়ক কমিটির সদস্য কাজী মাজারুল হক সভাপতিত্বে ও ধর্মপাশা উপজেলা যুগ্ম আহবায়ক জুলফিকার আলী ভূট্টো সঞ্চালনায় জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ন আহ্বায়ক এস এম রহমত।

এছাড়াও জনসভায় উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য আফসারুল আলম (চন্দন পীর), ধর্মপাশা উপজেলা কৃষক দলে সভাপতি ডাঃ ফারুক আহমেদ,উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মিলন মজুমদার কবির, ধর্মপাশা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহব্বায়ক এম এ হাবিবুল্লাহ, যুগ্ম আহব্বায়ক মোঃ রোমান আহম্মেদ, মোঃ তোষার আহম্মেদ প্রমুখ।

এছাড়াও ধর্মপাশা উপজেলা থেকে শুরু করে ইউনিয়নের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এস এম রহমত তার বক্তব্যে বলেন , ধর্মপাশা উপজেলা বিএনপি এক্যবদ্ধ হয়ে রাজনৈতিক করলে আমাদের বিজয় সুনিশ্চিত, তাই আমরা তৃণমূল নেতাকর্মী কে নিয়ে রাজনৈতিক মাঠ পর্যায় তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করতেছি । বিএনপি বড় বড় নেতাদের কে নানা ভাবে সমালোচনা বা কটাক্ষ করছে একটি নতুন এনসিপি দল, এনসিপি দলের এক নেতা নাসির উদ্দিন পাটোয়ারে কক্সবাজারে এক প্রাগ্রামে সালাহ্ উদ্দিন এবং নেত্রকোণা প্রাগ্রামে লুৎফুর রহমান বাবর কে নিয়ে নানা সমালোচনা ও কটাক্ষ করেন নাসির উদ্দিন পাটোয়ারি। সমালোচনা এবং কটাক্ষ করার প্রতিবাদে নাসির উদ্দিন পাটোয়ারি কে এনসিপি দল থেকে বহিষ্কার করতে হবে ,তা না হলে সারাদেশে বিক্ষোভ শুরু হয়ে যাবে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আনিসুল হক বলেন, তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই দেশে প্রকৃত গণতন্ত্র, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠা সম্ভব। এই কর্মসূচি শুধু একটি রাজনৈতিক প্রচার নয়, এটি একটি সামাজিক অঙ্গীকার। আজকের জনসভা হচ্ছে জনতার দরবারে বিএনপির কর্মসূচির বার্তা পৌঁছে দেওয়ার একটি মাধ্যম। জনগণের আস্থা অর্জনের মাধ্যমেই ধানের শীষ প্রতীকে বিজয় নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। আমরা ভোটের মাঠে নয়, মানুষের হৃদয়ে জায়গা করে নিতে চাই। যেভাবে জিয়াউর রহমান সরাসরি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে রাষ্ট্র সংস্কারে ভূমিকা রেখেছিলেন, সেভাবেই তারেক রহমানের ৩১ দফার মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন বাস্তবায়িত হবে।

নবীনগরে পুকুর থেকে ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রসুল্লাবাদ দক্ষিণপাড়া এলাকায় একটি পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার

শেবাচিম হাসপাতালে নার্সের ভুলে ২ রোগীর মৃত্যু

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে অপারেশন থিয়েটারে (ওটি) না নিয়ে ওয়ার্ডে বসে ইনজেকশন পুশ

মির্জাপুরে গোড়াই ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে বিজিএফের চাল বিতরণ

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ১০ নং গোড়াই ইউনিয়ন পরিষদের উদ্যোগে পবিত্র ঈদ উপলক্ষে হতদরিদ্র ও অসহায়

নবনিযুক্ত কুসিক প্রশাসক টিপুর প্রশংসা করে যা বললেন কৃষিমন্ত্রী

নবনিযুক্ত কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর প্রশংসা করেছেন কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা

তেলের জন্য আইএমএফ-বিশ্বব্যাংক থেকে অর্থ জোগানের চেষ্টা করবো

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

একুশে বইমেলায় ‘সেরা রাধুনীদের সেরা রেসিপি’ গ্রন্থের মোড়ক উন্মোচন

নবীনগরে পুকুর থেকে ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বিতর্ক

কেন্দ্রীয় ব্যাংকের সরবরাহ করা নতুন নোট ব্যাংকে লাপাত্তা, ফুটপাতে চড়াদাম

দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিলো সরকার

নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান

ঢাকা দক্ষিণে ডিজিটালাইজেশন: অটোরিকশা, হকার ও বাজার ব্যবস্থায় প্রযুক্তির ছোঁয়া

পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

শাহজালালের ভিভিআইপি ও অভ্যন্তরীণ টার্মিনাল ঘুরে দেখলেন বিমানমন্ত্রী

১২ সিটির পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী

শেবাচিম হাসপাতালে নার্সের ভুলে ২ রোগীর মৃত্যু

পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবন কঠিন করে তুলেছে

আন্তর্জাতিক ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয়: চিফ প্রসিকিউটর

জাতিসংঘ অধিবেশনের সভাপতি প্রার্থীতায় রা‌শিয়ার সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী

মির্জাপুরে গোড়াই ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে বিজিএফের চাল বিতরণ

৬ লাশ পোড়ানোর মামলা: আসামিদের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ