ই-পেপার শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

সৈয়দপুর বিমানবন্দরে ৪৬ বছর পর নিরাপত্তা মহড়া

নিজস্ব প্রতিবেদক:
২১ আগস্ট ২০২৫, ২০:০৪
বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো: মোস্তফা মাহমুদ সিদ্দিক।

১৯৭৯ সালের পর প্রথমবারের মতো সৈয়দপুর বিমানবন্দরে অনুষ্ঠিত হলো পূর্ণাঙ্গ নিরাপত্তা মহড়া।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর ১২টায় ‘এয়ারপোর্ট সিকিউরিটি এক্সারসাইজ ২০২৫’ শীর্ষক এই মহড়ার আয়োজন করে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইকাও)-এর নির্দেশনা অনুযায়ী প্রতি দুই বছর অন্তর এ ধরনের মহড়া বাধ্যতামূলক।

মহড়ায় অংশ নেয় বেবিচক, বিমানবাহিনী, সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, এপিবিএন, আনসার, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালসহ মোট ১২টি সংস্থা।

দৃশ্যপটে দেখা গেছে, বেলা ১১টা ১৫ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইট সৈয়দপুরে অবতরণ করে। নির্ধারিত সময় ১১টা ৪৫ মিনিটে ঢাকায় ফেরার আগে কন্ট্রোল টাওয়ারে আসে বোমা সংক্রান্ত একটি হুমকি ফোন। তাৎক্ষণিকভাবে বিমানবন্দর ব্যবস্থাপক জরুরি অবস্থা ঘোষণা করে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে অপারেশন পরিচালনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো: মোস্তফা মাহমুদ সিদ্দিক। তিনি বলেন, ‘এ ধরনের মহড়া দুর্বলতা শনাক্তের পাশাপাশি সংস্থাগুলোর সমন্বয় ও প্রস্তুতি যাচাইয়ের গুরুত্বপূর্ণ মাধ্যম। যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

তিনি আরো জানান, সৈয়দপুর বিমানবন্দরের উন্নয়ন কার্যক্রম ইতোমধ্যে দৃশ্যমান অগ্রগতি অর্জন করেছে। রানওয়ে ওভারলে কাজের ৭০ শতাংশ সম্পন্ন, নতুন এপ্রোন/টারমার্ক নির্মাণ শেষ, ১২ হাজার ফিট পেরিমিটার রোড সম্পন্ন এবং বাকি তিন হাজার ফিট কাজ চলমান। এসব উন্নয়ন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যোগাযোগব্যবস্থাকে আরো গতিশীল করবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মো: আসিফ ইকবাল, সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহবুব খান, সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক এ.কে.এম বাহাউদ্দিন জাকারিয়াসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।

আমার বার্তা/এমই

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ড্রেজারের মাধ্যমে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ১ লাখ

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ভেজাল গুড় তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে মোট ৪ লাখ

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

বাগেরহাটের রামপালে ইফতারের আগে এক সড়ক দুর্ঘটনায় ১৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

সাভারের আশুলিয়ায় রাস্তার উন্নয়নকাজে অনিয়ম ও দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে একদল সংবাদকর্মী হামলার শিকার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

প্রথম অধিবেশনেই বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

ডিএমপির ফেব্রুয়ারি মাস সেরা বিভাগ তেজগাঁও, থানা মোহাম্মদপুর

প্রধান নির্বাচক হচ্ছেন বাশার, সহকারী পদে এগিয়ে তুষার-নাইম

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

রেলসেতুতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বেবিচক ও ফায়ার সার্ভিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

রামপালে নৌবাহিনীর বাস-মাইক্রোর সংঘর্ষে শিশুসহ নিহত ১২

বিএনপির থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আ.লীগ: রাষ্ট্রপতি

রাশিয়ান মডেল মনিকা কবিরের বিরুদ্ধে আদালতে মামলা

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা

চব্বিশে সম্মিলিত আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে: রাষ্ট্রপতি

সংসদে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে বিরোধী দলের অধিবেশন ত্যাগ

স্বৈরাচারের কেউ এ সংসদে নেই: আন্দালিব রহমান পার্থ