ই-পেপার শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

রংপুরে ‘পদ্মরাগ’ ট্রেনের ৬ বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

আমার বার্তা অনলাইন:
১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৭

রংপুরে লালমনিরহাটগামী ‘পদ্মরাগ’ ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে রংপুর লালমনিরহাট ও কুড়িগ্রামের সঙ্গে গাইবান্ধা ও বগুড়ার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার পরে পীরগাছা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছার স্টেশন মাস্টার আবু ইউসুফ আলী।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, সান্তাহার থেকে লালমনিরহাটের উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেন ‘পদ্মরাগ’ দুপুর ১টার দিকে রংপুরের পীরগাছা রেলওয়ে স্টেশনে পৌঁছায়। এ সময় পঞ্চগড় থেকে সান্তাহারগামী ‘দোলনচাঁপা এক্সপ্রেস’ একই স্টেশনে আসায় ‘পদ্মরাগ’ ট্রেনটি দুই নাম্বার লাইনে অবস্থান করে।

পরে দোলনচাঁপা পীরগাছা ছেড়ে গেলে লালমনিরহাটের উদ্দেশ্য যাত্রা শুরু করে ‘পদ্মরাগ’ ট্রেনটি। এ সময় এক নাম্বার লাইনে থেকে দুই নাম্বার লাইনে ক্রসিংয়ের সময় ‘পদ্মরাগ’ ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে উত্তরাঞ্চলের পাঁচ জেলায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এ দিকে, বগুড়ার সান্তাহার থেকে আসা লালমনিরহাটের হাতীবান্ধা এলাকার ভ্রাম্যমাণ ব্যবসায়ী আতিকুল ইসলাম জানান, পীরগাছা স্টেশন থেকে লালমনিহাটের উদ্দেশ্যে ছেড়ে ক্রোসিংয়ের সময় ‘পদ্মরাগ’ ট্রেনটির ছয়টি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে ট্রেনটির মধ্যে বড় ধরনের একটি ধাক্কা লাগে তবে আমাদের যাত্রীদের কোনো সমস্যা হয়নি।

ওই ট্রেনে থাকা বাদাম বিক্রেতা মুকবুল মিয়া বলেন, ‘পীরগাছা থেকে লালমনিরহাটের দিকে যাওয়ার সময় হঠাৎ ট্রেনটি লাইনের নিচে পড়ে যায়। এ সময় ট্রেনটি একদিকে কাত হয়ে যাওয়ায় যাত্রীরা সবাই বগির একদিকে পড়ে যাই। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী শিপন আলী জানান, পীরগাছায় রেলক্রসিংকালে লাইনচ্যুত হওয়ার ঘটনায় সাময়িকভাবে উত্তরাঞ্চলের রংপুর লালমনিরহাট ও কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। চলাচল স্বাভাবিক করতে সেখানে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, রিলিফ ট্রেন আসলে দ্রুতই উদ্ধার কাজ সম্পন্ন হয়ে রেল যোগাযোগ সচল হবে। তবে এ দুর্ঘটনার কারণ জানতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী শিপন আলী।

আমার বার্তা/এল/এমই

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ড্রেজারের মাধ্যমে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ১ লাখ

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ভেজাল গুড় তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে মোট ৪ লাখ

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

বাগেরহাটের রামপালে ইফতারের আগে এক সড়ক দুর্ঘটনায় ১৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

সাভারের আশুলিয়ায় রাস্তার উন্নয়নকাজে অনিয়ম ও দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে একদল সংবাদকর্মী হামলার শিকার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

প্রথম অধিবেশনেই বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

ডিএমপির ফেব্রুয়ারি মাস সেরা বিভাগ তেজগাঁও, থানা মোহাম্মদপুর

প্রধান নির্বাচক হচ্ছেন বাশার, সহকারী পদে এগিয়ে তুষার-নাইম

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

রেলসেতুতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বেবিচক ও ফায়ার সার্ভিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

রামপালে নৌবাহিনীর বাস-মাইক্রোর সংঘর্ষে শিশুসহ নিহত ১২

বিএনপির থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আ.লীগ: রাষ্ট্রপতি

রাশিয়ান মডেল মনিকা কবিরের বিরুদ্ধে আদালতে মামলা

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা

চব্বিশে সম্মিলিত আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে: রাষ্ট্রপতি

সংসদে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে বিরোধী দলের অধিবেশন ত্যাগ

স্বৈরাচারের কেউ এ সংসদে নেই: আন্দালিব রহমান পার্থ