ই-পেপার শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

খুবি ছাত্রীর মরদেহ গাইবান্ধায় যাচ্ছে এয়ার অ্যাম্বুলেন্সে

আমার বার্তা অনলাইন:
১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৯

সাজেকে সড়ক দুর্ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের আহত ১২ শিক্ষক-শিক্ষার্থীকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহত খুবি শিক্ষার্থী রুবিনা আফসানা রিংকির মরদেহ এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে গাইবান্ধায় পরিবারের কাছে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে আহত পর্যটকদের চট্টগ্রাম মেডিকেলে স্থানান্তর করা হয়। তাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

এর আগে বুধবার সকালে (১৭ সেপ্টেম্বর) একটি পর্যটকবাহী জিপ সাজেক যাওয়ার পথে খাগড়াছড়ির দীঘিনালা-রাঙ্গামাটির সাজেক সড়কের সিজকছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় জিপ পাহাড়ের খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত ও আরও ১২ পর্যটক আহত হন।

নিহত শিক্ষার্থী রুবিনা আফসানা রিংকি খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ডিপার্টমেন্টের ২১ ব্যাচের শিক্ষার্থী। ওই জিপে এক শিক্ষক ও ১২ শিক্ষার্থী সাজেকে বেড়াতে এসেছিলেন।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ও সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার অভিযানে অংশ নেন। দ্রুত আহতদের খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে আনা হয়। পরে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়।

খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. সাবের হোসেন বলেন, ‘আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর নিহত শিক্ষার্থীর মরদেহ গাইবান্ধায় পরিবারের কাছে পাঠানো হয়েছে এয়ার অ্যাম্বুলেন্সে।

এ দিকে আহতদের দেখতে বিকেলে হাসপাতালে যান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান সেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসকসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। এ সময় জেলা পরিষদের পক্ষ থেকে আহতদের চিকিৎসা সহায়তায় এক লাখ টাকা দেয়া হয়।

আমার বার্তা/এল/এমই

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার সেমন্তঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধ

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের উরখলিয়া গ্রামে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

হামের উপসর্গ থাকা চট্টগ্রামের আরও ১৬ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  শুক্রবার (০৩ এপ্রিল) এপি সিভিল

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার ওপর দিয়ে টানা দুদিন ধরে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

জ্বালানি নিয়ে বাস্তবে আতঙ্কের কোনো পরিস্থিতি তৈরি হয়নি: বাণিজ্যমন্ত্রী

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

কতিপয় সিবিএ নেতা ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের নেতৃত্বে দেশের ৫৫ ডিপোতে তেল চুরির আখড়া

সিরাজগঞ্জে চলন্ত বাসের চাকা ফেটে বিভাজকে ধাক্কা: নিহত ৩

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

বিশ্বকাপ খেলার আশাভঙ্গ, অবসরের ইঙ্গিত তারকা ফরোয়ার্ডের

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভালো থাকল, এই কারণে ১৭ বছর ভুগেছি: চিফ হুইপ

ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

পাকিস্তানে এক রাতে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩ শতাংশ

তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

কুয়েতের তেল শোধনাগারে আঘাত হানল ইরানি ড্রোন

মাছের বাজারে ২০০ টাকার নেই কোনো মাছ

সেন্টমার্টিনের আকাশে হঠাৎ বিদেশি ড্রোন, যা জানা গেল