ই-পেপার শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

শরতেই ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পঞ্চগড়

আমার বার্তা অনলাইন:
২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৪
আপডেট  : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৯

উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে হঠাৎ কুয়াশা নেমে আসতে শুরু করেছে। দিনের বেলায় গরম থাকলেও সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত চারপাশ ঢেকে যাচ্ছে কুয়াশায়। এখন শরৎকাল চললেও এ কুয়াশা যেন প্রকৃতিতে শীতের আগমনী বার্তা দিচ্ছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে জেলার বিভিন্ন সড়ক ও গ্রামীণ জনপদে ঘন কুয়াশা দেখা যায়। সকাল ৮টা পর্যন্ত চারপাশ ধূসর সাদা আস্তরণে ঢেকে ছিল। এ সময় জনজীবনে শীতের আমেজ ফিরে এসেছে। নদীর তীরে ফুটছে কাশফুল, মাঠে জমছে শিশির, ধানের ডোগা ভিজছে শিশিরবিন্দুতে।

পঞ্চগড় সদর ইউনিয়নের চারমাইল এলাকার করিম উদ্দীন সময় সংবাদকে বলেন, ‘সকালে ঘুম থেকে উঠে দেখি চারপাশ ঘন কুয়াশায় ঢাকা। মনে হচ্ছে এবার অনেক আগেভাগেই শীত নামবে।’

একই কথা বলেন স্বপন আহম্মেদ। তিনি বলেন, ‘কয়েকদিন ধরে সন্ধ্যার পর হালকা কুয়াশা দেখা যাচ্ছিল। আজ সকালে পুরো চারপাশ কুয়াশায় ঢেকে গিয়েছিল। তবে সকাল ৮টার পর সূর্যের দেখা মেলে।’

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় সময় সংবাদকে বলেন, ‘মৌসুমি বায়ু নিষ্ক্রিয় হয়ে যাওয়ায় উত্তর দিক থেকে পাহাড়ি হিম বাতাস প্রবাহিত হচ্ছে। এতে হঠাৎ করেই কুয়াশা ঘনিয়ে আসছে। একই সঙ্গে এটি শীতের আগমনী বার্তাও দিচ্ছে। বলা যায়, এখন থেকে ধীরে ধীরে শীত নামতে শুরু করবে।’

তিনি আরও জানান, শুক্রবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। শনিবার ভোর ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ২৫ দশমিক ২ ডিগ্রিতে।

আমার বার্তা/এল/এমই

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ড্রেজারের মাধ্যমে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ১ লাখ

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ভেজাল গুড় তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে মোট ৪ লাখ

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

বাগেরহাটের রামপালে ইফতারের আগে এক সড়ক দুর্ঘটনায় ১৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

সাভারের আশুলিয়ায় রাস্তার উন্নয়নকাজে অনিয়ম ও দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে একদল সংবাদকর্মী হামলার শিকার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

প্রথম অধিবেশনেই বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

ডিএমপির ফেব্রুয়ারি মাস সেরা বিভাগ তেজগাঁও, থানা মোহাম্মদপুর

প্রধান নির্বাচক হচ্ছেন বাশার, সহকারী পদে এগিয়ে তুষার-নাইম

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

রেলসেতুতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বেবিচক ও ফায়ার সার্ভিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

রামপালে নৌবাহিনীর বাস-মাইক্রোর সংঘর্ষে শিশুসহ নিহত ১২

বিএনপির থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আ.লীগ: রাষ্ট্রপতি

রাশিয়ান মডেল মনিকা কবিরের বিরুদ্ধে আদালতে মামলা

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা

চব্বিশে সম্মিলিত আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে: রাষ্ট্রপতি

সংসদে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে বিরোধী দলের অধিবেশন ত্যাগ

স্বৈরাচারের কেউ এ সংসদে নেই: আন্দালিব রহমান পার্থ