ই-পেপার শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

বালুবোঝাই ট্রলির ধাক্কায় সাবেক জামায়াত নেতা নিহত, সড়ক অবরোধ

আমার বার্তা অনলাইন
২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৪:২২

নীলফামারীর ডিমলায় বালুবোঝাই ট্রলির ধাক্কায় রফিকুল ইসলাম (৬০) নামে জামায়াতের সাবেক নেতা নিহত হয়েছেন। রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে গয়াবাড়ী স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি বন্ধ এবং বিচারের দাবিতে সড়ক অবরোধ করেন স্থানীয়রা।

নিহত রফিকুল ইসলাম খালিশাচাপানী বুড়িরহাট এলাকার বাসিন্দা। তিনি খালিশাচাপানী ইউনিয়ন জামায়াতের সাবেক আমির ছিলেন। পাশাপাশি খরিবাড়ি ছাতনাই বালাপাড়া দাখিল মাদরাসায় সহকারী সুপার পদে কর্মরত ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেলে করে মাদরাসার দিকে যাচ্ছিলেন রফিকুল ইসলাম। গয়াবাড়ী স্কুল অ্যান্ড কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা বালু বোঝাই একটি ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা সড়ক অবরোধ করেন। তাদের অভিযোগ, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ট্রলিতে বিক্রির জন্য আনা হচ্ছে। এসব ট্রলির বেপরোয়া গতির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। পাশাপাশি সড়কও ক্ষতিগ্রস্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দা সোহেল রানা বলেন, অবৈধ বালুর ট্রলির কারণে আজ একজন নিহত হলেন। অবৈধভাবে বালু বিক্রি বন্ধ ও মৃত্যুর বিচার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

আমার বার্তা/জেএইচ

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ড্রেজারের মাধ্যমে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ১ লাখ

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ভেজাল গুড় তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে মোট ৪ লাখ

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

বাগেরহাটের রামপালে ইফতারের আগে এক সড়ক দুর্ঘটনায় ১৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

সাভারের আশুলিয়ায় রাস্তার উন্নয়নকাজে অনিয়ম ও দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে একদল সংবাদকর্মী হামলার শিকার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

প্রথম অধিবেশনেই বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

ডিএমপির ফেব্রুয়ারি মাস সেরা বিভাগ তেজগাঁও, থানা মোহাম্মদপুর

প্রধান নির্বাচক হচ্ছেন বাশার, সহকারী পদে এগিয়ে তুষার-নাইম

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

রেলসেতুতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বেবিচক ও ফায়ার সার্ভিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

রামপালে নৌবাহিনীর বাস-মাইক্রোর সংঘর্ষে শিশুসহ নিহত ১২

বিএনপির থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আ.লীগ: রাষ্ট্রপতি

রাশিয়ান মডেল মনিকা কবিরের বিরুদ্ধে আদালতে মামলা

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা

চব্বিশে সম্মিলিত আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে: রাষ্ট্রপতি

সংসদে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে বিরোধী দলের অধিবেশন ত্যাগ

স্বৈরাচারের কেউ এ সংসদে নেই: আন্দালিব রহমান পার্থ