ই-পেপার শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

জীবনসঙ্গী খোঁজার ‘আদিবাসী মিলন মেলা’ অনুষ্ঠিত হলো দিনাজপুরে

আমার বার্তা অনলাইন:
০৪ অক্টোবর ২০২৫, ১৫:৩৭

ক্ষুদ্র নৃগোষ্ঠীর তরুণীরা কপালে টিপ, ঠোঁটে লিপস্টিক আর চুলের বেনিতে ফুলের মালা দিয়ে নিজেদের সাজিয়েছেন। তাদের সঙ্গে পিছিয়ে নেই তরুণেরাও। রঙিন পোশাক পরে উৎসবমুখর পরিবেশে মাঠজুড়ে ঘুরে বেড়াচ্ছে তারা। কেউ ব্যস্ত আড্ডায়, কেউবা মঞ্চে চলা নাচ-গানের আনন্দে মগ্ন। ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন গোষ্ঠীর ঐতিহ্যবাহী নাচ ও গান দর্শকদের মাতিয়ে তুলেছে।

দিনাজপুরের বীরগঞ্জে অনুষ্ঠিত আদিবাসীদের ঐতিহ্যবাহী এই মিলন মেলায় এমনই প্রাণবন্ত দৃশ্য দেখা যায়। শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জনের পরের দিন বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে বসে এ মেলা। দিনাজপুর জেলা বিএনপির সহসভাপতি ও বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মনজুরুল ইসলাম মঞ্জু মেলার উদ্বোধন করেন।

সমতলভূমির আদিবাসীদের এই ঐতিহ্যবাহী মেলায় অংশ নেন বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষ। বিশেষ করে তরুণ-তরুণীদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় দিনব্যাপী উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এই মিলন মেলা, যা স্থানীয়ভাবে ‘বাসিয়া হাটি’ নামে পরিচিত।

মেলার অন্যতম বৈশিষ্ট্য হলো—এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছেলে-মেয়েরা পছন্দের জীবনসঙ্গী খোঁজার সুযোগ পান। এ বিষয়ে আয়োজক ও আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক পাথরাস কিসকু বলেন, আমাদের পূর্বপুরুষেরা এই মেলার সূচনা করেন। আমরা শুধু সেই ধারাবাহিকতা ধরে রেখেছি। ঠিক কবে থেকে এ মেলার প্রচলন, তা বলা কঠিন, তবে আনুমানিক দুই শত বছর ধরে এটি অনুষ্ঠিত হচ্ছে। যদিও মেলায় সরাসরি বিয়ের আয়োজন হয় না, কেউ কাউকে পছন্দ করলে পরে পারিবারিকভাবে বিবাহ সম্পন্ন করে—এটি মূলত মিলন ও আনন্দের উৎসব।

দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, রাজশাহী ও নওগাঁসহ আশপাশের জেলাগুলো থেকে কয়েক হাজার ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের সমাগমে মুখর হয়ে ওঠে গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠ।

আমার বার্তা/এল/এমই

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ড্রেজারের মাধ্যমে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ১ লাখ

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ভেজাল গুড় তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে মোট ৪ লাখ

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

বাগেরহাটের রামপালে ইফতারের আগে এক সড়ক দুর্ঘটনায় ১৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

সাভারের আশুলিয়ায় রাস্তার উন্নয়নকাজে অনিয়ম ও দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে একদল সংবাদকর্মী হামলার শিকার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

প্রথম অধিবেশনেই বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

ডিএমপির ফেব্রুয়ারি মাস সেরা বিভাগ তেজগাঁও, থানা মোহাম্মদপুর

প্রধান নির্বাচক হচ্ছেন বাশার, সহকারী পদে এগিয়ে তুষার-নাইম

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

রেলসেতুতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বেবিচক ও ফায়ার সার্ভিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

রামপালে নৌবাহিনীর বাস-মাইক্রোর সংঘর্ষে শিশুসহ নিহত ১২

বিএনপির থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আ.লীগ: রাষ্ট্রপতি

রাশিয়ান মডেল মনিকা কবিরের বিরুদ্ধে আদালতে মামলা

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা

চব্বিশে সম্মিলিত আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে: রাষ্ট্রপতি

সংসদে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে বিরোধী দলের অধিবেশন ত্যাগ

স্বৈরাচারের কেউ এ সংসদে নেই: আন্দালিব রহমান পার্থ