ই-পেপার শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

গাইবান্ধায় ৮০ পয়সার অ্যানথ্রাক্সের ভ্যাকসিনের দাম ২০ টাকা

আমার বার্তা অনলাইন:
০৪ অক্টোবর ২০২৫, ১৭:০৭

গাইবান্ধার সুন্দরগঞ্জে গবাদিপশুর তড়কা রোগ (অ্যানথ্রাক্স) প্রতিরোধে ভ্যাকসিন দেয়া হচ্ছে। আর এতে ভয় দেখিয়ে ৮০ পয়সার ভ্যাকসিন ২০ টাকা নেওয়ার অভিযোগ উঠছে। সে কারণে গবাদিপশুর মালিকদের অর্ধকোটি টাকা চলে যাচ্ছে প্রাণিসম্পদ কর্মকর্তাদের পকেটে। এ দুঃসময়ে তারা সেবা দিতে আসেননি বরং এসেছেন টাকা লুটে নিতে দাবি গবাদিপশুর মালিকদের।

জানা গেছে, রংপুর জেলার পীরগাছা ঘেঁষে সুন্দরগঞ্জ উপজেলা। অ্যানথ্রাক্স রোগে পীরগাছায় ২ জন মারা গেছেন এবং আক্রান্ত আছেন ৭ জন ব্যক্তি। মূলত গবাদিপশুর মাংস থেকে এ রোগের জীবাণু ছড়ায়। পীরগাছা উপজেলা ঘেঁষা সুন্দরগঞ্জেও এ পর্যন্ত শতাধিক গরু মারা গেছে। এদিকে প্রতিনিয়ত জবাই করা হচ্ছে অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত গরু। আর এ সব গরুর মাংস কেটে অসুস্থ হয়েছেন প্রায় অর্ধশত লোক।

এদিকে এ সংক্রান্ত সংবাদ প্রকাশ হলে নড়েচড়ে বসে সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসন। গবাদিপশুগুলোকে ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় জরুরি এক বৈঠকে। সেই থেকে চলছে অ্যানথ্রাক্স রোগ প্রতিরোধে ভ্যাকসিন। তবে বিভিন্ন কৌশল ও হয়রানির ভয়ভীতি দেখিয়ে ৮০ পয়সার ভ্যাকসিন নেয়া হচ্ছে ২০ থেকে ৩০ টাকা বলে অভিযোগ উঠেছে। এছাড়া সচেতনতায় কোনো প্রচারণা না থাকায় এখনো ৯০ শতাংশ গবাদিপশু ভ্যাকসিনের বাহিরে আছে।

এ উপজেলার প্রায় আড়াই লাখ গবাদিপশুর মধ্যে ভ্যাকসিন পাবে প্রায় ২ লাখ। তাতে অর্ধকোটির বেশি টাকা লুটে নিবেন ভ্যাকসিন কার্যক্রমে জড়িতরা। এমন দুঃসময়ে তাদের মানবিক হওয়ার দাবি জানিয়েছেন পশু মালিকরা।

বামনডাঙ্গা ইউনিয়নের ফলগাছা গ্রামের গবাদিপশুর মালিক দিনমজুর মো. সজিব মিয়া জানান, আমার ৪টা গরু এবং ২টা বকরি। দু’জন লোক এসে ভ্যাকসিন রাখতে বললেন। তখন দাম জানতে চাইলে তারা জানান ২০ টাকা। কম দাম রাখতে বললে তারা বলেন- প্রাণিসম্পদ) অফিসে এই ভ্যাকসিনের আরও দাম রাখবে। তখন আমাদের খুঁজে পাবেন না। পরে ভয়ে আমি ২০ টাকা দিয়ে ভ্যাকসিন রাখি। ২টা ছাগল ৫ টাকা করে মোট ১০ টাকা এবং ৪টা গরু ২০ করে মোট ৮০ টাকা রেখেছে ভ্যাকসিনের দাম।

টকই গ্রামের ভ্যানচালক মো. ফুল মিয়া (৫২) বলেন, মোটরসাইকেল দিয়ে কয়েকজন ব্যক্তি এসে বলেন ভ্যাকসিন রাখার জন্য। তখন দাম জানতে চাইলে বলেন ২০ টাকা। এই দামেই সবাই ভ্যাকসিন নিচ্ছে। পরে ২০ টাকা দিয়ে একটা ভ্যাকসিন কিনে রাখি।

পশু মালিক সেজে এ বিষয়ে কথা হয় ভ্যাকসিনেটর চন্দন কুমার রায়ের সঙ্গে। তিনি বলেন, ‘পশু প্রতি ২০ টাকা করে ভ্যাকসিনের নিচ্ছি। আর এ টাকা আমাদের অফিসে জমা দিতে হয়।’

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিপ্লব কুমার দে গরু প্রতি ভ্যাকসিন ৮০ পয়সা বিষয়টি স্বীকার করে বলেন, আনুষঙ্গিক কিছু খরচ থাকায় ১০ টাকা করে নিতে বলা হয়েছে। এর বেশি নিলে ব্যবস্থা নেয়া হবে।

আমার বার্তা/এল/এমই

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ড্রেজারের মাধ্যমে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ১ লাখ

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ভেজাল গুড় তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে মোট ৪ লাখ

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

বাগেরহাটের রামপালে ইফতারের আগে এক সড়ক দুর্ঘটনায় ১৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

সাভারের আশুলিয়ায় রাস্তার উন্নয়নকাজে অনিয়ম ও দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে একদল সংবাদকর্মী হামলার শিকার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

প্রথম অধিবেশনেই বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

ডিএমপির ফেব্রুয়ারি মাস সেরা বিভাগ তেজগাঁও, থানা মোহাম্মদপুর

প্রধান নির্বাচক হচ্ছেন বাশার, সহকারী পদে এগিয়ে তুষার-নাইম

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

রেলসেতুতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বেবিচক ও ফায়ার সার্ভিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

রামপালে নৌবাহিনীর বাস-মাইক্রোর সংঘর্ষে শিশুসহ নিহত ১২

বিএনপির থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আ.লীগ: রাষ্ট্রপতি

রাশিয়ান মডেল মনিকা কবিরের বিরুদ্ধে আদালতে মামলা

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা

চব্বিশে সম্মিলিত আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে: রাষ্ট্রপতি

সংসদে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে বিরোধী দলের অধিবেশন ত্যাগ

স্বৈরাচারের কেউ এ সংসদে নেই: আন্দালিব রহমান পার্থ