ই-পেপার বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩

অতিরিক্ত ও নোনা বৃষ্টির কারণে প্রায় ৯০ ভাগ অ্যালোভেরা পাতা নষ্ট

আমার বার্তা অনলাইন:
০৮ অক্টোবর ২০২৫, ১১:১৩

চলতি বছরের অতিরিক্ত ও নোনা বৃষ্টির কারণে প্রায় ৯০ ভাগ অ্যালোভেরা পাতা নষ্ট হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন নাটোরের ঔষধি গ্রামের অ্যালোভেরা চাষিরা। কৃষি বিভাগ বলছে, এই দুর্যোগে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে।

নাটোর সদর উপজেলার লক্ষিপুর খোলাবাড়িয়া ইউনিয়নের ঔষধি গ্রাম। এটি দেশের সবচেয়ে বড় অ্যালোভেরা উৎপাদন এলাকা। তবে চলতি বছর নোনা ও অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে প্রায় ৫০ শতাংশ অ্যালোভেরার গাছের গোড়ায় পচন ধরেছে। এতে ৯০ শতাংশ গাছের পাতা নষ্ট হয়ে গেছে।

অধিকাংশ অ্যালোভেরা নষ্ট হওয়ায় প্রায় ২ হাজার ২০০ চাষি দিশেহারা হয়ে পড়েছেন। কৃষক রহিম বলেন, বাড়ি বাদে ১৫ শতাংশ জমি একমাত্র সম্বল। অ্যালোভেরা চাষে ক্ষতিগ্রস্ত হওয়ায় সংসার চালানো এখন জন্য কঠিন হয়ে পড়েছে।

কৃষক শহিদুল ইসলাম জানান, অ্যালোভেরা উৎপাদন আগের অবস্থায় ফিরিয়ে আনতে প্রায় ৩ থেকে ৪ মাস সময় লাগবে। এর ফলে মাত্র অ্যালোভেরা চাষের ওপর নির্ভর করে যারা জীবনযাপন করছেন, তাদের জন্য দিন চালানো কঠিন হয়ে যাবে।

কৃষক রশিদ জানান, সেপ্টেম্বরের শুরুতে ১৫ কাঠা জমির অ্যালোভেরার পাতার দাম ছিল প্রায় ২ লাখ টাকা। তবে বিক্রি করতে না পারায় পাতা নষ্ট হয়ে গেছে। সেসব পাতার এখন ৩০ টাকারও কোনো মূল্য নেই।

এলাকার অ্যালোভেরা প্রতিদিন দেশের বিভিন্ন আয়ুর্বেদিক প্রতিষ্ঠানে প্রায় আড়াই লাখ টাকার পরিমাণে সরবরাহ করা হতো। তবে ২৭ সেপ্টেম্বর থেকে সরবরাহ বন্ধ রয়েছে। এতে সরবরাহকারী ও প্রতিষ্ঠান উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে। ব্যবসায়ী শরিফ জানান, ভালোমানের পাতাগুলো ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানে সরবরাহ করতাম। কিন্তু পাতা নষ্ট হওয়ায় এখন সরবরাহ বন্ধ রয়েছে।

সরবরাহকারী খাদেমুল বলেন, তাইওয়ানের একটি প্রতিষ্ঠানে অ্যালোভেরা পাঠাতাম। সরবরাহ বন্ধ থাকায় প্রতিষ্ঠানটি চুক্তি বাতিল করতে চাচ্ছে। যদি তা হয়, তাহলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে।

কৃষিবিভাগ জানিয়েছে, উৎপাদন ব্যাহত হওয়ায় প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে। নাটোর সদর উপজেলার লক্ষিপুর খোলাবাড়িয়া ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান বলেন, চলতি বছরে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে অ্যালোভেরার গাছের গোড়ায় পচন ধরেছে। এছাড়া গত ২২ সেপ্টেম্বরের নোনা বৃষ্টির কারণে গাছের পাতা নষ্ট হচ্ছে। গাছের অর্ধেক গোড়া এখনও ভালো থাকায় সেগুলো অন্য স্থানে রোপণ করলে গাছগুলো আবার বেঁচে উঠবে।

উল্লেখ্য, চলতি বছরে ঔষধি গ্রামে ৬৫ হেক্টর জমিতে অ্যালোভেরার চাষ হয়েছে। প্রতিবছর এই গ্রামের মাধ্যমে প্রায় ১৩ হাজার মেট্রিক টন অ্যালোভেরার পাতা উৎপাদিত হয়।

আমার বার্তা/এল/এমই

বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩

উদ্দেশ্য ছিল স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই রূপ নিলো বিষাদে।

ইরাকে মিসাইল হামলায় মুন্সীগঞ্জের প্রবাসী হবি পাইক নিহত

ইরাকে মার্কিন সেনাদের লক্ষ্য করে ইরানের ছোড়া মিসাইল হামলায় মুন্সীগঞ্জের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।

সৌদি আরবে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবে মিসাইল হামলায় আহত ময়মনসিংহের আব্দুল্লাহ আল মামুন (৩৫) নামে এক প্রবাসী চিকিৎসাধীন অবস্থায়

সিগারেট থেকে শেবাচিম হাসপাতালে আগুন: স্থানান্তরকালে ২ রোগীর মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে অগ্নিকাণ্ডের সময় রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়ার পথে দুই রোগীর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদযাত্রা স্বস্তিদায়ক ও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী

বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩

ইরানের প্রতিশোধমূলক হামলা শুরু: ইসরায়েলে নিহত ২, ব্যাপক ক্ষয়ক্ষতি

নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের

ইরাকে মিসাইল হামলায় মুন্সীগঞ্জের প্রবাসী হবি পাইক নিহত

সৌদি আরবে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন কে নাম চূড়ান্ত করে প্রজ্ঞাপন

সিগারেট থেকে শেবাচিম হাসপাতালে আগুন: স্থানান্তরকালে ২ রোগীর মৃত্যু

আমিরাতে ঈদের নামাজ মসজিদের ভেতরে আদায়ের নির্দেশ

ইরানের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলার তথ্য নিশ্চিত করল জাতিসংঘ

নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: পররাষ্ট্রমন্ত্রী

ভিনিসিয়ুসের জোড়া গোলে ম্যানসিটিকে বিদায় করল রিয়াল

চাঁদপুরের সাবেক এমপি জিএম ফজলুল হক মারা গেছেন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট

ইরান যুদ্ধের প্রতিবাদে মার্কিন সন্ত্রাস দমন কেন্দ্রের পরিচালকের পদত্যাগ

এবার একসঙ্গে জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান ও উপ-প্রধানকে হারাল ইরান

১৮ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাজেটের দুই অধ্যাদেশ আইনে রূপ দেওয়ার অনুমোদন মন্ত্রিসভায়

বাগেরহাটে সিসিটিভি ফাঁকি দিয়ে পুলিশের আইজিপির বাড়িতে চুরি