ই-পেপার বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩

চিকিৎসা ভাতার দাবিতে নওগাঁয় মানববন্ধন

আমার বার্তা অনলাইন:
১১ অক্টোবর ২০২৫, ১৫:৪৮

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য ৫০ শতাংশ বাড়ি ভাড়া, শতভাগ উৎসব ভাতা ও ১৫০০ টাকা চিকিৎসা ভাতার দাবিতে নওগাঁয় মানববন্ধন করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। তারা দ্রুত ইবতেদায়ী মাদরাসা ও নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের চাকরি এমপিওভুক্ত করা এবং অবসর ও কল্যাণ তহবিলের পাওনা বিল পরিশোধেরও দাবি জানান।

শনিবার (১১ অক্টোবর) বেলা ১১টার দিকে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নওগাঁ জেলা শাখার ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নওগাঁ জেলা শাখার উপদেষ্টা অধ্যাপক মহিউদ্দিন, নওগাঁ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাহবুবুল আলম, কারিগরি শিক্ষক ফেডারেশন নওগাঁ জেলার সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, নওগাঁ চন্ডিপুর দাখিল মাদরাসার সহকারী সুপার তোফাজ্জল হোসেন মোল্লা, মাদরাসা শিক্ষক পরিষদের জেলা সভাপতি জাহিদুল ইসলাম, আদর্শ শিক্ষক ফেডারেশন মান্দা উপজেলা শাখার সভাপতি আব্দুল মালেক, আদর্শ মাধ্যমিক শিক্ষক ফেডারেশন নওগাঁ জেলা শাখার সভাপতি শামীম চৌধুরীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা বক্তব্য রাখেন।

বক্তব্যে বক্তারা বলেন, শিক্ষকতা পেশায় অন্যান্য পেশার তুলনায় সুযোগ-সুবিধা না থাকার কারণে দেশের মেধাবী শিক্ষার্থীরা শিক্ষকতা পেশায় আসতে আগ্রহী হচ্ছে না। যার কারণে দেশের শিক্ষাব্যবস্থার মান দিন দিন নিম্নমুখী হয়ে যাচ্ছে। শিক্ষার মান উন্নয়ন করতে চাইলে শিক্ষকদের মান উন্নয়নের কোন বিকল্প নেই। শিক্ষক জাতির মেরুদণ্ড কিন্তু বর্তমানে সবচেয়ে মানবেতর জীবনযাপন শিক্ষকরাই করছে। আমাদেরকে সরকার থেকে যে চিকিৎসা ভাতা দেওয়া হয়। সেটি দিয়ে ডাক্তারের ফি হয় না, ওষুধ কেনা তো দূরের কথা। আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের এই দাবিগুলো নিয়ে আন্দোলন করে আসছি। বারবার আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু তা বাস্তবায়ন করা হয় না। আমরা আর কোনো প্রতিশ্রুতি নিতে চাই না। আমরা দ্রুত আমাদের দাবির বাস্তবায়ন দেখতে চাই।

বক্তারা আরও বলেন, সম্প্রতি আমাদের যে দাবি ছিল বাড়ি ভাড়া বিশ শতাংশ বৃদ্ধির প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয় তা পাঠানো হয়েছিল। কিন্তু পতিত সরকারের কিছু দোসর মন্ত্রণালয়গুলোতে থাকার কারণে আমাদের এই ন্যায্য দাবিকে তারা প্রত্যাখ্যান করেছে। আমরা হুঁশিয়ার করে বলতে চাই যে সব পতিত সরকারের দোসররা মন্ত্রণালয় বসে আছেন আপনারা সাবধান হয়ে যান। অচিরেই আমাদের দাবি মেনে নিন না হলে আপনাদের পরিস্থিতিও পতিত সরকারের মতোই হবে।

আমার বার্তা/এল/এমই

বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩

উদ্দেশ্য ছিল স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই রূপ নিলো বিষাদে।

ইরাকে মিসাইল হামলায় মুন্সীগঞ্জের প্রবাসী হবি পাইক নিহত

ইরাকে মার্কিন সেনাদের লক্ষ্য করে ইরানের ছোড়া মিসাইল হামলায় মুন্সীগঞ্জের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।

সৌদি আরবে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবে মিসাইল হামলায় আহত ময়মনসিংহের আব্দুল্লাহ আল মামুন (৩৫) নামে এক প্রবাসী চিকিৎসাধীন অবস্থায়

সিগারেট থেকে শেবাচিম হাসপাতালে আগুন: স্থানান্তরকালে ২ রোগীর মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে অগ্নিকাণ্ডের সময় রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়ার পথে দুই রোগীর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদযাত্রা স্বস্তিদায়ক ও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী

বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩

ইরানের প্রতিশোধমূলক হামলা শুরু: ইসরায়েলে নিহত ২, ব্যাপক ক্ষয়ক্ষতি

নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের

ইরাকে মিসাইল হামলায় মুন্সীগঞ্জের প্রবাসী হবি পাইক নিহত

সৌদি আরবে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন কে নাম চূড়ান্ত করে প্রজ্ঞাপন

সিগারেট থেকে শেবাচিম হাসপাতালে আগুন: স্থানান্তরকালে ২ রোগীর মৃত্যু

আমিরাতে ঈদের নামাজ মসজিদের ভেতরে আদায়ের নির্দেশ

ইরানের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলার তথ্য নিশ্চিত করল জাতিসংঘ

নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: পররাষ্ট্রমন্ত্রী

ভিনিসিয়ুসের জোড়া গোলে ম্যানসিটিকে বিদায় করল রিয়াল

চাঁদপুরের সাবেক এমপি জিএম ফজলুল হক মারা গেছেন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট

ইরান যুদ্ধের প্রতিবাদে মার্কিন সন্ত্রাস দমন কেন্দ্রের পরিচালকের পদত্যাগ

এবার একসঙ্গে জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান ও উপ-প্রধানকে হারাল ইরান

১৮ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাজেটের দুই অধ্যাদেশ আইনে রূপ দেওয়ার অনুমোদন মন্ত্রিসভায়

বাগেরহাটে সিসিটিভি ফাঁকি দিয়ে পুলিশের আইজিপির বাড়িতে চুরি