ই-পেপার শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

তুলসীঘাট হাটে অতিরিক্ত হাসিল ও সরকারি জায়গা দখলের অভিযোগ

আমার বার্তা অনলাইন:
১৪ অক্টোবর ২০২৫, ১৩:৪৫

অনিয়ম আর দুর্ভোগে জর্জরিত গাইবান্ধা সদরের ঐতিহ্যবাহী হাঁস-মুরগি ও কবুতরের তুলসীঘাট হাট। শুধু বিক্রেতার কাছ থেকে হাসিল আদায়ের নিয়ম থাকলেও ক্রেতার কাছ থেকেও আদায় করছেন ইজারাদাররা। এর সঙ্গে যুক্ত হয়েছে হাটের সরকারি জমি দখল আর অবৈধ দোকান নির্মাণ। যা ভোগান্তি বাড়িয়েছে ক্রেতা-বিক্রেতার। খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার।

গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী হাঁস-মুরগি ও কবুতরের হাট তুলসীঘাট হাট। প্রতি সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবারের হাটবারসহ প্রতিদিন হাজার হাজার ক্রেতা-বিক্রেতার সমাগম ঘটে। বেচাকেনা হয় হাঁস-মুরগি ও কবুতর।

দীর্ঘদিন ধরে এ হাট ক্রেতা-বিক্রেতাদের ভরসাস্থল হলেও বর্তমানে নানা অনিয়ম আর দুর্ভোগে জর্জরিত হয়ে পড়েছে। শুধু বিক্রেতাদের কাছ থেকে হাসিল নেয়ার নিয়ম থাকলেও ইজারাদার এখন ক্রেতাদের কাছ থেকেও আদায় করছে টাকা। ফলে জিনিসপত্র বেচাকেনা করতে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।

উভয়ের কাছ থেকে হাসিল আদায়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতা-বিক্রেতাসহ স্থানীয়রা। হাটে আসা ক্রেতা সোহেল মিয়া জানান, দুই পক্ষের কাছ থেকে হাসিল আদায় নিয়ে অনিয়মের কথা বললেই ইজারাদারের লোকজনের কাছে উল্টো হয়রানির শিকার হতে হয়।

বিক্রেতা আনু মিয়া জানান, দুই পক্ষের কাছ থেকে তারা বাধ্য করে হাসিল আদায় করে। সামান্য দু-এক টাকা কম থাকলে হাঁস-মোরগ আটকিয়ে জোর করে টাকা আদায় করে। পাশাপাশি হাটের জায়গায় বিভিন্ন ঘড় তোলায় বসার জায়গা পর্যন্ত না থাকায় রাস্তায় বেচাকেনা করতে হয়।

শুধু হাসিল আদায় নয়, হাটের সরকারি জায়গা ও সেড দখল করে গড়ে তোলা হয়েছে অবৈধ দোকান ঘর ও স্থাপনা। পর্যাপ্ত জায়গা না থাকায় হাঁস-মুরগি, কবুতরসহ নিত্যপণ্য বিক্রি হচ্ছে রাস্তার দু-পাশে। এতে ক্রেতা-বিক্রেতার পাশাপাশি সাধারণ পথচারীরাও পড়ছেন চরম দুর্ভোগে। অভিযোগ রয়েছে ইজারাদারের সঙ্গে মোটা অঙ্কের চুক্তির বিনিময়ে এসব করার অনুমতি দেয়া হয়েছে।

সাহাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মশিউর রহমান সরকার জানান, প্রতিদিন ক্রেতা-বিক্রেতাসহ স্থানীয়রা এসব অভিযোগ করছেন। অতিরিক্ত হাসিল আর অবৈধ দখল তুলসীঘাট হাটের স্বাভাবিক পরিবেশ নষ্ট করছে। প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে ঐতিহ্যবাহী এ হাট আরও সংকটে পড়বে।

ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম জানান, এক সময় যে পরিমাণ মানুষ এ হাটে আসতো, এসব কারণে এখন তা অর্ধেকের নিচে নেমে গেছে। দ্রুত এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে হাটের পরিবেশ ফিরিয়ে আনা প্রয়োজন।

অভিযোগের বিষয়ে জানতে হাটে গেলেও পাওয়া যায়নি ইজারাদারকে। তবে হাসিল তোলার দায়িত্বরত ব্যক্তিরা দু-একটি অনিয়ম করতে পারে বলে অভিযোগের বিষয়টি সঠিক নয় দাবি করেন হাট ইজারাদারের প্রতিনিধি মো. তাজুল ইসলাম।

গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদ আল হাসান জানান, সরকারি জায়গা দখলের কোনো সুযোগ নেই। দ্রুত খোঁজ নিয়ে অতিরিক্ত হাসিল আদায় বন্ধসহ সরকারি জায়গা দখলমুক্ত করে হাটের পরিবেশ ফিরিয়ে দেয়া হবে।

উল্লেখ্য, চলিত বছর ১২ লাখ ২০ হাজার টাকায় এক বছরের জন্য ইজারা দেয় উপজেলা প্রশাসন। ইজারা নেন ওই এলাকার শামসুল ইসলাম।

আমার বার্তা/এল/এমই

নবীনগরে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নে আসন্ন ঈদকে সামনে রেখে ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ

ঝিনাইদহে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৮

ঝিনাইদহে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন আহত হয়েছেন।

রংপুরের তারাগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

রংপুরের তারাগঞ্জে পাথরবোঝাই ট্রাক ও ইউরিয়া সারবোঝাই বিআরটিসি ট্রাকের সংঘর্ষে দুইজন চালক নিহত হয়েছেন। এ

নববধূ মিতুসহ তিনজনের দাফন সম্পন্ন

বাগেরহাটের রামপালে সড়ক দুর্ঘটনায় নিহত নববধূ মারজিয়া আক্তার মিতু, তার বোন লামিয়া ও দাদি রাশিদা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগরে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ

ঝিনাইদহে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৮

রংপুরের তারাগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে যাবেন প্রধানমন্ত্রী

বিদ্যুৎ সাশ্রয়ে রাজধানীতে ডেসকোর বিশেষ অভিযান

ইতেকাফে মোবাইল ব্যবহার, কখন জায়েজ, কখন ক্ষতির কারণ?

জাতিসংঘে ইরানের পক্ষে শক্ত অবস্থান নিলো রাশিয়া ও চীন

ট্রেনে ঈদযাত্রার প্রথম দিন: পরিবারের সদস্যরা ফিরছেন নীড়ে

ঈদের আগে চড়া মুরগির বাজার, দাম কমেছে সবজির

পাকিস্তানি ক্রিকেটারকে কেনায় সানরাইজার্স হায়দরাবাদকে বয়কটের ডাক

ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত

নববধূ মিতুসহ তিনজনের দাফন সম্পন্ন

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে: পানিসম্পদ মন্ত্রী

ইরানে ক্ষমতাসীনদের হত্যা করা ‘খুবই সম্মানজনক’: ট্রাম্প

ধামরাইয়ে উপজেলা পরিষদের পুকুর থেকে নারীর ম*রদেহ উদ্ধার

গণপরিবহনে ১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে: সড়কমন্ত্রী

“মানুষ ফাউন্ডেশন” এর আয়োজনে ঈদবস্ত্র বিতারণ ও ইফতার মাহফিল

ঢাকার বাতাস আজ সহনীয়, বাড়ছে দেশের তাপমাত্রা

ইরাকে হামলায় ফরাসি সেনা নিহত, আহত কয়েকজন: ম্যাক্রোঁ