ই-পেপার শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

ইরানে স্কুলে হামলা: ট্রাম্পের জবাবদিহিতা চান মার্কিন সিনেটর

আমার বার্তা অনলাইন
১৩ মার্চ ২০২৬, ১০:৫৫

দক্ষিণ ইরানের শহর মিনাবে একটি মেয়েদের স্কুলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং তার জেরে ১৭০ জন ছাত্রী নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জবাবদিহিতা চেয়েছেন যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের সদস্য রাফায়েল ওয়ার্নক।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় ওয়ার্নক নিজেই জানিয়েছেন এ তথ্য। তিনি বলেছেন, “যে জাতির নেতারা এত সহজে শিশুদের মৃত্যুকে উপেক্ষা করতে পারে, তাদের নৈতিক সংস্কার প্রয়োজন। কোনো কারণেই শিশু হত্যা বা শিশুমৃত্যু গ্রহণযোগ্য নয়। আমাদের অবশ্যই কখনও ভুলে যাওয়া উচিত হবে না যে ইরানি শিশুরাও ঈশ্বরের সন্তান।”

গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রথম দিন মিনাবের একটি মেয়েদের স্কুলে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে নিহত হয়েছে কমপক্ষে ১৭০ জন শিক্ষার্থী।

স্কুলে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে এবং বহির্বিশ্বে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার নেতৃত্বাধীন প্রশাসনের তীব্র সমালোচনা শুরু হওয়ার পর ট্রাম্প দাবি করেন, মার্কিন বাহিনী ইরানের স্কুলে কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেনি। মিনাব স্কুল ট্র্যাজেডির জন্য ইরানের প্রতিরক্ষা বাহিনী দায়ী।

তবে ইতোমধ্যে তদন্তে জানা গেছে, স্কুলটিতে টমাহক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছিল। টমাহক যুক্তরাষ্ট্রের তৈরি ক্ষেপণাস্ত্র এই ইরানের প্রতিরক্ষা বাহিনীর এই ক্ষেপণাস্ত্র নেই।

এই তথ্য প্রকাশের পর ট্রাম্প বলেছেন, “আমি এ ব্যাপারে কিছু জানি না।”

আমার বার্তা/জেএইচ

ইরাকে হামলায় ফরাসি সেনা নিহত, আহত কয়েকজন: ম্যাক্রোঁ

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, ইরাকের ইরবিল অঞ্চলে এক হামলায় ফরাসি সেনাবাহিনীর একজন চিফ ওয়ারেন্ট

‘ইরান আগের মতো নেই’: নেতানিয়াহুর দাবি

ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে প্রথমবারের মতো প্রকাশ্যে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি

ইরাকে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান বিধ্বস্ত: ঘরে-বাইরে চাপে ট্রাম্প

মধ্যপ্রাচ্যের আকাশে যখন ইরানের ক্ষেপণাস্ত্র আর ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানের গর্জন নিয়মিত হয়ে দাঁড়িয়েছে, ঠিক তখনই এক

রাশিয়ার তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধের উত্তাপে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজার যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, ঠিক তখনই এক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

“মানুষ ফাউন্ডেশন” এর আয়োজনে ঈদবস্ত্র বিতারণ ও ইফতার মাহফিল

ঢাকার বাতাস আজ সহনীয়, বাড়ছে দেশের তাপমাত্রা

ইরাকে হামলায় ফরাসি সেনা নিহত, আহত কয়েকজন: ম্যাক্রোঁ

‘ইরান আগের মতো নেই’: নেতানিয়াহুর দাবি

ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন শনিবার

ইরানে স্কুলে হামলা: ট্রাম্পের জবাবদিহিতা চান মার্কিন সিনেটর

ব্যাটিং পজিশনে আমার মতো ত্যাগ স্বীকার করেনি আর কেউ: মাহমুদউল্লাহ

দুপুরের মধ্যে দেশের ৮ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের শঙ্কা

বউ বরণ নয় ৯ মরদেহ দাফনের অপেক্ষায় স্বজনেরা

ইরাকে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান বিধ্বস্ত: ঘরে-বাইরে চাপে ট্রাম্প

দেশের বাজারে আরেক দফা কমলো সোনার দাম

সিরিজ জয়ের লক্ষ্যে কেমন হবে বাংলাদেশের একাদশ?

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

বাংলাদেশকে ডিজেল দেওয়ার অনুরোধ বিবেচনা করছে ভারত

রাশিয়ার তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৩ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

প্রথম অধিবেশনেই বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী