ই-পেপার শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

গাইবান্ধায় ছড়িয়ে পড়ছে পশুবাহিত অ্যানথ্রাক্স

আমার বার্তা অনলাইন:
১৪ অক্টোবর ২০২৫, ১৫:২৩

গাইবান্ধার সুন্দরগঞ্জে ছড়িয়ে পড়ছে অ্যানথ্র্যাক্স। পশুবাহিত এ রোগে আক্রান্তের সংখ্যা দিনদিন বাড়ায় সাধারণ মানুষের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়েছে। সম্প্রতি এ রোগের উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। ফলে চরম উৎকণ্ঠা নিয়ে দিন কাটছে মানুষের।

জানা গেছে, গবাদিপশুর অ্যানথ্র্যাক্স মোকাবিলায় ভ্যাকসিন কার্যক্রম চলছে কিছু এলাকায়। সচেতনতা বাড়াতে চলছে প্রচার প্রচারণা। তবে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ৮০ পয়সার ভ্যাকসিন এখনো ২০ টাকা নেওয়া হচ্ছে। ৯০ শতাংশ গবাদিপশু এখনো ভ্যাকসিনের বাহিরে আছে । এ পর্যন্ত ১৩টি গরু অ্যানথ্র্যাক্সে মারা গেছে। তবে গবাদিপশুর মালিকদের দাবি, মৃত গরুর সংখ্যা শতাধিক।

সরকারের হিসাবে আক্রান্তের সংখ্যা ১৮ জন হলেও ৫০ ছাড়িয়েছে দাবি সচেতন মহলের। এদিকে আক্রান্ত ব্যক্তিরা অ্যানথ্র্যাক্সের বিষয়টি এড়িয়ে যাচ্ছেন চিকিৎসকদের কাছে। আবার কোনো কোনো চিকিৎসক এ উপসর্গের রোগীদের চিকিৎসা দিতে গড়িমসি করারও অভিযোগ পাওয়া গেছে। এমতাবস্থায় চরম আতঙ্ক আর উৎকণ্ঠায় দিন পার করছেন এলাকাবাসী।

জেলার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের (ফলগাছা) ইউপি সদস্য মো. ফারুক আহম্মেদ বলেন, এ রোগ প্রতিরোধ করতে পারে কেবলমাত্র সচেতনতা। কিন্তু সে ধরনের কোনো কার্যকর ভুমিকা এখনো দেখছি না। সচেতনতায় এ পর্যন্ত কোনো মিটিং, আলোচনা বা মাইকিংও শুনিনি। পশু হাসপাতালের কোনো লোককেও আমার ওয়ার্ডে দেখিনি। বা কেউ বললোও না যে, আমি পশু হাসপাতাল থেকে আসতেছি। আপনি সহযোগিতা করেন।

বেলকা ইউনিয়নের জহুরুলের মোরস্থ পল্লি চিকিৎসক মো. আশরাফুল ইসলাম বলেন, এ পর্যন্ত অ্যানথ্র্যাক্সের উপসর্গ নিয়ে আসা ৪ জন অসুস্থ ব্যাক্তিকে পরামর্শ দিয়েছি। তাদের কেউ সহজে স্বীকার করেননি। তথ্য পেতে রাগারাগিও করেছি অনেকের সাথে। লজ্জা এবং ভয় দুটোই দেখেছি তাদের চোখেমুখে।

গাইবান্ধায় ‘তথ্য গোপনে’ ছড়াচ্ছে অ্যানথ্রাক্স

অ্যানথ্র্যাক্সের উপসর্গ নিয়ে মারা যাওয়া নারীর ছেলে চিকিৎসকদের প্রতি ক্ষোভ জানিয়ে বলেন, অসুস্থ মাকে গত শনিবার (৪ অক্টোবর) সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। আমার মাকে কোনো ডাক্তার বা নার্স স্পর্শ করেনি। ডাক্তার এসে দূর থেকে ছবি তুলেছেন। ছেলেপেলেদের দিয়ে প্রেসার মাপিয়েছেন। কিন্তু মাকে নাড়ানাড়ি আমরাই করেছি। পরে ফোঁড়া স্যালাইন ও অক্সিজেন দিয়ে রংপুর নিতে বলেন। একজন রোগীর সঙ্গে ডাক্তারের যে আচরণ হওয়া দরকার সেটি আমরা পাইনি। সম্ভববত তারা এ রোগকে ভয় অথবা ঘৃণা করেছেন।

বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, আমার ইউনিয়নে অ্যানথ্র্যাক্সের উপসর্গ নিয়ে এক মহিলা মারা যাওয়ার পর থেকে গবাদিপশুর ভ্যাকসিন দিচ্ছে জোরেসোরে। তবে জনবল কম হওয়ায় আগাতে পারছেন না। জনবল আরও বাড়ানো দরকার বলে মনে করেন তিনি।

তিনি আরও বলেন, কারো শরীরে অ্যানথ্র্যাক্সের উপসর্গ দেখা দিলেও তারা শরম বা ভয়ে গোপন রাখার চেষ্টা করছেন। কিন্তু এ ধরনের উপসর্গ যে ভয়ের কিছু না সে বিষয়ে সচেতনতা বাড়াতে আরও প্রচারণা চালানো দরকার বলে মন্তব্য করেন এ ইউপি চেয়ারম্যান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিবাকর বসাক মৃত নারীর ছেলের অভিযোগের বিষয়টি অস্বীকার করে বলেন, ওই সময়ে মেডিকেল আবাসিক অফিসার ও ইমারজেন্সি মেডিকেল অফিসার দুজন তার মাকে দেখেছেন। যদি নাই দেখতো তাহলে চিকিৎসা দিলো কীভাবে? তার মা মারা যাওয়ার সংবাদ পাওয়ার পর একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেছি। তারাই পাত্তা দেয়নি আমাদের।

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিপ্লব কুমার দে বলেন, এ পর্যন্ত ২৪ হাজার গবাদিপশুকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। মজুত আছে ভ্যাকসিন। আরও এক লক্ষ চেয়ে আবেদন করেছি। খুব দ্রুত সময়ে সেগুলো পাবো।

আমার বার্তা/এল/এমই

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ড্রেজারের মাধ্যমে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ১ লাখ

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ভেজাল গুড় তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে মোট ৪ লাখ

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

বাগেরহাটের রামপালে ইফতারের আগে এক সড়ক দুর্ঘটনায় ১৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

সাভারের আশুলিয়ায় রাস্তার উন্নয়নকাজে অনিয়ম ও দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে একদল সংবাদকর্মী হামলার শিকার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

প্রথম অধিবেশনেই বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

ডিএমপির ফেব্রুয়ারি মাস সেরা বিভাগ তেজগাঁও, থানা মোহাম্মদপুর

প্রধান নির্বাচক হচ্ছেন বাশার, সহকারী পদে এগিয়ে তুষার-নাইম

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

রেলসেতুতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বেবিচক ও ফায়ার সার্ভিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

রামপালে নৌবাহিনীর বাস-মাইক্রোর সংঘর্ষে শিশুসহ নিহত ১২

বিএনপির থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আ.লীগ: রাষ্ট্রপতি

রাশিয়ান মডেল মনিকা কবিরের বিরুদ্ধে আদালতে মামলা

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা

চব্বিশে সম্মিলিত আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে: রাষ্ট্রপতি

সংসদে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে বিরোধী দলের অধিবেশন ত্যাগ

স্বৈরাচারের কেউ এ সংসদে নেই: আন্দালিব রহমান পার্থ