ই-পেপার শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

সৈয়দপুরে শীতবস্ত্রের আগাম মজুত করতে শুরু

আমার বার্তা অনলাইন:
২৮ অক্টোবর ২০২৫, ১১:১৮

রফতানি বন্ধ থাকা ও আমদানি কমে যাওয়ায় নীলফামারীর সৈয়দপুরে বেশ কিছু ঝুট কাপড়ের কারখানা বন্ধ হয়ে গেছে। তবে শীতের আগমনী বার্তায় এখানকার গার্মেন্টস মালিক ও কারিগরদের ব্যস্ততা বেড়েছে। লাভের আশায় এরইমধ্যে তারা শীতবস্ত্রের আগাম মজুত করতে শুরু করেছেন।

সরজমিনে দেখা যায়, সৈয়দপুরে দুই শতাধিক ঝুট গার্মেন্টস কারখানায় শ্রমিকরা কাটিং ও সেলাইয়ের কাজে ব্যস্ত। মার্কেটের দোকানগুলোও এরমধ্যেই জ্যাকেট, ট্রাউজার ও শিশুদের পোষাকসহ নানা শীতবস্ত্রের আগাম মজুত করছে।

দেশের বড় বড় গার্মেন্টসের ফেলে দেয়া ঝুট কাপড় কমদামে সংগ্রহ করায় শীতবস্ত্রের তুলনামূলকভাবে উৎপাদন খরচ কম হয়। একসময় এই ঝুট পণ্য বিদেশে রফতানি হতো। কিন্তু বর্তমানে স্থলপথে রফতানি বন্ধ ও আমদানি কমে যাওয়ায় বেশ কিছু কারখানা বন্ধ হয়েছে। এরপরও শীতের আগমনী বার্তা সামনে রেখে কারখানা মালিকরা প্রস্তুতি নিচ্ছেন।

কারখানা মালিকরা জানান, ‘শীতকাল আসছে; শীতবস্ত্রের কাজ শুরু করেছি। এই সময়ে সারা বাংলাদেশ থেকে আমাদের কাছে কাস্টমার আসে। মালগুলো ভালো মানের, দামও কম। গত বছরের তুলনায় এবার শীত আগাম নাও এলেও বেচাকেনা চলছে। আগে নেপাল ও ভুটানে পাঠানো হতো, এখন তা বন্ধ; তাই লোকাল বাজারে বিক্রি করছি।’

ব্যবসায়ীরা বলেন, অন্যান্য মোকামের তুলনায় সৈয়দপুরের শীতবস্ত্রের দাম কম ও মান ভালো হওয়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা এখানে ভিড় করছেন। শীতের বেচাকেনা শুরু হওয়ায় কারিগরদের হাতেও প্রচুর কাজ রয়েছে।

নীলফামারী সৈয়দপুর রফতানীমুখি ক্ষুদ্র গার্মেন্টস মালিক সমিতির সভাপতি মো. আকতার হোসেন খান বলেন, ‘শীতের পণ্য আগে তৈরি করে মজুত করতে হয়। আমরা জ্যাকেট তৈরি করছি। দেশের বিভিন্ন জায়গায় আমাদের পণ্যের চাহিদা আছে। এখান থেকে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশালসহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হয়।’

উল্লেখ্য, রফতানি বন্ধ ও ঝুট কাপড়ের দাম বেড়ে যাওয়ায় সৈয়দপুরে এরমধ্যেই প্রায় দুই শত গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে গেছে।

আমার বার্তা/এল/এমই

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ড্রেজারের মাধ্যমে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ১ লাখ

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ভেজাল গুড় তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে মোট ৪ লাখ

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

বাগেরহাটের রামপালে ইফতারের আগে এক সড়ক দুর্ঘটনায় ১৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

সাভারের আশুলিয়ায় রাস্তার উন্নয়নকাজে অনিয়ম ও দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে একদল সংবাদকর্মী হামলার শিকার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

প্রথম অধিবেশনেই বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

ডিএমপির ফেব্রুয়ারি মাস সেরা বিভাগ তেজগাঁও, থানা মোহাম্মদপুর

প্রধান নির্বাচক হচ্ছেন বাশার, সহকারী পদে এগিয়ে তুষার-নাইম

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

রেলসেতুতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বেবিচক ও ফায়ার সার্ভিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

রামপালে নৌবাহিনীর বাস-মাইক্রোর সংঘর্ষে শিশুসহ নিহত ১২

বিএনপির থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আ.লীগ: রাষ্ট্রপতি

রাশিয়ান মডেল মনিকা কবিরের বিরুদ্ধে আদালতে মামলা

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা

চব্বিশে সম্মিলিত আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে: রাষ্ট্রপতি

সংসদে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে বিরোধী দলের অধিবেশন ত্যাগ

স্বৈরাচারের কেউ এ সংসদে নেই: আন্দালিব রহমান পার্থ