ই-পেপার শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

আমনের ক্ষেতে মাজরা পোকা-ব্লাস্টের প্রকোপ, শঙ্কায় রংপুরের চাষিরা

আমার বার্তা অনলাইন:
২৮ অক্টোবর ২০২৫, ১১:২৯

ধান কাটার আগ মুহূর্তে মাজরা পোকা, ব্লাস্টসহ নানা রোগের আক্রমণে প্রায় ৩০ শতাংশ ধানে চিটা ধরেছে। ধানের শিষ কালো হয়ে যাওয়া ও গোড়ায় পচনের কারণে উৎপাদনে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে বলে জানাচ্ছেন রংপুর অঞ্চলের কৃষকরা। তবে কৃষি বিভাগ বলছে, কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ দেয়া হচ্ছে।

বিস্তীর্ণ রংপুর অঞ্চলে আমন ধানের আবাদ প্রায় সম্পূর্ণ। কয়েকদিনের মধ্যে ঘরে উঠবে সোনালি ফসল। কিন্তু অনেক ক্ষেতের ধানের শিষ কালো হয়ে গেছে, গোড়ায় পচন ধরেছে। এ অবস্থায় অর্ধেক ধানের ফলন পাওয়া নিয়েও শঙ্কায় কৃষক।

চাষিরা জানিয়েছেন, চার থেকে পাঁচটি শীষের মধ্যে তিন-চারটি শিষে কালো দাগ দেখা যাচ্ছে। পোকার আক্রমণে ফসল নষ্ট হয়ে যাচ্ছে।

ধান কাটার আগ মুহূর্তে এমন বিপর্যয়ে দিশেহারা চাষিরা। ৫ থেকে ৬ দফা কীটনাশক প্রয়োগেও সুফল মিলছে না। চাষিরা বলছেন, উৎপাদন ১০ থেকে ১২ মণ ধান হওয়া উচিত ছিল, এবার ৫ মণও হবে না।

তবে কৃষকদের সব ধরনের পরামর্শ দেয়ার গতানুগতিক দাবি কৃষি বিভাগের। রংপুর মেট্রোপলিটন কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা হামিদুল ইসলাম বলেন, ‘আমরা কৃষকদের সঠিক সময়ে পরামর্শ দিচ্ছি। যাতে তারা স্পট ধানে সমস্যা দেখা দিলে তৎক্ষণাৎ স্প্রে করতে পারেন।’

কৃষি সম্প্রসারণ অধিদফতর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক সিরাজুল ইসলাম বলেন, ‘তাপমাত্রা বেশি হলে জমিতে পানি ধরে রাখার পরামর্শ দিচ্ছি। ৩৬-৩৭ ডিগ্রি তাপমাত্রা থাকলেও জমিতে পানি ধরে রাখলে তাপমাত্রা কমানো যায় এবং ধানের ক্ষতি কিছুটা রোধ করা সম্ভব।’

কৃষি বিভাগের তথ্যমতে, চলতি বছর রংপুর অঞ্চলে ৬ লাখ ২১ হাজার ৫০৫ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২০ লাখ ১০ হাজার মেট্রিক টন ধান।

আমার বার্তা/এল/এমই

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ড্রেজারের মাধ্যমে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ১ লাখ

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ভেজাল গুড় তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে মোট ৪ লাখ

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

বাগেরহাটের রামপালে ইফতারের আগে এক সড়ক দুর্ঘটনায় ১৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

সাভারের আশুলিয়ায় রাস্তার উন্নয়নকাজে অনিয়ম ও দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে একদল সংবাদকর্মী হামলার শিকার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

প্রথম অধিবেশনেই বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

ডিএমপির ফেব্রুয়ারি মাস সেরা বিভাগ তেজগাঁও, থানা মোহাম্মদপুর

প্রধান নির্বাচক হচ্ছেন বাশার, সহকারী পদে এগিয়ে তুষার-নাইম

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

রেলসেতুতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বেবিচক ও ফায়ার সার্ভিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

রামপালে নৌবাহিনীর বাস-মাইক্রোর সংঘর্ষে শিশুসহ নিহত ১২

বিএনপির থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আ.লীগ: রাষ্ট্রপতি

রাশিয়ান মডেল মনিকা কবিরের বিরুদ্ধে আদালতে মামলা

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা

চব্বিশে সম্মিলিত আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে: রাষ্ট্রপতি

সংসদে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে বিরোধী দলের অধিবেশন ত্যাগ

স্বৈরাচারের কেউ এ সংসদে নেই: আন্দালিব রহমান পার্থ