ই-পেপার শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

খাগড়াছড়ি সদরে অগ্নিকাণ্ড: আনসার সদস্যদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে

আমার বার্তা অনলাইন:
৩১ অক্টোবর ২০২৫, ১০:৫৫
আপডেট  : ৩১ অক্টোবর ২০২৫, ১১:০০

গতকাল দুপুর ২টায় পার্বত্য খাগড়াছড়ি জেলার সদর উপজেলার পান বাজার এলাকায় একটি টিনসেড গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অগ্নি-নির্বাপণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।

আকলিমা নাজনীন, দলনেত্রী, ০৬ নং ওয়ার্ড, সদর, খাগড়াছড়ি এর তথ্যের ভিত্তিতে জেলা কমান্ড্যান্ট, খাগড়াছড়ি জনাব মো: আরিফুর রহমানের এর নির্দেশনায় সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার তত্ত্বাবধানে প্রথম রেসপন্স হিসেবে ১৩ জন হিল আনসার সদস্য ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিকভাবে উদ্ধার ও অগ্নি নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে দ্বিতীয় রেসপন্স হিসেবে খাগড়াছড়ি আনসার ব্যাটালিয়নের ২৩ জন আনসার ব্যাটালিয়ন সদস্য, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের সঙ্গে যোগ দেন।

ফায়ার সার্ভিস ও আনসার ভিডিপি সদস্যদের দ্রুত, সমন্বিত ও সাহসী প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আগুনে উক্ত গোডাউনসহ পার্শ্ববর্তী আরও তিনটি গোডাউনের মালামাল সম্পূর্ণভাবে পুড়ে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ স্থানীয় জনগণের প্রশংসা কুড়িয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে যেকোনো দুর্যোগে জনগণের পাশে থেকে মানবিক সেবায় আনসার-ভিডিপি সদস্যরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সদস্যদের এই সাহসিকতা ও নিষ্ঠা দেশের প্রত্যন্ত অঞ্চলে “গণমানুষের বাহিনী” হিসেবে আনসার-ভিডিপির ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করেছে।

আমার বার্তা/এল/এমই

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার সেমন্তঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধ

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের উরখলিয়া গ্রামে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

হামের উপসর্গ থাকা চট্টগ্রামের আরও ১৬ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  শুক্রবার (০৩ এপ্রিল) এপি সিভিল

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার ওপর দিয়ে টানা দুদিন ধরে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

জ্বালানি নিয়ে বাস্তবে আতঙ্কের কোনো পরিস্থিতি তৈরি হয়নি: বাণিজ্যমন্ত্রী

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

কতিপয় সিবিএ নেতা ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের নেতৃত্বে দেশের ৫৫ ডিপোতে তেল চুরির আখড়া

সিরাজগঞ্জে চলন্ত বাসের চাকা ফেটে বিভাজকে ধাক্কা: নিহত ৩

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

বিশ্বকাপ খেলার আশাভঙ্গ, অবসরের ইঙ্গিত তারকা ফরোয়ার্ডের

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভালো থাকল, এই কারণে ১৭ বছর ভুগেছি: চিফ হুইপ

ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

পাকিস্তানে এক রাতে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩ শতাংশ

তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

কুয়েতের তেল শোধনাগারে আঘাত হানল ইরানি ড্রোন

মাছের বাজারে ২০০ টাকার নেই কোনো মাছ

সেন্টমার্টিনের আকাশে হঠাৎ বিদেশি ড্রোন, যা জানা গেল