ই-পেপার রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩৩

হবিগঞ্জে কনসার্টে হট্টগোল-মারামারি-ভাঙচুর, আহত ৩০

আমার বার্তা অনলাইন:
০২ নভেম্বর ২০২৫, ১৩:৫১

হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত কনসার্টে হট্টগোল-মারামারির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এসময় চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটে।

শনিবার (১ নভেম্বর) রাতে শহরের জালাল স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। আহতদের সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃন্দাবন সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের ২৫ বছর পূর্তি (রজতজয়ন্তি) উপলক্ষে জমকালো কনসার্টের আয়োজন করা হয়। আয়োজকরা প্রায় ১ মাসের প্রস্তুতিতে ব্র্যান্ড লালন সংগীতের আয়োজন করেন। শনিবার সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। সন্ধ্যার পর বৃষ্টি উপেক্ষা করে জালাল স্টেডিয়ামে কনসার্ট শুরু হয়। এসময় কানায় কানায় পূর্ণ ছিল পুরো মাঠ। মাঠের সীমানা প্রাচীরের বাইরে বিভিন্ন বাসা বাড়ির ছাদেও বিপুল দর্শকের অবস্থান ছিল।

কনাসার্টের একপর্যায়ে বৈদ্যুতিক গোলযোগের কারণে গান পরিবেশনে দেরি হলে দর্শকদের মধ্যে হট্টগোল দেখা দেয়। হঠাৎ স্টেজে বোতল ছুড়ে মারা হলে বিশৃঙ্খলা বেড়ে যায়। এসময় দুই দল যুবকের মধ্যে একে অন্যের দিকে চেয়ার ও বোতল ছোড়াছুড়ি শুরু হয়। অন্যরা হুড়োহুড়ি করে কনসার্টস্থল ত্যাগ করতে থাকেন। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে আয়োজকরা কনসার্ট বন্ধ করে দেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মারামারিতে আহত অবস্থায় শিপন মিয়া, পারুল আক্তার, তানিম, আব্দুল কদ্দুছ, দূর্জয় গোপ, শান্ত দেব, মো. কামরুল হাসান, আকিব চৌধুরী, নুর আলম, সালমান, রাকিব, রাফি তালুকদার, কাউছার মিয়া ও মোজাহিদ মিয়া সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এ বিষয়ে বৃন্দাবন সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের রজতজয়ন্তি ও পূণর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, র্দীর্ঘদিন পরিশ্রম করে একটি জমকালো কনসার্ট জেলাবাসীকে উপভোগ করার সুযোগ করে দিয়েছি। চেষ্টা করেছি দর্শকদের আনন্দ দেওয়ার। শেষ মুহূর্তে দর্শকদের উপচে পড়া ভিড়ে কয়েকজন যুবকের মধ্যে হট্টগোল দেখা দেয়। তাৎক্ষণিক প্রশাসন ও আয়োজকদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। আহত বা বড় ধরনের ঘটনা ঘটেনি।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম শাহাবুদ্দিন শাহীন জানান, কনসার্টে লক্ষাধিক দর্শকের উপস্থিতি ঘটলে হট্টগোল দেখা দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। কোনো ধরনের সংঘর্ষ বা ক্ষয়ক্ষতি হয়নি।

আমার বার্তা/এল/এমই

নবীনগরে পুকুর থেকে ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রসুল্লাবাদ দক্ষিণপাড়া এলাকায় একটি পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার

শেবাচিম হাসপাতালে নার্সের ভুলে ২ রোগীর মৃত্যু

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে অপারেশন থিয়েটারে (ওটি) না নিয়ে ওয়ার্ডে বসে ইনজেকশন পুশ

মির্জাপুরে গোড়াই ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে বিজিএফের চাল বিতরণ

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ১০ নং গোড়াই ইউনিয়ন পরিষদের উদ্যোগে পবিত্র ঈদ উপলক্ষে হতদরিদ্র ও অসহায়

নবনিযুক্ত কুসিক প্রশাসক টিপুর প্রশংসা করে যা বললেন কৃষিমন্ত্রী

নবনিযুক্ত কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর প্রশংসা করেছেন কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা

তেলের জন্য আইএমএফ-বিশ্বব্যাংক থেকে অর্থ জোগানের চেষ্টা করবো

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

একুশে বইমেলায় ‘সেরা রাধুনীদের সেরা রেসিপি’ গ্রন্থের মোড়ক উন্মোচন

নবীনগরে পুকুর থেকে ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বিতর্ক

কেন্দ্রীয় ব্যাংকের সরবরাহ করা নতুন নোট ব্যাংকে লাপাত্তা, ফুটপাতে চড়াদাম

দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিলো সরকার

নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান

ঢাকা দক্ষিণে ডিজিটালাইজেশন: অটোরিকশা, হকার ও বাজার ব্যবস্থায় প্রযুক্তির ছোঁয়া

পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

শাহজালালের ভিভিআইপি ও অভ্যন্তরীণ টার্মিনাল ঘুরে দেখলেন বিমানমন্ত্রী

১২ সিটির পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী

শেবাচিম হাসপাতালে নার্সের ভুলে ২ রোগীর মৃত্যু

পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবন কঠিন করে তুলেছে

আন্তর্জাতিক ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয়: চিফ প্রসিকিউটর

জাতিসংঘ অধিবেশনের সভাপতি প্রার্থীতায় রা‌শিয়ার সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী

মির্জাপুরে গোড়াই ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে বিজিএফের চাল বিতরণ

৬ লাশ পোড়ানোর মামলা: আসামিদের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ