ই-পেপার শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২

বিএসএফ ক্যাম্পে ফেলে আসা স্বর্ণালংকারসহ ব্যাগ ফেরত পেলেন বাংলাদেশি দম্পতি

আমার বার্তা অনলাইন:
০৭ নভেম্বর ২০২৫, ১০:৫৫

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় বিএসএফের হাতে আটক হয়েছিলেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার উত্তর কুলাউড়ার বাসিন্দা বিষ্ণুপদ গোস্বামী ও তাঁর স্ত্রী মাধবী ভট্টাচার্য। পরে বিএসএফ তাদের বিজিবির কাছে হস্তান্তর করে। তবে তারা বাংলাদেশে ফিরে এলেও বিএসএফ ক্যাম্পে ফেলে আসা আড়াই ভরি স্বর্ণালংকারসহ একটি ব্যাগ দীর্ঘ ছয় মাস ধরে সেখানে পড়ে ছিল।

অবশেষে বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে পতাকা বৈঠকের পর সেই ব্যাগটি স্বর্ণালংকারসহ ওই দম্পতির হাতে তুলে দেয় বিএসএফ।

শুক্রবার (৭ নভেম্বর) বিজিবি জানায়, গত ২৭ এপ্রিল বিষ্ণুপদ গোস্বামী ও মাধবী ভট্টাচার্য অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন। ভারতের তারেকপুর ক্যাম্পের বিএসএফ ১৭১ ব্যাটালিয়নের সদস্যরা তাঁদের আটক করেন। পরদিন (২৮ এপ্রিল) বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে দম্পতিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

তবে বিএসএফ ক্যাম্পে অবস্থানকালীন সময় তাদের একটি ব্যাগ সেখানেই থেকে যায়। ব্যাগটিতে ছিল প্রায় আড়াই ভরি স্বর্ণালংকার ও কিছু ব্যক্তিগত জিনিসপত্র। পরে বিএসএফ বিষয়টি বিজিবিকে অবহিত করে এবং ব্যাগটি মালিকদের কাছে ফেরত দেয়ার আগ্রহ প্রকাশ করে। বিজিবি বিষয়টি যাচাই করে নিশ্চিত হওয়ার পর বৃহস্পতিবার দম্পতিকে বিজিবির ফুলতলা বিওপি এলাকার বটুলী আইসিপিতে উপস্থিত থাকতে বলা হয়।

বৃহস্পতিবার দুপুরে বিজিবি ৫২ ব্যাটালিয়নের ফুলতলা বিওপি ও বিএসএফ ৯৭ ব্যাটালিয়নের ইয়াকুবনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফ ব্যাগটি বিজিবির উপস্থিতিতে বিষ্ণুপদ গোস্বামী ও তার স্ত্রীর হাতে তুলে দেয়।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, বিএসএফ ক্যাম্পে ফেলে আসা আড়াই ভরি স্বর্ণালংকারসহ ব্যাগটি পতাকা বৈঠকের মাধ্যমে মালিকের হাতে তুলে দেয়া হয়েছে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পারস্পরিক সহযোগিতায় বিষয়টি সুন্দরভাবে সম্পন্ন হয়।

আমার বার্তা/এল/এমই

গাজীপুরে তিতাস গ্যাসের ৩ শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

মহানগরীর বড়বাড়ী এলাকায় তিতাস গ্যাসের  ৩ শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে

স্ত্রীসহ মুক্তিযোদ্ধাকে হত্যায় একজন গ্রেপ্তার, অস্ত্র উদ্ধারের প্রস্তুতি

রংপুরের তারাগঞ্জে মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রী সুর্বণা রায়কে নিজ বাড়িতে হত্যার ঘটনায়

অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ

রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে মর্মান্তিকভাবে নিহত দুই বছরের শিশু সাজিদকে অশ্রুসিক্ত নয়নে শেষ

তেঁতুলিয়ায় আজও তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা কয়েক দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার পর বৃহস্পতিবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদির ওপর গুলিবর্ষণকারী যেখানেই লুকিয়ে থাকুক, খুঁজে বের করা হবে

তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর: মির্জা ফখরুল

৭২ ঘণ্টা অতি সংকটাপন্ন, হাদির ব্রেন স্টেম ক্ষতিগ্রস্ত: বিশেষ সহকারী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াতে পারে

হাদি গুলিবিদ্ধ: সরকার দৃঢ় ব্যবস্থা নেবে, আশা মির্জা ফখরুলের

গুলিবিদ্ধ হাদি, জড়িতদের গ্রেপ্তার দাবিতে শনিবার বিএনপির বিক্ষোভ

হাদির মাথার ভেতরে গুলি, ওটিতে চলছে সার্জারি

সীমান্ত সংঘাতের মধ্যেই থাইল্যান্ডে সংসদ ভেঙে নির্বাচনের ঘোষণা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ

চাহিদার তুলনায় ২২ লাখ টন বেশি আলু উৎপাদন হয়েছে: কৃষি উপদেষ্টা

গণভোটে যে চারটি প্রশ্ন থাকবে, ‘হ্যাঁ’ ভোট বেশি হলে কী হবে

গাজীপুরে তিতাস গ্যাসের ৩ শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

মেডিকেল ভর্তি পরীক্ষা : ‘প্রশ্ন সহজ ছিল’ বলছে বেশিরভাগ পরীক্ষার্থী

নির্বাচন বানচালের ক্ষমতা কারও নেই: প্রেস সচিব শফিকুল

ঝড়ের তাণ্ডবের মাঝেও গাজায় থামেনি ইসরায়েলি বর্বরতা

নির্বাচনি ট্রেন গন্তব্যে পৌঁছাতে আন্তরিকভাবে কাজ করতে হবে

ইউটিউব শর্টস থেকে আয় বাড়াবেন যেভাবে

ন্যায়বিচার নিশ্চিতে মাঠে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ

মৃত্যু থেকে পালানোর পথ নেই

নির্বাচন সুষ্ঠু-সফল করতে যৌক্তিক সব সহযোগিতায় আমরা প্রস্তুত