ই-পেপার শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

রূপসা ঘাটে এখনো খোঁজ মেলেনি পন্টুনের সঙ্গে ধাক্কায় নিখোঁজ ২ জনের

আমার বার্তা অনলাইন:
১০ নভেম্বর ২০২৫, ১১:৪৭

খুলনার পূর্ব রূপসা ঘাটে যাত্রীবাহী একটি ট্রলার ঘাটে ভেড়ানোর সময় পন্টুনে ধাক্কা লেগে দুইজন নিখোঁজ হয়েছেন। রোববার (৯ নভেম্বর) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সোমবার (১০ নভেম্বর) সকাল থেকে নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ফের উদ্ধার অভিযান শুরু করেছে, তবে এখনও নিখোঁজ দু’জনের সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজদের একজন রূপসা উপজেলার তালিমপুর গ্রামের বাসিন্দা ও সন্ধানী ক্লিনিকের অ্যাডমিন অফিসার শেখ মহিদুল হক মিঠু (৪০)। নিখোঁজ অন্যজন একজন নারী, তবে তার নাম-পরিচয় এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, পশ্চিম রূপসা ঘাট থেকে ট্রলারটি অতিরিক্ত যাত্রী বোঝাই করে পূর্ব রূপসা ঘাটের দিকে আসছিল। ঘাটে পৌঁছানোর আগ মুহূর্তে মাঝি ট্রলারের নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুনে জোরে ধাক্কা দেন। এতে বেশ কয়েকজন যাত্রী নদীতে পড়ে যান। তাদের মধ্যে অনেকেই সাঁতরে তীরে উঠলেও দুজন নিখোঁজ রয়েছেন। ঘটনার পরপরই নৌবাহিনী, কোস্টগার্ড ও নৌ পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে।

সোমবার সকাল থেকে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল আবারও অভিযান চালাচ্ছে। তবে সোমবার সকাল পর্যন্ত নিখোঁজ দুইজনের খোঁজ মেলেনি।

আমার বার্তা/এল/এমই

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ড্রেজারের মাধ্যমে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ১ লাখ

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ভেজাল গুড় তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে মোট ৪ লাখ

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

বাগেরহাটের রামপালে ইফতারের আগে এক সড়ক দুর্ঘটনায় ১৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

সাভারের আশুলিয়ায় রাস্তার উন্নয়নকাজে অনিয়ম ও দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে একদল সংবাদকর্মী হামলার শিকার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

প্রথম অধিবেশনেই বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

ডিএমপির ফেব্রুয়ারি মাস সেরা বিভাগ তেজগাঁও, থানা মোহাম্মদপুর

প্রধান নির্বাচক হচ্ছেন বাশার, সহকারী পদে এগিয়ে তুষার-নাইম

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

রেলসেতুতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বেবিচক ও ফায়ার সার্ভিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

রামপালে নৌবাহিনীর বাস-মাইক্রোর সংঘর্ষে শিশুসহ নিহত ১২

বিএনপির থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আ.লীগ: রাষ্ট্রপতি

রাশিয়ান মডেল মনিকা কবিরের বিরুদ্ধে আদালতে মামলা

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা

চব্বিশে সম্মিলিত আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে: রাষ্ট্রপতি

সংসদে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে বিরোধী দলের অধিবেশন ত্যাগ

স্বৈরাচারের কেউ এ সংসদে নেই: আন্দালিব রহমান পার্থ