ই-পেপার শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

গাইবান্ধায় আমনের ক্ষেতে মাজরা ও কারেন্ট পোকার রাজত্ব

আমার বার্তা অনলাইন:
১১ নভেম্বর ২০২৫, ১১:০৩

গাইবান্ধায় মাঠের পর মাঠ চাষ হয়েছে রোপা আমন ধান। ফলনও হয়েছে ভালো। তবে ধান পাকার আগ মুহূর্তে গাছের কাণ্ড কেটে দিচ্ছে মাজরা ও কারেন্ট পোকা। স্থানীয়ভাবে বিভিন্ন কীটনাশক ব্যবহার করেও সমস্যার সমাধান না হওয়ায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। তবে কৃষি বিভাগ বলছে, মাজরা ও কারেন্ট পোকার আক্রমণ ঠেকাতে মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারা কাজ করছেন এবং কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন।

গাইবান্ধায় ফসলের মাঠে এখন আধাপাকা আমন ধান। আর কিছুদিন পর কৃষকের ঘরে উঠবে সোনালি ফসল। তবে ধান কাটার আগ মুহূর্তে মাজরা ও কারেন্ট পোকার আক্রমণ দেখা দিয়েছে বিভিন্ন এলাকার মাঠে। প্রতিদিনই আক্রান্ত হচ্ছে নতুন নতুন ধান ক্ষেত।

এতে গাছের কাণ্ড নষ্ট হওয়ার পাশাপাশি থোকা থোকা শীষ চিটা হয়ে যাচ্ছে। কৃষকদের বুঝে উঠার আগেই শুকিয়ে বিবর্ণ হয়ে মরে যাচ্ছে ধান গাছ। কৃষকরা বলছেন, চোখের সামনেই নষ্ট হচ্ছে কষ্টের ফসল। যেসব ধানের ক্ষেতে কারেন্ট পোকা আক্রমণ চালাচ্ছে সেখানে মাত্র ৩-৪ দিনের মধ্যে জমির অধিকাংশ ধান নষ্ট করছে। পোকার আক্রমণে প্রতি বিঘা জমির অর্ধেক পাকা ধান ক্ষতিগ্রস্ত হলেও এখনও কোনো কার্যকর প্রতিকার মিলছে না। একাধিকবার কীটনাশক ব্যবহার করা হলেও সমস্যা সমাধান হচ্ছে না।

জেলার পলাশবাড়ি উপজেলার মনোহরপুর ইউনিয়নের ঘোড়াবান্ধা গ্রামের কৃষক মকবুল হোসেন জানান, হঠাৎ ধানক্ষেতে কারেন্ট পোকার আক্রমণ দেখা দেয়ার মাত্র চার দিনের মধ্যে এক বিঘা জমির অধিকাংশ ধান গাছ নষ্ট হয়ে গেছে।

একই গ্রামের কৃষক আমিনুল ইসলাম জানান, পোকার আক্রমণে এলাকায় বিঘা পর বিঘা জমির আধাপাকা ধান নষ্ট হয়ে যাচ্ছে। বিভিন্ন কীটনাশক ব্যবহার করলেও হচ্ছে তেমন সমাধান মিলছে না।

কৃষি বিভাগ বলছে, চলতি আমন মৌসুমে বৈরী আবহাওয়ার কারণে এসব পোকার আক্রমণ দেখা দিয়েছে। গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদফতরের জেলা প্রশিক্ষণ অফিসার মো. আসাদুজ্জামান জানান, ক্ষতি ও আক্রান্ত ধান ক্ষেতের পরিমাণ নিরূপণে কাজ চলছে। কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিতে মাঠ পর্যায়ের কর্মকর্তারা কাজ করছেন।

তিনি আরও বলেন, আক্রান্ত জমি থেকে গোড়ার পানি বের করা জরুরি। পাশাপাশি বিলিকেটে পাইরাজিন গ্রুপের কীটনাশক পরিমিত ব্যবহার করলে পোকা দমন সম্ভব। দ্রুত জমির বিষয়ে সংশ্লিষ্ট উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও কৃষি বিভাগের সঙ্গে যোগাযোগ করতে হবে; যাতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়া যায়।

উল্লেখ্য, চলতি মৌসুমে জেলায় ১ লাখ ৩৩ হাজার ১২৫ হেক্টর জমিতে রোপা আমন ধানের চাষ হয়েছে।

আমার বার্তা/এল/এমই

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ড্রেজারের মাধ্যমে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ১ লাখ

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ভেজাল গুড় তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে মোট ৪ লাখ

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

বাগেরহাটের রামপালে ইফতারের আগে এক সড়ক দুর্ঘটনায় ১৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

সাভারের আশুলিয়ায় রাস্তার উন্নয়নকাজে অনিয়ম ও দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে একদল সংবাদকর্মী হামলার শিকার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

প্রথম অধিবেশনেই বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

ডিএমপির ফেব্রুয়ারি মাস সেরা বিভাগ তেজগাঁও, থানা মোহাম্মদপুর

প্রধান নির্বাচক হচ্ছেন বাশার, সহকারী পদে এগিয়ে তুষার-নাইম

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

রেলসেতুতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বেবিচক ও ফায়ার সার্ভিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

রামপালে নৌবাহিনীর বাস-মাইক্রোর সংঘর্ষে শিশুসহ নিহত ১২

বিএনপির থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আ.লীগ: রাষ্ট্রপতি

রাশিয়ান মডেল মনিকা কবিরের বিরুদ্ধে আদালতে মামলা

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা

চব্বিশে সম্মিলিত আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে: রাষ্ট্রপতি

সংসদে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে বিরোধী দলের অধিবেশন ত্যাগ

স্বৈরাচারের কেউ এ সংসদে নেই: আন্দালিব রহমান পার্থ