ই-পেপার বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

সেনবাগে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল

আমার বার্তা অনলাইন
১৭ নভেম্বর ২০২৫, ২১:৫৬

নোয়াখালী–২ (সেনবাগ–সোনাইমুড়ি আংশিক) আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে সেনবাগে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। মনোনয়ন প্রত্যাশী, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ কাজী মফিজুর রহমানের সমর্থকেরা এ কর্মসূচি পালন করেন।

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা প্রায় ৭টার দিকে সেনবাগ উপজেলা পরিষদের সামনে অবস্থিত বিএনপির কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়। নেতৃত্ব দেন সেনবাগ পৌর বিএনপির সাবেক সদস্য সচিব ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র কামাল উদ্দিন বাবুল। এতে উপজেলা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আসা বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

মশাল হাতে নিয়ে নেতাকর্মীরা উপজেলা পরিষদ এলাকা থেকে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মোড়, প্রেসক্লাব মোড় এবং দক্ষিণ বাজার সিনিয়র মাদ্রাসা সড়ক অতিক্রম করে আবার থানার মোড় হয়ে বিএনপি কার্যালয়ে ফিরে আসেন। কর্মসূচিকে কেন্দ্র করে মিছিলের আগে–পরে প্রধান সড়কের কিছু অংশে সাময়িকভাবে যান চলাচল বিঘ্নিত হয়।

মশাল মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা অভিযোগ করেন, নোয়াখালী–২ আসনে ঘোষিত প্রার্থী পরিবর্তন করে মাঠপর্যায়ের পরীক্ষিত ও কর্মী–বান্ধব নেতা কাজী মফিজুর রহমানকে মনোনয়ন দিতে হবে। তারা বলেন, স্থানীয় মানুষের প্রত্যাশা ও দলের তৃণমূলের মতামত উপেক্ষা করে মনোনয়ন দেওয়া হলে কর্মীদের মধ্যে অসন্তোষ বাড়বে।

মিছিল শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন এবং দলীয় উচ্চপর্যায়ের কাছে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান।

গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, আনসারসহ আহত ৩

গোপালগঞ্জ সদরের একটি ভোটকেন্দ্র ভোটগ্রহণ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই আনসার সদস্যসহ ভোটারের

জামায়াতের নির্বাচনী কার্যালয় থেকে ৭ লাখ টাকাসহ পোলিং অফিসার আটক

শরীয়তপুরের নড়িয়া পৌরসভার দক্ষিণ বৈশাখীপাড়া এলাকার জামায়াতে ইসলামীর একটি নির্বাচনী কার্যালয় থেকে ৭ লাখ ২০

মির্জাপুরে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন, ১২টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত

টাঙ্গাইলের মির্জাপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন

ঠাকুরগাওয়ের জামায়াত আমির রংপুর মেডিকেলের সিসিউতে ভর্তি

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকাসহ আটক হওয়া ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিনকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিলেন তারেক রহমান

গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, আনসারসহ আহত ৩

ভোটে বাধা বা কারচুপির সুযোগ নেই: ইসি সানাউল্লাহ

উৎসবমুখর পরিবেশ, ভোট কেন্দ্রে আসুন: নাহিদ ইসলাম

ভোট নিয়ে হানাহানি নয়, জনগণের রায় মাথা পেতে নেব: জাহাঙ্গীর হোসেন

ভোট সুষ্ঠু হলে আমরাও মানবো অন্যদেরকেও মানতে হবে: জামায়াত আমির

উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ, ভোটারদের দীর্ঘ লাইন

গণতন্ত্রের বিশেষ দিনে শুভকামনা: ইভার্স ইজাবস

ভোটগ্রহণের সবকিছু মসৃণভাবে চলছে: কমনওয়েলথ প্রতিনিধি দল

এই নির্বাচনই নির্ধারণ করবে ভবিষ্যতের রাজনীতি: মির্জা ফখরুল

১২ ফেব্রুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

জামায়াতের নির্বাচনী কার্যালয় থেকে ৭ লাখ টাকাসহ পোলিং অফিসার আটক

টকশোতে নীতিকথা বলা লোকেরা ভোটারদের টাকা দিচ্ছেন: নজরুল ইসলাম

চক্রান্ত-সন্ত্রাসের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধের ঘোষণা জামায়াতের

জামায়াত নেতাকে যারা আটক করেছে তারা সিদ্ধান্ত নেবে: ইসি সচিব

রাজনৈতিক দলগুলোকে ফলাফল মেনে নেওয়ার আহ্বান সিইসির

সুত্রাপুরে ভোট কেনার সময় জামায়াতের নায়েবে আমির আটক

মির্জাপুরে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন, ১২টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত

নির্বাচনের আগের দিন দুই ডিআইজি ও ২ পুলিশ সুপারকে বদলি