ই-পেপার বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

ঢাকা-সিলেট মহাসড়কের বাঁক সোজা করার দাবিতে মানববন্ধন

আমার বার্তা অনলাইন:
১৯ নভেম্বর ২০২৫, ১৬:৫৬

ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবলের কল্যাণপুর এলাকার মরণ বাঁক সোজা করার দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী।

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে কল্যাণপুর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। পরে মহাসড়ক অবরুদ্ধ করে বিক্ষোভ মিছিলও করেন ভোক্তভোগীরা।

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের বাহুবল উপজেলার কল্যাণপুর এলাকা। দেখতে সাধারণ একটি বাঁক হলেও স্থানীয়দের কাছে এটি মৃত্যুফাঁদ। গত এক বছরে সড়ক দুর্ঘটনায় এখানে প্রাণ হারিয়েছেন অন্তত ৫ জন। আহত হয়েছেন আরও অন্তত অর্ধশতাধিক। এ বাকের পাশেই রয়েছে মন্দির, মসজিদ, স্কুলসহ একাধিক প্রতিষ্ঠান। মন্দিরে ধর্মীয় উৎসবে আসা পুণ্যার্থীরাও শিকার হন নানা দুর্ঘটনার। এ বাঁকটি সোজা করতে জেলা প্রশাসনও নির্বাহী আদেশ দিয়েছে। তারপরও কোনো উদ্যোগ নেয়নি সড়ক বিভাগ।

স্থানীয়রা বহুদিন ধরে এ বাঁক সোজা করার দাবি জানালেও ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন তারা। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, স্থানীয় সর্দার খালেদ আখঞ্জি, বীর মুক্তিযোদ্ধা ইশরাক মিয়া, ইয়াকুব মহালদার, এখলাছ মেম্বার, সুফি মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, এ বাঁকটি অনেকটা তীক্ষ্ম হওয়ায় চালকেরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বিশেষ করে রাতে বা কুয়াশায় এ ঝুঁকি কয়েকগুণ বেড়ে যায়। আর এভাবেই অসংখ্য পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এটি দ্রুত সোজা না করা হলে কঠোর আন্দোলনে নামবে এলাকাবাসী।

আমার বার্তা/এল/এমই

মধুপুরে মাদক কারবারিকে দেড় বছরের কারাদণ্ড

টাঙ্গাইলের মধুপুরে এক মাদকসেবী ও কারবারিকে দেড় বছরের কারাদণ্ডাদেশ প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে মধুপুর

পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, পরিবেশ ধ্বংস করে বা পাহাড় কেটে কোনো ধরনের

বরগুনায় কোস্ট গার্ডের অভিযানে ২টি জবাইকৃত হরিণ উদ্ধার, শিকারি আটক

বরগুনার পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে ২টি জবাইকৃত হরিণ ও হরিণ শিকারের ফাঁদসহ ১ হরিণ শিকারি

ধামরাইয়ে তিন ফসলি জমির মাটি কাটার অভিযোগে দুই ভেকু জব্দ

ঢাকার ধামরাই উপজেলায় অবৈধভাবে তিন ফসলি কৃষিজমির মাটি কাটার অভিযোগে অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধুপুরে মাদক কারবারিকে দেড় বছরের কারাদণ্ড

মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধে ডিএমপি কমিশনারের নির্দেশ

কড়াইল বস্তি থেকে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন ১০ মার্চ

ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায়ের কোনো সুযোগ নেই: সেতুমন্ত্রী

বর্ষা মৌসুমে মশা নিয়ন্ত্রণে কঠোর হওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর

পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী

চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকার আইসিইউতে ওষুধ প্রতিরোধী ছত্রাক: গবেষণা

চীনের সামনে বাংলাদেশের প্রাচীর হয়ে দাঁড়ালেন মিলি আক্তার

ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী

ডিজিটাল ডিভাইসে নকল প্রতিরোধে আইন হবে: শিক্ষামন্ত্রী

জায়নবাদ মানবতার হুমকি, ইরানের ওপর যুদ্ধ চাপানো হয়েছে: পাকিস্তান

নির্বাচিত সরকারের প্রত্যাশা পূরণে পদত্যাগ: দুদকের বিদায়ী চেয়ারম্যান

কাতার-দুবাইসহ ছয় রুটে বিমানের সব ফ্লাইট ৫ মার্চ পর্যন্ত বাতিল

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত ৭৮৭: রেড ক্রিসেন্ট

মিরপুরের চাঁদাবাজের মূলহোতা শাহীনুল ইসলাম জীবন ও দুই সহযোগী আটক

বরগুনায় কোস্ট গার্ডের অভিযানে ২টি জবাইকৃত হরিণ উদ্ধার, শিকারি আটক

পোশাক শ্রমিকদের বেতন পরিশোধে বিশেষ ঋণ সুবিধা দিলো বাংলাদেশ ব্যাংক

আগামী ৭ কর্মদিবসে শ্রমিকদের বেতন ও ১২ মার্চের মধ্যে বোনাস দিতে হবে

পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনাররা