ই-পেপার শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

লালমনিরহাটে মিললো অবিস্ফোরিত মর্টার শেল

আমার বার্তা অনলাইন:
২৮ নভেম্বর ২০২৫, ১৭:১০

লালমনিরহাটের হাতীবান্ধায় কৃষিজমি খননের সময় মাটির নিচ থেকে একটি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত মর্টার শেলটি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকালীন সময়ের।

শুক্রবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গড্ডমারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এলাকা থেকে এটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার বাসিন্দা আবুল হোসেনের মালিকানাধীন একটি আবাদি জমি ভেকু (এস্কেভেটর) মেশিন দিয়ে সমান করা হচ্ছিল। খননকাজ চলাকালীন মাটির প্রায় ২ ফুট নিচে লোহার তৈরি একটি ভারী বস্তু দেখতে পান শ্রমিকরা। পরে দেখা যায়, এটি মরিচা ধরা অবস্থায় থাকা একটি অবিস্ফোরিত মর্টার শেল। খবরটি ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে আশপাশের মানুষ ভিড় জমান এবং এলাকায় কৌতূহলের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শেলটি উদ্ধার করে এবং নিরাপত্তা নিশ্চিত করে।

উদ্ধারকৃত মর্টার শেলটির গায়ে ‌‘এমকে-১৭’ (MK 17) লেখা রয়েছে। এটির দৈর্ঘ্য ১৪ ইঞ্চি, বেড় ১০ ইঞ্চি এবং ব্যাসার্ধ ২.৫ ইঞ্চি। এর ওজন প্রায় ৩.৫ কেজি।

এ বিষয়ে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন্নবী বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল থেকে মর্টার শেলটি উদ্ধার করে থানার কারখানায় নিরাপদে রেখেছি। বিষয়টি আদালতকে অবহিত করা হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমার বার্তা/এল/এমই

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ড্রেজারের মাধ্যমে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ১ লাখ

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ভেজাল গুড় তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে মোট ৪ লাখ

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

বাগেরহাটের রামপালে ইফতারের আগে এক সড়ক দুর্ঘটনায় ১৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

সাভারের আশুলিয়ায় রাস্তার উন্নয়নকাজে অনিয়ম ও দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে একদল সংবাদকর্মী হামলার শিকার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

প্রথম অধিবেশনেই বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

ডিএমপির ফেব্রুয়ারি মাস সেরা বিভাগ তেজগাঁও, থানা মোহাম্মদপুর

প্রধান নির্বাচক হচ্ছেন বাশার, সহকারী পদে এগিয়ে তুষার-নাইম

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

রেলসেতুতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বেবিচক ও ফায়ার সার্ভিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

রামপালে নৌবাহিনীর বাস-মাইক্রোর সংঘর্ষে শিশুসহ নিহত ১২

বিএনপির থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আ.লীগ: রাষ্ট্রপতি

রাশিয়ান মডেল মনিকা কবিরের বিরুদ্ধে আদালতে মামলা

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা

চব্বিশে সম্মিলিত আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে: রাষ্ট্রপতি

সংসদে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে বিরোধী দলের অধিবেশন ত্যাগ

স্বৈরাচারের কেউ এ সংসদে নেই: আন্দালিব রহমান পার্থ