ই-পেপার শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

তেঁতুলিয়ায় টানা তিনদিন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস

আমার বার্তা অনলাইন:
০৮ ডিসেম্বর ২০২৫, ১৫:৩২

পঞ্চগড়ে রাতের তাপমাত্রা আরও কমেছে। বেড়েছে শীতের তীব্রতা। সোমবার সকাল ৯টায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।

শনিবার ও রোববার রেকর্ড হয়েছিল সর্বনিম্ন ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তবে দিনের তাপমাত্রা সামান্য বেড়ে রেকর্ড করা হয় ২৬ দশমিক ৭ ডিগ্রি। অন্য দিনের মতো সোমবার ভোরেও সূর্যের আলো ছড়িয়ে পড়লে কমতে থাকে শীতের তীব্রতা।

উত্তরের এই শীতপ্রবণ এলাকায় রাতের (সর্বনিম্ন) তাপমাত্রা ক্রমাগত কমে যাওয়ায় কয়েকদিন ধরে শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন বিকেলের পর থেকে উত্তরের হিমেল বাতাস আর হালকা থেকে ঘনকুয়াশার কারণে কনকনে শীত অনুভূত হয়। রাতভর ঘনকুয়াশায় ঢেকে থাকে এলাকা। তবে ভোরের দিকে সূর্য উদয়ের সাথে কমতে থাকে ঠান্ডার অনুভূতি।

রোদের জন্য সকাল থেকে দুপুরের পর পর্যন্ত স্বস্তি মেলে। বিকেলের পর থেকে আবারও শুরু হয় কনকনে শীত। তীব্র শীত অনুভূত হয় পরদিন সকাল পর্যন্ত। সকালের তীব্র শীতে দুর্ভোগ বেড়েছে কাজের খোঁজে বের হওয়া কর্মজীবী মানুষের মাঝে।

জেলা শহরের পৌর খালপাড়া মহল্লার নির্মাণ শ্রমিক ফজলুল করিম বলেন, কয়েকদিন ধরেই বিকেলের পর থেকে শুরু হয় কনকনে ঠান্ডা। রাতেও খুব ঠান্ডা লাগে। আমাদের সকালেই কাজের জন্য বের হতে হয়। ভোরের দিকে ব্যাপক কুয়াশার সাথে ঠান্ডা লাগে। তবে সূর্য উঠে গেলেই ঠান্ডা কমতে থাকে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, সোমবার সকাল ৯টায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। দিনের তাপমাত্রা সামান্য বেড়েছে। ২৬ দশমিক ৫ থেকে বেড়ে রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৭ ডিগ্রি। বাতাসের আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ। রোববার সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি রেকর্ড করা হয় তেঁতুলিয়ায়। দুই-দিনের মধ্যে রাত ও দিনের তাপমাত্রা আবারও কমতে পারে।

আমার বার্তা/এল/এমই

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ড্রেজারের মাধ্যমে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ১ লাখ

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ভেজাল গুড় তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে মোট ৪ লাখ

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

বাগেরহাটের রামপালে ইফতারের আগে এক সড়ক দুর্ঘটনায় ১৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

সাভারের আশুলিয়ায় রাস্তার উন্নয়নকাজে অনিয়ম ও দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে একদল সংবাদকর্মী হামলার শিকার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

প্রথম অধিবেশনেই বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

ডিএমপির ফেব্রুয়ারি মাস সেরা বিভাগ তেজগাঁও, থানা মোহাম্মদপুর

প্রধান নির্বাচক হচ্ছেন বাশার, সহকারী পদে এগিয়ে তুষার-নাইম

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

রেলসেতুতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বেবিচক ও ফায়ার সার্ভিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

রামপালে নৌবাহিনীর বাস-মাইক্রোর সংঘর্ষে শিশুসহ নিহত ১২

বিএনপির থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আ.লীগ: রাষ্ট্রপতি

রাশিয়ান মডেল মনিকা কবিরের বিরুদ্ধে আদালতে মামলা

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা

চব্বিশে সম্মিলিত আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে: রাষ্ট্রপতি

সংসদে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে বিরোধী দলের অধিবেশন ত্যাগ

স্বৈরাচারের কেউ এ সংসদে নেই: আন্দালিব রহমান পার্থ