ই-পেপার রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩৩

সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সদস্যের পাশে আনসার-ভিডিপি

আমার বার্তা অনলাইন:
১০ ডিসেম্বর ২০২৫, ১০:৩২

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও গ্রামে ০৭ ডিসেম্বর রাত আনুমানিক ৯টায় সংঘটিত অগ্নিকাণ্ডে ইউনিয়ন সহকারী আনসার প্লাটুন কমান্ডার মোঃ সেলিম আহমেদের বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। ঘটনাটি মহাপরিচালক মহোদয়ের নজরে আসামাত্র তিনি ক্ষতিগ্রস্ত সদস্যের পাশে অবিলম্বে দাঁড়ানোর নির্দেশ প্রদান করেন—যা বাহিনীর সদস্যদের প্রতি তাঁর গভীর মানবিকতা, দায়িত্ববোধ ও তৎপরতার উজ্জ্বল দৃষ্টান্ত।

সিলেট রেঞ্জের সম্মানিত উপমহাপরিচালক মহোদয় অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সুনামগঞ্জ জেলা কমান্ড্যান্টকে ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশনা প্রদান করেন। পরে জেলা কমান্ড্যান্ট ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে কম্বল ও উইন্টার কোটসহ শীতবস্ত্র বিতরণ করেন এবং বিস্তারিত তথ্য রেঞ্জ সদর দপ্তরে প্রেরণ করেন। পরবর্তীতে রেঞ্জ কমান্ডার মহোদয় বিষয়টি অতিরিক্ত মহাপরিচালক ও মহাপরিচালক মহোদয়কে অবহিত করলে তাঁরা সম্ভাব্য সর্বোচ্চ সহায়তার আশ্বাস প্রদান করেন।

মহাপরিচালক মহোদয়ের সদয় নির্দেশনা অনুযায়ী ০৯ ডিসেম্বর সিলেট রেঞ্জের উপমহাপরিচালক মোঃ জিয়াউল হাসান, ঘটনাস্থলে সরেজমিনে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক প্রাথমিক সহায়তা হিসেবে গৃহনির্মাণে ব্যবহারের জন্য ০২ বান টিন এবং নগদ ৫,০০০ টাকা অনুদান প্রদান করেন। পাশাপাশি, বাহিনীর পক্ষ থেকে ভবিষ্যতেও সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

বাহিনীর শীর্ষ পর্যায়ে এমন সহানুভূতিশীল উদ্যোগ ও দ্রুত সাড়া পেয়ে প্লাটুন কমান্ডার মোঃ সেলিম আহমেদ মহাপরিচালক মহোদয়ের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাঁর মতে, এ সহায়তা শুধু এক সদস্যের প্রতি নয়, বরং বাহিনীর সকল সদস্যের প্রতি মহাপরিচালক মহোদয়ের অকৃত্রিম ভালবাসা ও দায়িত্বশীলতার প্রতীক।

আমার বার্তা/এল/এমই

নবীনগরে পুকুর থেকে ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রসুল্লাবাদ দক্ষিণপাড়া এলাকায় একটি পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার

শেবাচিম হাসপাতালে নার্সের ভুলে ২ রোগীর মৃত্যু

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে অপারেশন থিয়েটারে (ওটি) না নিয়ে ওয়ার্ডে বসে ইনজেকশন পুশ

মির্জাপুরে গোড়াই ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে বিজিএফের চাল বিতরণ

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ১০ নং গোড়াই ইউনিয়ন পরিষদের উদ্যোগে পবিত্র ঈদ উপলক্ষে হতদরিদ্র ও অসহায়

নবনিযুক্ত কুসিক প্রশাসক টিপুর প্রশংসা করে যা বললেন কৃষিমন্ত্রী

নবনিযুক্ত কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর প্রশংসা করেছেন কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা

তেলের জন্য আইএমএফ-বিশ্বব্যাংক থেকে অর্থ জোগানের চেষ্টা করবো

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

একুশে বইমেলায় ‘সেরা রাধুনীদের সেরা রেসিপি’ গ্রন্থের মোড়ক উন্মোচন

নবীনগরে পুকুর থেকে ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বিতর্ক

কেন্দ্রীয় ব্যাংকের সরবরাহ করা নতুন নোট ব্যাংকে লাপাত্তা, ফুটপাতে চড়াদাম

দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিলো সরকার

নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান

ঢাকা দক্ষিণে ডিজিটালাইজেশন: অটোরিকশা, হকার ও বাজার ব্যবস্থায় প্রযুক্তির ছোঁয়া

পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

শাহজালালের ভিভিআইপি ও অভ্যন্তরীণ টার্মিনাল ঘুরে দেখলেন বিমানমন্ত্রী

১২ সিটির পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী

শেবাচিম হাসপাতালে নার্সের ভুলে ২ রোগীর মৃত্যু

পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবন কঠিন করে তুলেছে

আন্তর্জাতিক ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয়: চিফ প্রসিকিউটর

জাতিসংঘ অধিবেশনের সভাপতি প্রার্থীতায় রা‌শিয়ার সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী

মির্জাপুরে গোড়াই ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে বিজিএফের চাল বিতরণ

৬ লাশ পোড়ানোর মামলা: আসামিদের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ