ই-পেপার শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

পঞ্চগড়ে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

আমার বার্তা অনলাইন
১৪ ডিসেম্বর ২০২৫, ১৩:৪৮

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ৬ নং সোনাহার মল্লিকাদহ ইউনিয়নে ১৪ বছর বয়সী বাকপ্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে একই ইউনিয়নের সিকদার পাড়া এলাকার মো. জহিরুল মুন্সি (৬০) ওরফে জহুরাল এর বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদ ও জহুরাল এর ফাসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

জানা যায়, গত শুক্রবার (১২ ডিসেম্বর) জহুরাল পাশ্ববর্তী এক বাক-প্রতিবন্ধী শিশুকে বিস্কুট ও নগদ অর্থের প্রলোভন দেখিয়ে তার চায়ের দোকানের ভিতরে নিয়ে গিয়ে ধর্ষন করে। চিৎকার ও কান্নাকাটি শুনতে পেয়ে এলাকাবাসী ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং ভুক্তভোগী শিশুর মা মোছাঃ হাচিনা বেগম থানায় একটি এজাহার দায়ের করেন।

এজাহার সুত্রঃদেবীগঞ্জ থানার মামলা নং- ৩,তাং ১২/১২/২০২৫ ইং। ধারা-৯(১) নারী ও শিশু নিযার্তন দমন আইন-২০০০ রুজু করা হয়। স্থানীয় প্রত্যক্ষদর্শী মোছাঃ রুকছানা বেগম জানান, “ঘটনাটি জুম্মা নামাজের পর ঘটে। শিশুটি মুদি দোকানে গেলে দোকানদার জহুরাল দোকান বন্ধ করে তাকে দোকানের ভেতর নিজ বাড়ির শয়নকক্ষে নিয়ে যায় এবং সেখানেই ঘটনাটি ঘটায়। পরবর্তীতে বিষয়টি সন্দেহজনক মনে হলে আমি কয়েকজন স্থানীয় নারী এবং জহুরালের চাচাতো ভাই আব্দুল কাদের জিলানিকে সঙ্গে নিয়ে জহুরালের বাড়িতে গিয়ে ডাকাডাকি করি। প্রায় ১৫ থেকে ২০ মিনিট পর জহুরাল সাড়া দেয়। পরে আমরা সকলে বাড়িতে প্রবেশ করলে শিশুটিকে বিছানায় শুয়ে থাকতে দেখি এবং জহুরাল দৌড়ে পালিয়ে যায়। পরে শিশুটিকে জিজ্ঞাসাবাদ করলে সে কান্নাজড়িত কণ্ঠে ঘটনার বিস্তারিত সবকিছু জানায়।”

স্থানীয় বাসিন্দা আব্দুস সুবাহান বলেন, “অভিযুক্ত জহুরাল সমাজের একজন প্রবীণ ব্যক্তি। তার বিরুদ্ধে এমন অপকর্মের অভিযোগ অত্যন্ত নিন্দনীয় ও অনাকাঙ্ক্ষিত। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের একজন কর্মী ছিলেন এবং গত তিন বছর ধরে জামায়াতের হয়ে কাজ করে আসছেন”।

এ বিষয়ে ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. মামুনুর রশীদ মামুন বলেন, “অভিযুক্ত জহুরাল কখনোই বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো নেতা বা কর্মী ছিলেন না। তবে, জামায়াতের কোন সমর্থক হতে পারেন। কোন সমর্থকের ব্যাক্তিগত অপকর্মের দায় সংগঠন কেন নেবে। অভিযুক্তের সঙ্গে জামায়াতের কোনো সাংগঠনিক সম্পৃক্ততার দালিলিক প্রমাণ নেই। অভিযুক্ত যেই হোক,উপযুক্ত শাস্তি চাই"।

এদিকে, ধর্ষণের ঘটনার প্রতিবাদ জানিয়ে শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল ৪টায় ৬ নম্বর সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের নুরুর বাজারে স্থানীয় সচেতন নাগরিক সমাজ ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা এই নৃশংস ও পাশবিক জঘন্যতম ঘটনার তীব্র নিন্দা জানান এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসির দাবি জানান।

এসময় মানববন্ধনে উপস্থিত জনতা বিভিন্ন স্লোগান দেয়। এর মধ্যে ছিল— “এই বাংলার ঠিকানায় ধর্ষণকারীদের কোনো ঠাঁই নাই”, “এই বাংলার ঠিকানায় জহুরালের মতো ধর্ষণকারীদের ঠাঁই নাই।”

এ বিষয়ে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে.এম. মনিরুজ্জামান চৌধুরী বলেন, "ঘটনাটি নিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। ইতোমধ্যে আসামিকে গ্রেফতার করা হয়েছে"।

আমার বার্তা/জেএইচ

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ড্রেজারের মাধ্যমে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ১ লাখ

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ভেজাল গুড় তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে মোট ৪ লাখ

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

বাগেরহাটের রামপালে ইফতারের আগে এক সড়ক দুর্ঘটনায় ১৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

সাভারের আশুলিয়ায় রাস্তার উন্নয়নকাজে অনিয়ম ও দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে একদল সংবাদকর্মী হামলার শিকার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

প্রথম অধিবেশনেই বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

ডিএমপির ফেব্রুয়ারি মাস সেরা বিভাগ তেজগাঁও, থানা মোহাম্মদপুর

প্রধান নির্বাচক হচ্ছেন বাশার, সহকারী পদে এগিয়ে তুষার-নাইম

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

রেলসেতুতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বেবিচক ও ফায়ার সার্ভিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

রামপালে নৌবাহিনীর বাস-মাইক্রোর সংঘর্ষে শিশুসহ নিহত ১২

বিএনপির থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আ.লীগ: রাষ্ট্রপতি

রাশিয়ান মডেল মনিকা কবিরের বিরুদ্ধে আদালতে মামলা

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা

চব্বিশে সম্মিলিত আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে: রাষ্ট্রপতি

সংসদে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে বিরোধী দলের অধিবেশন ত্যাগ

স্বৈরাচারের কেউ এ সংসদে নেই: আন্দালিব রহমান পার্থ