ই-পেপার সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩৩

প্রতিভাবানদের সম্মান জানাতে প্রথমা বাংলাদেশের সফলতার গল্প শীর্ষক আয়োজন

সালাম মাহমুদ:
২৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৫০

সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদান রাখা এবং অনন্য সাফল্যের উদাহরণ সৃষ্টি করা ৩০ জন প্রতিভাবান ব্যক্তিকে সম্মান জানাতে প্রথমা বাংলাদেশ (PBIF) কর্তৃক অনুষ্ঠিত হয় অনুপ্রেরণামূলক আয়োজন ‘সফলতার গল্প ২০২৫’।

১৬ ডিসেম্বর সন্ধ্যায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে অবস্থিত বিলাসবহুল গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ-এ বর্ণাঢ্য এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা ও দায়রা জজ বিচারক রবিউল আউয়াল। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথমা বাংলাদেশের সিইও মো. আব্দুর রাজ্জাকসহ দেশের বিভিন্ন ক্ষেত্রের শতাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব।

এ বছর ব্যবসা, প্রযুক্তি, ডিজিটাল উদ্ভাবন, শিক্ষা, সংস্কৃতি এবং সৃজনশীল কনটেন্ট নির্মাণসহ নানা ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ৩০ জন গুণী ব্যক্তিকে প্রদান করা হয় ‘Medal of Success Award 2025’। এই সম্মাননা প্রদান করা হয় তাঁদের, যাঁরা সমাজে ইতিবাচক ভূমিকা রেখে অনুপ্রেরণামূলক কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের সাফল্যের গল্প গড়ে তুলেছেন।

আয়োজকরা জানান, ‘সফলতার গল্প’ কেবল একটি পুরস্কার অনুষ্ঠান নয়; এটি একটি অনুপ্রেরণার প্ল্যাটফর্ম, যেখানে বাস্তব জীবনের গল্প মানুষের মাঝে শক্তি, সাহস ও আত্মবিশ্বাস জাগিয়ে তোলে। প্রতিটি সাফল্যের পেছনে যে অধ্যবসায়, নিষ্ঠা ও কঠোর পরিশ্রম কাজ করে—এই বার্তাই অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য।

ডেল্টা টাইমস/সিআর/এমই

নবীনগরে পুকুর থেকে ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রসুল্লাবাদ দক্ষিণপাড়া এলাকায় একটি পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার

শেবাচিম হাসপাতালে নার্সের ভুলে ২ রোগীর মৃত্যু

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে অপারেশন থিয়েটারে (ওটি) না নিয়ে ওয়ার্ডে বসে ইনজেকশন পুশ

মির্জাপুরে গোড়াই ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে বিজিএফের চাল বিতরণ

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ১০ নং গোড়াই ইউনিয়ন পরিষদের উদ্যোগে পবিত্র ঈদ উপলক্ষে হতদরিদ্র ও অসহায়

নবনিযুক্ত কুসিক প্রশাসক টিপুর প্রশংসা করে যা বললেন কৃষিমন্ত্রী

নবনিযুক্ত কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর প্রশংসা করেছেন কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা

তেলের জন্য আইএমএফ-বিশ্বব্যাংক থেকে অর্থ জোগানের চেষ্টা করবো

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

একুশে বইমেলায় ‘সেরা রাধুনীদের সেরা রেসিপি’ গ্রন্থের মোড়ক উন্মোচন

নবীনগরে পুকুর থেকে ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বিতর্ক

কেন্দ্রীয় ব্যাংকের সরবরাহ করা নতুন নোট ব্যাংকে লাপাত্তা, ফুটপাতে চড়াদাম

দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিলো সরকার

নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান

ঢাকা দক্ষিণে ডিজিটালাইজেশন: অটোরিকশা, হকার ও বাজার ব্যবস্থায় প্রযুক্তির ছোঁয়া

পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

শাহজালালের ভিভিআইপি ও অভ্যন্তরীণ টার্মিনাল ঘুরে দেখলেন বিমানমন্ত্রী

১২ সিটির পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী

শেবাচিম হাসপাতালে নার্সের ভুলে ২ রোগীর মৃত্যু

পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবন কঠিন করে তুলেছে

আন্তর্জাতিক ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয়: চিফ প্রসিকিউটর

জাতিসংঘ অধিবেশনের সভাপতি প্রার্থীতায় রা‌শিয়ার সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী

মির্জাপুরে গোড়াই ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে বিজিএফের চাল বিতরণ

৬ লাশ পোড়ানোর মামলা: আসামিদের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ