ই-পেপার রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩৩

থানায় বসে ওসিকে হুমকি দেওয়া সেই বৈষম্যবিরোধী নেতার শোকজ

আমার বার্তা অনলাইন:
০৩ জানুয়ারি ২০২৬, ১৯:০৭

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) থানায় বসে হুমকি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানকে কারণ দর্শানোর (শোকজ) চিঠি দিয়েছে সংগঠনটি। একই সঙ্গে পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে শায়েস্তাগঞ্জ থানার ভেতরে ঘটে যাওয়া এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, থানার ভেতরে ওসির সঙ্গে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে মাহদী হাসান নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা দাবি করে প্রশাসনের বিরুদ্ধে হুমকিমূলক বক্তব্য দেন এবং বিভিন্ন সহিংস ঘটনার প্রসঙ্গ টানেন।

ভিডিওতে মাহদিকে বলতে শোনা যায়,আমরা আন্দোলন করে গভর্নমেন্টকে রিফর্ম করেছি। সেই জায়গায় প্রশাসন আমাদের লোক। আপনি আমাদের ছেলেকে গ্রেপ্তার করে নিয়ে এসেছেন। আমাদের সঙ্গে বাগবিতণ্ডা করছেন। এখন বলছেন আন্দোলনকারী হয়েছেন তো কী হয়েছে? আমাদের এইখানে ১৭ জন শহীদ হয়েছে। আমরা বানিয়াচং থানাকে পুড়িয়ে দিয়েছিলাম। এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম। আপনি এসেছেন ঠিক আছে, কিন্তু কোন সাহসে এই কথা বললেন জানতে চাই।

এদিকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর শনিবার (৩ জানুয়ারি) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন স্বাক্ষরিত শোকজ চিঠি মাহদী হাসানের কাছে পাঠানো হয়। চিঠিতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং তারা আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুন গণমাধ্যমকে বলেন, তিনি ভিডিওটি দেখেছেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন। তার ভাষ্য অনুযায়ী, নয়ন নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছিল। পরে ছাত্র আন্দোলনের নেতারা নয়ন আন্দোলনের পক্ষে ছিলেন এমন ছবি ও ভিডিও প্রমাণ হিসেবে দেখান। থানার ভেতরে কথাবার্তার একপর্যায়ে ওই ভিডিও ধারণ করা হয়। তিনি আরও বলেন, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং প্রাসঙ্গিক দিকগুলো বিবেচনায় নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আমার বার্তা/এমই

নবীনগরে পুকুর থেকে ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রসুল্লাবাদ দক্ষিণপাড়া এলাকায় একটি পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার

শেবাচিম হাসপাতালে নার্সের ভুলে ২ রোগীর মৃত্যু

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে অপারেশন থিয়েটারে (ওটি) না নিয়ে ওয়ার্ডে বসে ইনজেকশন পুশ

মির্জাপুরে গোড়াই ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে বিজিএফের চাল বিতরণ

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ১০ নং গোড়াই ইউনিয়ন পরিষদের উদ্যোগে পবিত্র ঈদ উপলক্ষে হতদরিদ্র ও অসহায়

নবনিযুক্ত কুসিক প্রশাসক টিপুর প্রশংসা করে যা বললেন কৃষিমন্ত্রী

নবনিযুক্ত কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর প্রশংসা করেছেন কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা

তেলের জন্য আইএমএফ-বিশ্বব্যাংক থেকে অর্থ জোগানের চেষ্টা করবো

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

একুশে বইমেলায় ‘সেরা রাধুনীদের সেরা রেসিপি’ গ্রন্থের মোড়ক উন্মোচন

নবীনগরে পুকুর থেকে ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বিতর্ক

কেন্দ্রীয় ব্যাংকের সরবরাহ করা নতুন নোট ব্যাংকে লাপাত্তা, ফুটপাতে চড়াদাম

দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিলো সরকার

নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান

ঢাকা দক্ষিণে ডিজিটালাইজেশন: অটোরিকশা, হকার ও বাজার ব্যবস্থায় প্রযুক্তির ছোঁয়া

পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

শাহজালালের ভিভিআইপি ও অভ্যন্তরীণ টার্মিনাল ঘুরে দেখলেন বিমানমন্ত্রী

১২ সিটির পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী

শেবাচিম হাসপাতালে নার্সের ভুলে ২ রোগীর মৃত্যু

পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবন কঠিন করে তুলেছে

আন্তর্জাতিক ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয়: চিফ প্রসিকিউটর

জাতিসংঘ অধিবেশনের সভাপতি প্রার্থীতায় রা‌শিয়ার সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী

মির্জাপুরে গোড়াই ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে বিজিএফের চাল বিতরণ

৬ লাশ পোড়ানোর মামলা: আসামিদের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ