ই-পেপার শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

পঞ্চগড়ে আবারো বইছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৮.৬

আমার বার্তা অনলাইন:
০৬ জানুয়ারি ২০২৬, ১০:৫৩
আপডেট  : ০৬ জানুয়ারি ২০২৬, ১১:০৩

পঞ্চগড়ে আবারও দিন ও রাতের তাপমাত্রা কমেছে। টানা তিনদিন ধরে সূর্যের দেখা নেই। আবারো শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। সকাল-সন্ধ্যা ঘন কুয়াশা আর উত্তরের হিমশীতল বাতাসে হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা (রাতের) ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৮ ডিগ্রি। দিনের তাপমাত্রা (সর্বোচ্চ) রেকর্ড করা হয় ১৬ দশমিক ৫ ডিগ্রি। তবে সন্ধ্যার পর থেকে শুরু হয় চলতি শীত মৌসুমের তৃতীয় দফার শৈত্যপ্রবাহ।

তেঁতুলিয়া আবহাওয়া অফিস ও স্থানীয়রা জানায়, জানুয়ারির শুরু থেকেই এই এলাকায় শীত বেড়ে যায়। গত তিনদিন ধরে মেঘাচ্ছন্ন থাকছে আকাশ। দিনভর হালকা কুয়াশার সঙ্গে হিমশীতল বাতাসে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। দিনে ঠিকঠাক সূর্যের মুখ দেখা যায় না। রাতেও বৃষ্টির মতো টিপটিপ করে কুয়াশা ঝরছে। দিনের আলোতেও সড়ক মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। গ্রামাঞ্চলের মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। কনকনে শীতে চরম দুর্ভোগ দেখা দিয়েছে খেটে খাওয়ার মানুষের মধ্যে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, মঙ্গলবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। রোববার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৮ ডিগ্রি। এদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আমার বার্তা/এল/এমই

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ড্রেজারের মাধ্যমে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ১ লাখ

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ভেজাল গুড় তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে মোট ৪ লাখ

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

বাগেরহাটের রামপালে ইফতারের আগে এক সড়ক দুর্ঘটনায় ১৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

সাভারের আশুলিয়ায় রাস্তার উন্নয়নকাজে অনিয়ম ও দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে একদল সংবাদকর্মী হামলার শিকার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

প্রথম অধিবেশনেই বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

ডিএমপির ফেব্রুয়ারি মাস সেরা বিভাগ তেজগাঁও, থানা মোহাম্মদপুর

প্রধান নির্বাচক হচ্ছেন বাশার, সহকারী পদে এগিয়ে তুষার-নাইম

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

রেলসেতুতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বেবিচক ও ফায়ার সার্ভিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

রামপালে নৌবাহিনীর বাস-মাইক্রোর সংঘর্ষে শিশুসহ নিহত ১২

বিএনপির থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আ.লীগ: রাষ্ট্রপতি

রাশিয়ান মডেল মনিকা কবিরের বিরুদ্ধে আদালতে মামলা

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা

চব্বিশে সম্মিলিত আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে: রাষ্ট্রপতি

সংসদে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে বিরোধী দলের অধিবেশন ত্যাগ

স্বৈরাচারের কেউ এ সংসদে নেই: আন্দালিব রহমান পার্থ