ই-পেপার শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

তীব্র শীতে ৯ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে নীলফামারী

আমার বার্তা অনলাইন:
০৬ জানুয়ারি ২০২৬, ১৬:২৫

মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে নীলফামারীতে। তীব্র শীত, ঘন কুয়াশায় আর হিম বাতাসে জনজীবন স্থবির হয়ে পড়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) ৯ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। যা এই জেলায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

তীব্র শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া নিম্নআয়ের মানুষ। শীতের প্রকোপ বাড়তে থাকায় স্বাভাবিক জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। ভোর ও রাতের প্রচণ্ড ঠাণ্ডায় খেটে খাওয়া মানুষের কাজের সুযোগ কমে গেছে, কমেছে দৈনিক আয়ও। অনেক শ্রমজীবী মানুষ বাধ্য হয়ে কাজ বন্ধ রাখছেন।

এদিকে, শৈত্যপ্রবাহের কারণে হাসপাতালে রোগীর চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বর্তমানে শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও ঠাণ্ডাজনিত জ্বরে আক্রান্ত শিশুর সংখ্যাই বেশি। এছাড়া শীতের তীব্রতায় বিশেষ করে তিস্তা তীরবর্তী ও ছিন্নমূল মানুষেরা খড়কুটো, কাঠ কিংবা পরিত্যক্ত কাগজ ও কাঠ জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

ডিমলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সবুর বলেন, সকাল ৬টায় নীলফামারীর জেলার মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিলো ৯৬ শতাংশ। বাতাসের গতিবেগ ছিলো ঘণ্টায় ৫ থেকে ৭ কিলোমিটার।

জেলা প্রশাসক জানান, ইতিমধ্যে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে সাড়ে ৭ হাজার কম্বল ও ত্রাণ ও দুর্যোগ অধিদপ্তর থেকে ছয় উপজেলায় ৬ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। স্থানীয়ভাবে উপজেলা প্রশাসন ওই টাকা দিয়ে কম্বল কিনে বিতরণ করেছেন। নতুন করে আরও ৪০ হাজার কম্বলের চাহিদাপত্র পাঠানো হয়েছে। তিনি সমাজের বিত্তবান ও সামাজিক সংগঠনকে শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

আমার বার্তা/এল/এমই

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ড্রেজারের মাধ্যমে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ১ লাখ

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ভেজাল গুড় তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে মোট ৪ লাখ

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

বাগেরহাটের রামপালে ইফতারের আগে এক সড়ক দুর্ঘটনায় ১৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

সাভারের আশুলিয়ায় রাস্তার উন্নয়নকাজে অনিয়ম ও দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে একদল সংবাদকর্মী হামলার শিকার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

প্রথম অধিবেশনেই বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

ডিএমপির ফেব্রুয়ারি মাস সেরা বিভাগ তেজগাঁও, থানা মোহাম্মদপুর

প্রধান নির্বাচক হচ্ছেন বাশার, সহকারী পদে এগিয়ে তুষার-নাইম

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

রেলসেতুতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বেবিচক ও ফায়ার সার্ভিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

রামপালে নৌবাহিনীর বাস-মাইক্রোর সংঘর্ষে শিশুসহ নিহত ১২

বিএনপির থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আ.লীগ: রাষ্ট্রপতি

রাশিয়ান মডেল মনিকা কবিরের বিরুদ্ধে আদালতে মামলা

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা

চব্বিশে সম্মিলিত আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে: রাষ্ট্রপতি

সংসদে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে বিরোধী দলের অধিবেশন ত্যাগ

স্বৈরাচারের কেউ এ সংসদে নেই: আন্দালিব রহমান পার্থ