ই-পেপার মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

নোয়াখালীর হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ১৬

আমার বার্তা অনলাইন:
১০ জানুয়ারি ২০২৬, ১২:২৫

তরুণ নির্মাতা অনিক বিশ্বাসের নতুন চলচ্চিত্র ‘মার্বেল’ এর অফিসিয়াল ফার্স্ট লুক পোস্টার প্রকাশ পেয়েছে। গত বছর মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর অনিক বিশ্বাস আনুষ্ঠানিকভাবে সিনেমাটির টাইটেল ঘোষণা করেছিলেন।

সেই ঘোষণার ধারাবাহিকতায় গতকাল (৯ জানুয়ারি) শুক্রবার বিকেলে প্রকাশিত হয়েছে ফার্স্ট লুক পোস্টার।

পোস্টারেই মিলেছে সিনেমাটির শক্তিশালী ইঙ্গিত। এতে দেখা যায় নায়ক ম্যাক দিদার রক্তমাখা সিক্সপ্যাক শরীর, ব্যান্ডেজ জড়ানো বুক, এক হাতে দেশীয় অস্ত্র এবং অন্য হাতে শিকলে বাঁধা একটি ভয়ংকর কুকুর। পুরো পোস্টার জুড়ে রয়েছে তীব্রতা, রুক্ষতা ও আক্রমণাত্মক এক ভিজ্যুয়াল ভাষা। এমন ব্যতিক্রমী কনসেপ্ট এর আগে খুব একটা দেখা যায়নি বলে মনে করছেন অনেকেই। পোস্টার দেখেই স্পষ্ট, ‘মার্বেল’ হতে যাচ্ছে অ্যাকশন ও ভায়োলেন্সে ভরপুর এক সিনেমা, যেখানে শক্তিশালী চরিত্র ও ভিজ্যুয়াল প্রেজেন্টেশনই মূল আকর্ষণ।

নির্মাতা অনিক বিশ্বাস জানিয়েছেন, চলতি মাসের ২০ তারিখ থেকেই সিনেমাটির শুটিং শুরু হবে। কাস্টিংয়ে আরও কারা থাকছেন, সে বিষয়ে তিনি আপাতত মুখ খুলছেন না; তবে খুব শিগগিরই অফিসিয়াল ঘোষণার আশ্বাস দিয়েছেন। উল্লেখযোগ্য বিষয় হলো, ‘মার্বেল’ সিনেমার গল্প, সংলাপ ও চিত্রনাট্য-সবকিছুই লিখেছেন অনিক বিশ্বাস নিজেই।

সিনেমাটি প্রযোজনা করছে সিলভার স্ক্রিন ক্রিয়েশনস। নির্মাতা সূত্রে জানা গেছে, সবকিছু ঠিক থাকলে চলতি বছরেই বড়পর্দায় মুক্তি পাবে বহুল আলোচিত এই চলচ্চিত্র।

আমার বার্তা/এল/এমই

সরাইলে সড়কের পাশে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল টু রাজাপুর সড়কের পাশ থেকে আবেদ আলী (১৭) নামে এক যুবকের

হারানো ২৫ মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে দিল পুলিশ

পিরোজপুরে তথ্য-প্রযুক্তির সহায়তায় হারিয়ে যাওয়া ২৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে

ধৈর্য ধরুন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। এর জন্য অপেক্ষা ও ধৈর্য ধরতে উত্তরবঙ্গের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন

চট্টগ্রামে গ্রাফিতি আঁকতে আসা এনসিপিকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি

চট্টগ্রাম নগরের টাইগারপাস এলাকায় গ্রাফিতি আঁকতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছেন এনসিপির নেতাকর্মীরা। এ সময়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিড-ডে মিলে অনিয়ম: মায়েদের নিয়ে গার্ডিয়ান কমিটি গঠনের নির্দেশ

বাকৃবিতে উৎসবমুখর ফাইনালে ক্র্যাক প্লাটুনের শিরোপা জয়

ঢাকার জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগের নির্দেশনা স্থানীয় সরকার মন্ত্রীর

সরাইলে সড়কের পাশে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতায় জাতীয় সমন্বয় কমিটি গঠন

এসওএস চিলড্রেন্স ভিলেজ পরিদর্শন করে জাইমার আবেগঘন অনুভূতি

নারী আসনের এমপিদের জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ তারেক রহমানের

জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে

‘বার্সায় যাওয়া ভুল ছিল’, ক্ষমা চেয়ে আতলেতিকোকে গ্রিজমানের বিদায়

জ্বালানি খাতে সহায়তায় বাংলাদেশকে ৩৫ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

হারানো ২৫ মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে দিল পুলিশ

বড় বোনের হয়ে কারাগারে গিয়ে ধরা, আদালতে ফাঁস ‘আয়নাবাজি’ কাণ্ড

কোনো জোটে যাচ্ছে না ইসলামী আন্দোলন, ঢাকার দুই সিটির মেয়র প্রার্থী ঘোষণা

পানি সংকট দিনদিন প্রকট আকার ধারণ করছে: স্থানীয় সরকার মন্ত্রী

শাপলা চত্বরের ঘটনায় ইসলামিক টিভি তাদের সব ভিডিও আলামত ট্রাইব্যুনালে দেবে

সাধারণ শিক্ষার সকল স্তরে ইসলামি শিক্ষা বাধ্যতামূলক করার দাবি

ঈদুল আজহায় রাজধানীর নিরাপত্তা-ট্রাফিক নিয়ে ডিএমপির সমন্বয় সভা

ঈদে ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক, তবে ২৫-২৬ মে খোলা থাকছে যেসব এলাকায়

ভূমি সেবায় স্বচ্ছতা আনতে জিও-লোকেশন মনিটরিং চালু হচ্ছে: প্রতিমন্ত্রী

বাংলাদেশ ৩৯০ রানে অলআউট, বিশ্বরেকর্ড গড়ে জিততে হবে পাকিস্তানকে