ই-পেপার মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

মিটিং শেষ করেই গালি দেন পাটওয়ারী, তবে আমি ক্ষুব্ধ নই: সিইসি

আমার বার্তা অনলাইন:
১৮ মে ২০২৬, ১৪:৩০
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, মিটিং শেষ করে বাইরে গিয়ে আমাদের গালিগালাজ করেছেন উনি (নাসিরউদ্দিন পাটওয়ারী)। তবে আমরা একদমই ক্ষুব্ধ নই।

সোমবার (১৮ মে) রিপোটার্স ফোরাম ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি’র (আরএফইডি) নবনির্বাচিত কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে নির্বাচনি প্রশিক্ষণ ইন্সটিটিউটে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সিইসি আরও বলেন, নির্বাচন কি রকম হয়েছে আপনারা এবং দেশবাসী দেখেছেন। নাসিরউদ্দিন পাটওয়ারী মিটিং শেষ করে বাইরে গিয়ে গালিগালাজ করলেও আমি ক্ষুব্ধ নই। আমি ব্যক্তিগতভাবে উনাকে পছন্দ করি। উনি মুখের উপরে হক কথা বলেন। উনার এ ধরনের কথা শুনে আমরা অভ্যস্ত।

এর আগে নির্বাচন কমিশন সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটওয়ারী বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছিল। প্রধানমন্ত্রীর আশীর্বাদ নিয়ে টিকে আছে ইসি। আশা করি স্থানীয় সরকার নির্বাচন স্বচ্ছভাবে করবেন। না হলে আমরা প্রতিবাদ করব। আরেকটা গণঅভ্যুত্থান হলে সবার আগে এ নির্বাচন কমিশনে হাত দেব।

সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কথা বলতে হবেই। রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে সম্ভব নয়। আমি রাজনৈতিক দলগুলোর কাছে আপিল করব, আপনারা নিজেদের মধ্যে বসুন, বোঝাপড়া করুন।

তিনি বলেন, বিভিন্ন দল থেকে মনোনয়ন আমার চিন্তা বাড়াচ্ছে। আমরা বাংলাদেশে ভালো নির্বাচনী সংস্কৃতি গড়ে তুলতে চাই। রাজনৈতিক দলগুলো একসঙ্গে বসুন। আমরা স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু চাই। আপনাদের সহযোগিতা চাই।

সিইসি আরও বলেন, সিস্টেমের কোথাও গ্যাপ থাকলে আপনাদের সঙ্গে আলোচনা করে তা পূরণের চেষ্টা করব। আমরা বিধি-বিধান সংশোধন করে, সরকারের সঙ্গে বসে কবে থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। কারণ সরকারও বলেছে, এ বছরের শেষ থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করা হবে।

তিনি বলেন, আপনাদের সবার দাবি ছিল সুন্দর নির্বাচন দিতে হবে। আপনারা বলেছিলেন বিগত সরকারের কর্মকর্তাদের সবাইকে বাদ দিতে। আমি যদি সবাইকে বাদ দিতাম, তাহলে নির্বাচন কীভাবে করতাম? এ কারণে সবাইকে বুঝিয়ে, শপথ পড়িয়ে নির্বাচন আয়োজন করেছি। আমি অনেক মসজিদে আলোচনা করেছি। সবাইকে বুঝিয়েছি।

আমার বার্তা/এমই

অর্থনীতিকে পুনর্গঠন করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই জনগণের জীবনমান উন্নয়ন

বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক করা হবে: প্রতিমন্ত্রী

বাল্যবিয়ে প্রতিরোধে বিয়ের নিবন্ধনের ক্ষেত্রে ম্যানুয়াল বা কাগজের জন্মসনদের পরিবর্তে অনলাইন বা ডিজিটাল জন্ম নিবন্ধন

সরকারিভাবে নতুন পাটকল স্থাপন নয়, সব যাবে বেসরকারি ব্যবস্থাপনায়

দেশে সরকারি উদ্যোগে নতুন কোনো পাটকল স্থাপনের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনে আরও সুদৃঢ় হবে এবং দুই দেশের মধ্যে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর ফুটবলের বিস্ময়কর উত্থান: বিশ্বমঞ্চে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী

অর্থনীতিকে পুনর্গঠন করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার: অর্থমন্ত্রী

বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক করা হবে: প্রতিমন্ত্রী

সরকারিভাবে নতুন পাটকল স্থাপন নয়, সব যাবে বেসরকারি ব্যবস্থাপনায়

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার যুক্তরাষ্ট্রের

সরকারের তোষামোদ নয় জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করছে ব্রিটেন

নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূতের ব‍্যতিক্রমী উদ‍্যোগ “ম‍্যাংগো ডিপ্লোমেসি”

বড়দিনের আগেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেয়ার আশা শিক্ষামন্ত্রীর

আন্দালিব রহমান পার্থ পেলেন আইন মন্ত্রণালয়-সম্পর্কিত নতুন দায়িত্ব

‘গ্রাম বাঁচলেই বাঁচবে বাংলাদেশ’: তারেক রহমানের নতুন রাজনৈতিক দর্শন

অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ পেলেন রপ্তানিকারকরা

ধর্ষণের শিকার ৪১ হাজার ৫৫৫ নারী-শিশুর ডিএনএ প্রোফাইলিং সম্পন্ন

সামষ্টিক অর্থনৈতিক চাপের মধ্যে কী করে বাজেট বাস্তবায়ন হবে

সাবেক আইজিপি বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: দুদক

ভারতের দূতকে তলব করে কড়া প্রতিবাদ জানালো বাংলাদেশ

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

সংসদে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট পেশ, ঘাটতি ২ লাখ কোটি টাকা

কৃষকের হাতের নাগালে দুই হাজার ছোট হিমাগার বানাবে সরকার

পুরোনো রেল নিলামে বিক্রি সম্ভব নয়, দুর্ঘটনা রোধে নেওয়া হচ্ছে পদক্ষেপ