ই-পেপার মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রসহ আরও অনেক দেশে ছড়িয়ে পড়েছে হাম

আমার বার্তা অনলাইন:
১৮ মে ২০২৬, ১৪:৫২

শুধু বাংলাদেশেই নয়, বর্তমানে বিশ্বের বহু উন্নত ও উন্নয়নশীল দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে অত্যন্ত সংক্রামক রোগ হাম। মায়ের কোল থেকে শিশুদের কেড়ে নিচ্ছে এই রোগ। আর এ কারণেই বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ। বিশেষজ্ঞদের মতে, টিকাদানে ঘাটতি এবং আন্তর্জাতিক ভ্রমণের কারণেই নতুন করে হামের প্রকোপ ভয়াবহ আকার ধারণ করছে।

বাংলাদেশে গত দুই মাসে হাম এবং হামের উপসর্গে মৃত্যু হয়েছে ৪৫১ শিশুর। স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টাতেই মারা গেছে ১২ শিশু। তাদের মধ্যে চার শিশুর শরীরে হাম নিশ্চিত হয়েছে এবং বাকি আট শিশুর মধ্যে হামের উপসর্গ ছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গে মৃত্যু হয়েছে ৩৭৭ শিশুর এবং হাম শনাক্ত হওয়ার পর মৃত্যু হয়েছে আরও ৭৪ শিশুর। সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫১-এ।

এছাড়া, একই সময়ের মধ্যে দেশে ৫৫ হাজার ৬১১ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। তাদের মধ্যে ৭ হাজার ৪১৬ শিশুর শরীরে হাম নিশ্চিত হয়েছে। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৪০ হাজার ১৭৬ শিশুকে। যদিও তাদের মধ্যে ৩৬ হাজার ৫৫ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

যুক্তরাষ্ট্রেও বাড়ছে হাম

বাংলাদেশের পাশাপাশি উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রেও। ২০২৬ সালের ১৪ মে পর্যন্ত দেশটিতে ১ হাজার ৮৯৩টি নিশ্চিত হামের ঘটনা নথিভুক্ত হয়েছে। আক্রান্তের সংখ্যা ছড়িয়ে পড়েছে অন্তত ৪০টি অঙ্গরাজ্যে।

মার্কিন স্বাস্থ্য সংস্থা সিডিসি জানিয়েছে, ২০২৬ সালে এখন পর্যন্ত ২৭টি নতুন প্রাদুর্ভাবের ঘটনা ধরা পড়েছে এবং মোট আক্রান্তদের ৯৩ শতাংশই প্রাদুর্ভাব-সম্পর্কিত।

এর আগে ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে মোট ২ হাজার ২৮৮টি নিশ্চিত হামের ঘটনা রিপোর্ট হয়েছিল। সেই বছর ৪৮টি বড় প্রাদুর্ভাব নথিভুক্ত হয়। বিশেষজ্ঞদের মতে, কোভিড-১৯ মহামারীর সময় টিকাদান কর্মসূচিতে বিঘ্ন এবং টিকা গ্রহণে অনীহা পরিস্থিতিকে আরও জটিল করেছে।

বিশ্বজুড়ে বাড়ছে সংক্রমণ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ভয়াবহভাবে ছড়িয়ে পড়ছে হাম। ২০২৩ সালে বিশ্বে আনুমানিক ১ কোটি ৩ লক্ষ মানুষ হামে আক্রান্ত হয়েছিল।

২০২৬ সালের মে মাসে হামের প্রাদুর্ভাবে শীর্ষে রয়েছে ভারত, যেখানে আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৭০৫। এরপর রয়েছে- ইয়েমেন, মেক্সিকো, পাকিস্তান, অ্যাঙ্গোলা, কাজাখস্তান, ক্যামেরুন, সুদান, গুয়াতেমালা এবং বাংলাদেশ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাম্প্রতিক তালিকা অনুযায়ী, আফ্রিকা, এশিয়া, ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আমেরিকার বহু দেশে বর্তমানে হামের প্রাদুর্ভাব চলছে। এশিয়ার মধ্যে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইনসহ একাধিক দেশে পরিস্থিতি উদ্বেগজনক।

কেন বাড়ছে হাম?

বিশেষজ্ঞদের মতে, হাম পৃথিবীর সবচেয়ে সংক্রামক রোগগুলোর একটি। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে সহজেই ছড়িয়ে পড়ে এই ভাইরাস। টিকার এক বা উভয় ডোজ না নেওয়া শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত টিকাদান নিশ্চিত করা, শিশুদের সময়মতো এমএমআর টিকা দেওয়া এবং সংক্রমিতদের দ্রুত শনাক্ত করে চিকিৎসা দেওয়াই বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

আমার বার্তা/এমই

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

হাম ও উপসর্গে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও চার শিশু মারা গেছে।  সোমবার (১৫ জুন)

আমরা হাসপাতাল বন্ধ করেছি কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, আমরা হাসপাতাল বন্ধ করেছি

নবজাতকের চোখে পানি ঝরলে করণীয়

নবজাতকের চোখে পানি ঝরার কিছু সুনির্দিষ্ট কারণ আছে। জন্মের পরপরই কোনো কোনো নবজাতকের চোখে পানি

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

হামের উপসর্গে সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও চার শিশু মারা গেছে। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর ফুটবলের বিস্ময়কর উত্থান: বিশ্বমঞ্চে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী

অর্থনীতিকে পুনর্গঠন করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার: অর্থমন্ত্রী

বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক করা হবে: প্রতিমন্ত্রী

সরকারিভাবে নতুন পাটকল স্থাপন নয়, সব যাবে বেসরকারি ব্যবস্থাপনায়

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার যুক্তরাষ্ট্রের

সরকারের তোষামোদ নয় জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করছে ব্রিটেন

নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূতের ব‍্যতিক্রমী উদ‍্যোগ “ম‍্যাংগো ডিপ্লোমেসি”

বড়দিনের আগেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেয়ার আশা শিক্ষামন্ত্রীর

আন্দালিব রহমান পার্থ পেলেন আইন মন্ত্রণালয়-সম্পর্কিত নতুন দায়িত্ব

‘গ্রাম বাঁচলেই বাঁচবে বাংলাদেশ’: তারেক রহমানের নতুন রাজনৈতিক দর্শন

অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ পেলেন রপ্তানিকারকরা

ধর্ষণের শিকার ৪১ হাজার ৫৫৫ নারী-শিশুর ডিএনএ প্রোফাইলিং সম্পন্ন

সামষ্টিক অর্থনৈতিক চাপের মধ্যে কী করে বাজেট বাস্তবায়ন হবে

সাবেক আইজিপি বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: দুদক

ভারতের দূতকে তলব করে কড়া প্রতিবাদ জানালো বাংলাদেশ

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

সংসদে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট পেশ, ঘাটতি ২ লাখ কোটি টাকা

কৃষকের হাতের নাগালে দুই হাজার ছোট হিমাগার বানাবে সরকার

পুরোনো রেল নিলামে বিক্রি সম্ভব নয়, দুর্ঘটনা রোধে নেওয়া হচ্ছে পদক্ষেপ