ই-পেপার মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

ঈর্ষান্বিত হয়ে অনেক রাজনৈতিক প্রতিপক্ষ নানা বিদ্রুপ করছে: রিজভী

আমার বার্তা অনলাইন:
১৮ মে ২০২৬, ১৪:৩৪

বিএনপির প্রতি জনগণের মধ্যে যে আস্থা তৈরি হয়েছে, তাতে ঈর্ষান্বিত হয়ে অনেক রাজনৈতিক প্রতিপক্ষ নানা বিদ্রুপ করছেন, কথা বলছেন, বিকৃত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

সোমবার (১৮ মে) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাত বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগ ও তার জোটের শরিকদলগুলোকে ইঙ্গিত করে রুহুল কবির রিজভী বলেন, বিভিন্ন রাজনৈতিক দল বা একটি রাজনৈতিক দল বারবার প্রতিশ্রুতি দিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। ১০ টাকা কেজি চাল খাওয়াতে পারেনি, ঘরে-ঘরে চাকরি দিতে পারেনি, বিনামূল্যে সার দিতে পারেনি। কিন্তু তারা বলেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রতিশ্রুতি দেওয়া এবং পূরণ করার মধ্যে বড় ঘাটতি এদেশে দেখা গিয়েছিল আগে। কিন্তু বিএনপির পক্ষ থেকে নেতা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি ঠিক সেটা করছেন। প্রতিশ্রুতি বাস্তবায়ন করে চলেছেন।

তিনি বলেন, এ কারণেই আজকে অনেক রাজনৈতিক প্রতিপক্ষ আবার নানা ধরনের কথা বলছেন। নানা ধরনের ইস্যুকে ডাইভার্ট করার জন্য, বিকৃত করার জন্য কথা বলছেন। আজকে জনগণের মধ্যে যে আশার আলো ছড়িয়েছে। জনগণের মধ্যে যে আস্থার তৈরি হয়েছে। সেটাকে তারা টলাতে পারছেন না বলেই নানা বিদ্রুপ করছেন। নানা ধরনের বিরূপ মন্তব্য করছেন। কিন্তু যখন দেখছেন তাদের এই মন্তব্যে বাতাসে ভেসে যাওয়ার আগেই প্রতিশ্রুতি পালনে তারেক রহমান যেভাবে ছুটছেন, সেই ছোটাটা তাদের মন্তব্যের চেয়ে অনেক দ্রুতগতিতে ছুটে যাচ্ছে।

পিতার পথ ধরেই তারেক রহমান হাঁটছেন মন্তব্য করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, আজকে গণতান্ত্রিক সংগ্রামে অবতীর্ণ হয়ে ২০১৮ সাল থেকে গোটা জাতিকে তিনি নেতৃত্ব দিয়েছেন। দলকে নেতৃত্ব দিয়েছেন সঠিক পথে এবং তিনি বিজয় নিয়ে আসতে সক্ষম হয়েছেন।

তিনি বলেন, এই বিজয় শুধু নিয়ে আসা নয়, তিনি কি করতে চান? বিএনপি ক্ষমতায় আসলে কি কি করা উচিত, জনকল্যাণে কি কি ভূমিকা রাখা উচিত, সেটি তিনি আগেই বলেছেন। তার অঙ্গীকারগুলো প্রকাশ্যে জনগণের মধ্যে বলেছেন। রাষ্ট্র ক্ষমতায় এসেছেন বিপুল ভোটের ব্যবধানে রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে বিপুল ব্যবধানে এবং নিরঙ্কুশ বিজয় অর্জন করে ক্ষমতায় এসে যেদিন থেকে তিনি সরকার গঠন করেছেন, সেদিন থেকেই অঙ্গীকার পূরণে এক অনবদ্ধ ভূমিকা তিনি পালন করে চলেছেন। কীভাবে একের পর এক তার কর্মসূচি বাস্তবায়নের জন্য বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছুটে যাচ্ছেন তিনি।

রিজভী বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং আগামী দিনে হেলথ কার্ড তিনি করবেন। সেই প্রতিশ্রুতিসহ ইতোমধ্যে যে প্রতিশ্রুতি দিয়েছেন। সেইগুলো বাস্তবায়নের জন্য তিনি ছুটছেন। শুধু তাই নয়, তার পিতার পথ ধরেই তিনি আবারও এই দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার জন্য তিনি পদক্ষেপ গ্রহণ করেছেন। আবার খালকাটা কর্মসূচি তিনি চালু করেছেন। ইতোমধ্যেই এটি সাড়া ফেলেছে সারা বাংলাদেশে। যেখানেই যাচ্ছেন তিনি, খালকাটা কর্মসূচি পুরো দমে সেখানে চালিয়ে যাচ্ছে।

আমার বার্তা/এমই

সামষ্টিক অর্থনৈতিক চাপের মধ্যে কী করে বাজেট বাস্তবায়ন হবে

বাংলাদেশে ঘাটতি বাজেটের একটি সংস্কৃতি আছে এবং এই ঘাটতি পূরণ হয় অনেক বেশি হারে সুদে

এই বাজেট বিএনপি নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক: জিএম কাদের

২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে সরকার ‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভূক্তিমূলক অর্থনীতির অগ্রযাত্রা’ বললেও জাতীয় পার্টি এই বাজটকে

বেনজীরকে দেশে এনে শাস্তি দেয়াই হবে প্রকৃত অর্জন: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে

বিএনপি সরকারের বাজেটে শ্রমিক-কৃষকদের বিশেষ জায়গা হয়নি: সাইফুল হক

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, বিএনপি সরকারের কথিত অন্তর্ভুক্তিমূলক বাজেটে দেশের প্রধান
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর ফুটবলের বিস্ময়কর উত্থান: বিশ্বমঞ্চে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী

অর্থনীতিকে পুনর্গঠন করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার: অর্থমন্ত্রী

বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক করা হবে: প্রতিমন্ত্রী

সরকারিভাবে নতুন পাটকল স্থাপন নয়, সব যাবে বেসরকারি ব্যবস্থাপনায়

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার যুক্তরাষ্ট্রের

সরকারের তোষামোদ নয় জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করছে ব্রিটেন

নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূতের ব‍্যতিক্রমী উদ‍্যোগ “ম‍্যাংগো ডিপ্লোমেসি”

বড়দিনের আগেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেয়ার আশা শিক্ষামন্ত্রীর

আন্দালিব রহমান পার্থ পেলেন আইন মন্ত্রণালয়-সম্পর্কিত নতুন দায়িত্ব

‘গ্রাম বাঁচলেই বাঁচবে বাংলাদেশ’: তারেক রহমানের নতুন রাজনৈতিক দর্শন

অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ পেলেন রপ্তানিকারকরা

ধর্ষণের শিকার ৪১ হাজার ৫৫৫ নারী-শিশুর ডিএনএ প্রোফাইলিং সম্পন্ন

সামষ্টিক অর্থনৈতিক চাপের মধ্যে কী করে বাজেট বাস্তবায়ন হবে

সাবেক আইজিপি বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: দুদক

ভারতের দূতকে তলব করে কড়া প্রতিবাদ জানালো বাংলাদেশ

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

সংসদে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট পেশ, ঘাটতি ২ লাখ কোটি টাকা

কৃষকের হাতের নাগালে দুই হাজার ছোট হিমাগার বানাবে সরকার

পুরোনো রেল নিলামে বিক্রি সম্ভব নয়, দুর্ঘটনা রোধে নেওয়া হচ্ছে পদক্ষেপ